সাধারণ মুসলিম শুধু ফিলিস্তিন-কাশ্মীরের প্রতি সহানুভূতিতেই সীমাবদ্ধ
লোহিত সাগর উপকূলজুড়ে ইয়েমেনের সৌদি সমর্থিত এসটিএস ও ইরান সমর্থিত ইয়েমেনী বাহিনীর সংঘর্ষে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে অন্তত ৫০ হাজার বেসামরিক মানুষ। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো জানিয়েছে, গ্রামের পর গ্রাম খালি হয়ে পড়ছে এবং বহু পরিবার খাবার ও নিত্যপ্রয়োজনীয় উপকরণের তীব্র সংকটে পড়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, সংঘাতের কারণে তাইজ ও হোদেইদাহ প্রদেশ থেকে ৪৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এদের অনেকেই এর আগে একাধিকবার ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। সংঘাতের এলাকাগুলোতে টেলিফোন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং মূল সড়কগুলো বন্ধ হয়ে গেছে। ঘরছাড়া এসব মানুষের জন্য জরুরি ভিত্তিতে জরুরি আশ্রয়, নগদ অর্থ, খাবার, সুপেয় পানি ও চিকিৎসাসেবা প্রয়োজন।
সৌদি আরব, মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য আরো কয়েকটি দেশের সমর্থনে ২০১৫ সালের মার্চে ইয়েমেনে ব্যাপক সামরিক আগ্রাসন শুরু হয়। হামলার পাশাপাশি দরিদ্র দেশটিকে স্থল, সমুদ্র এবং আকাশপথে অবরোধ দিয়ে রাখা হয়। এই যুদ্ধের ফলে লাখ লাখ ইয়েমেনি শিশু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া, হাজার হাজার অপূর্ণাঙ্গ শিশুর জন্ম ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধের আরেকটি ভয়াবহ দিক। মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করার কারণে বছরে ৩৯ শতাংশ ইয়েমেনি শিশু অপূর্ণাবস্থায় জন্মগ্রহণ করছে। অর্থাৎ এভাবে বছরে ১১ লাখ ২০ হাজার শিশুর জন্ম হচ্ছে। শিশুদের ক্ষুধা ও অসুস্থতা ইয়েমেনের বিরুদ্ধে অন্যায় যুদ্ধের আরেকটি ভয়াবহ দিক। এক হিসাব দেখা গেছে প্রায় এক কোটি ১০ লাখ শিশু অনাহারের ঝুঁকিতে রয়েছে এবং তাদের খাদ্য ও চিকিৎসা সহায়তার প্রয়োজন। আরো প্রায় ২২ লাখ শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। এ ছাড়াও, এতিম হয়ে যাওয়া এবং গৃহহীন হয়ে যাওয়াও যুদ্ধে শিশুদের ক্ষতিগ্রস্ত হওয়ার আরেকটি দৃষ্টান্ত। এরফলে মানসিকভাবে শিশুরা অসুস্থ ও ভেঙে পড়ায় তাদের ভবিষ্যত জীবন মারাত্মক হুমকির সম্মুখীন।
বিশে^র মধ্যে সবচেয়ে মানবিক সংকটে ভুগছে ইয়েমেন। দেশটির ৮০ শতাংশ মানুষ মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।
বস্তুত, ইয়েমেনের সাধারণ মানুষ এক নিদারুণ সময় অতিবাহিত করছে। কিন্তু ইয়েমেনের সংকট মনে হয় সবার দৃষ্টি আকর্ষণ করতে পারেনি। সবাই ফিলিস্তিন বা সিরিয়ার সংকট নিয়ে যেভাবে কথা বলছে, ইয়েমেনের যুদ্ধ নিয়ে সেভাবে আলোচনা হচ্ছে না।
ইয়েমেন যুদ্ধে ক্ষতিগ্রস্থদের বিশেষ করে চরমভাবে ক্ষতিগ্রস্ত শিশুদের বিষয়ে বিশেষ কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না। মুসলিম দেশগুলোও কোনো সারা দিচ্ছে না। মুসলিম বিশ্ব শুধু ফিলিস্তিনীদের প্রতি কিছু লৌকিক সহানুভূতি প্রদর্শন করাতেই তাদের দায়িত্ব শেষ মনে করছে। বাংলাদেশ সরকার তুরস্কে ভূমিকম্পে সহায়তা করেছে। কিন্তু ইয়েমেনে কোনো সাহায্য পাঠায়নি। এমনকী ও.আই.সিও ইয়েমেনে সাহায্য পাঠানোর বিষয়ে তেমন কোনো আহবান জানায়নি। বাংলাদেশের সংবিধানে মুসলিম ভ্রাতৃত্ববোধ বলে একটা অনুচ্ছেদ ছিলো বর্তমান সরকার সেটারও বিলুপ্তি সাধন করেছে। অথচ সরকারের নির্বাচনে প্রতিশ্রুতি দিলো কুরআন শরীফ-সুন্নাহ শরীফ বিরোধী কোনো আইন পাস হবে না। মূলত: কুরআন শরীফ-সুন্নাহ শরীফ মানলেই কেউ মুসলমান হয়। তাই কুরআন শরীফ-সুন্নাহ শরীফে বিশ্বাসকারী গোটা মুসলিম বিশ্বের উচিত সংকটাপন্ন মুসলিম দেশ ইয়েমেনের সাহায্যে অকাতরে এগিয়ে আসা। বিশেষ করে মাসুম শিশু ও অবলা নারীদের জন্য বাতাসের চেয়ে দ্রুত গতিতে সাহায্যের হাত প্রসারিত করা।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
আরও পড়ুন
সব ›
দুর্ভিক্ষ আসছে না। দুর্ভিক্ষ চলছে। ত্রাণ নয়-দূরদর্শী ও তাৎক্ষণিক ব্যবস্থাপনা দরকার।
জুলাই বিপ্লব হলো ভারতীয় আধিপত্য বাদের বিরুদ্ধে ক্ষমতায় এসে সরকার দিন দিন ভারতকে দেশ-বিরোধী সুবিধা দিচ্ছে ভারতকে বিদ্যুৎ করিডোর দেয়ার ক্ষেত্রে সরকার আওয়ামী পথেই হাটছে সেনাবাহিনী না পাঠিয়েই বাংলাদেশকে গ্রাস করার গভীর ভারতীয় ষড়যন্ত্র হচ্ছে।
“তারা যে ভারতের সাথে আতাত করে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হবে না এবং ভারতের গুপ্তচর হিসেবে কাজ করবে না”
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
খলীফাতু রসূলিল্লাহ, আফদ্বানুল নাস বা’দাল আম্বিয়া, ছাহিবু রসূলিল্লাহি ফিল গার, মুছাদ্দিকুল হুসনা, আশ শাহিদু আলান নাস, খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন, সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
সরকারের গোয়েন্দা ব্যর্থতা এবং দ্রুত সঠিক সিদ্ধান্তহীনতা ও সক্রিয় তৎপরতা গ্রহণে ব্যার্থতা অপশক্তির কালো থাবাকে বার বার প্রসারিত করছে।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
দেশে শুধু নীরব দুর্ভিক্ষ চলছে না প্রায় ১০ কোটি জনসংখ্যার জন্য সরব দুর্ভিক্ষ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এখনি সমন্বিত প্রচেষ্টা দরকার
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
সব পক্ষের সহনশীলতার মধ্যেই সমাধান সম্ভব।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
মুবারক হো- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে আফদ্বালুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত আযীমুশ্ শান পবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রবীবাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ছহিবাতুল ইয্যাহ্- সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও গভীর করতে ‘সংসদীয় বন্ধুত্ব গ্রুপের’ প্রস্তাব উভয় দেশের বাণিজ্যিক, মানবিক সম্পর্কের উপরে মুসলিম ভ্রাতৃত্ববোধের অনুপ্রেরণা উজ্জীবিত হোক।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
মেট্রোরেলে মৃত্যুপথযাত্রীকে একটু বসতে না দেয়ার মত নির্মম, নিষ্ঠুর কাজকে রাষ্ট্র অপরাধ বলতে পারছে না অপরাধী হিসেবে কাউকে সাব্যস্ত করতে পারছে না আবার সহমর্মীতার মূল্যবোধের উজ্জীবনও ঘটাতে পারছে না।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
ভরা পর্যটন মৌসুমে (নভেম্বর-জানুয়ারি) বারবার অবরোধ ও সহিংসতার ঘটনা নারিকেল দ্বীপের মতই পার্বত্য এলাকার উদীয়মান অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র এবং পার্বত্য এলাকা দখলের নীল নকশা।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।