ভয়াবহ নীরব দুরারোগ কিডনী রোগ একদিকে বাড়ছে রোগীর সংখ্যা, অপরদিকে বাড়ছে চিকিৎসা ব্যায়
সরকারকে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে এক্ষুনি ইনশাআল্লাহ
, ০২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ রবি, ১৩৯৪ শামসী সন , ১৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ৩০ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সম্পাদকীয়
দেশে কিডনি রোগ উদ্বেগজনকভাবে বাড়ছে। দৈনিক আল ইহসান শরীফে প্রকাশিত খবর থেকে জানা গেছে, দেশে প্রায় তিন কোটি ৮০ লাখ লোক কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত। এর মধ্যে প্রতিবছর প্রায় ৪০ হাজার কিডনি রোগী ডায়ালিসিসের ওপর নির্ভরশীল হয়। শহর ও গ্রামাঞ্চলে সমানভাবে এই রোগ বাড়ছে।
জানা গেছে, দেশের অন্তত ৫০ লাখ শিশু কিডনি রোগে ভুগছে। এরমধ্যে পাঁচ শতাংশ অর্থাৎ অন্তত আড়াই লাখ শিশু ভুগছে ক্রনিক কিডনি রোগে। দেশের বিভিন্ন হাসপাতালের বহির্বিভাগের রোগীদের মধ্যে ৪ থেকে ৫ শতাংশ শিশু কিডনির সমস্যা নিয়ে আসে।
দারিদ্র্য, অসচেতনতা, চিকিৎসাসেবার অপ্রতুলতা ও অস্বাস্থ্যকর জীবনযাপন এই সমস্যাকে আরো বাড়িয়ে তুলছে। এই রোগ বাংলাদেশের জন্য একটি বড় অর্থনৈতিক ও স্বাস্থ্যগত সমস্যা। পক্ষান্তরে, কিডনি রোগের ব্যাপকতা, ভয়াবহতা, পরিণতি ও কারণ সম্পর্কে সচেতন থাকলে এবং স্বাস্থ্যসম্মত জীবন যাপন করলে ৬০-৭০ ভাগ ক্ষেত্রে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। কিডনি রোগকে ‘নীরব দুর্যোগ’ বলে আখ্যায়িত করা হয়।
দেশে কিডনী রোগে বিশেষজ্ঞ চিকিৎসক নেফ্রোলজিস্ট আছেন মাত্র ৩৬০ জন। আর ডায়ালাইসিস সেন্টারের সংখ্যা ২৫০ থেকে ২৬০টি। অপ্রতুলতা চিকিৎসাব্যবস্থা ও চিকিৎসা ব্যয় বেশি হওয়ায় মোট কিডনি রোগীর ৯০ শতাংশই থাকছেন চিকিৎসাসেবার বাইরে। দেশে এ বিপুলসংখ্যক মানুষ কিডনি রোগে আক্রান্ত হলেও কিডনি চিকিৎসার নাজেহাল অবস্থা।
কিডনি বিকলকে একজন ব্যক্তি বা একটি পরিবারের সমস্যা হিসাবে দেখার উপায় নেই। বৈজ্ঞানিক সমীক্ষায় দেখা গেছে, জনগণের প্রতি ১০ জনের মধ্যে ১ জনের আগামীতে কিডনি বিকল হওয়ার ঝুঁকি আছে এবং এদের ১০ শতাংশের আগামী দশ বছরের মধ্যে কিডনি বিকল হওয়ার আশঙ্কা শতকরা ১০ ভাগ। কী ভয়ানক তথ্য! তাই এখনই সমন্বিত কাজ শুরু করতে হবে। সমন্বিত কাজ হবে তথ্য ও তত্ত্ব ভিত্তিক। মনগড়া বা বিক্ষিপ্তভাবে নয়। দুর্ভোগের কারণগুলো যথাযথ বিশ্লেষণ করে তা সমাধানের জন্য রোড ম্যাপ নির্ধারণ করতে হবে।
প্রতিবছর রোগী বাড়লেও সে হারে সেবার পরিধি সেভাবে বাড়ছে না। সবচেয়ে কষ্টের মধ্যে আছে প্রান্তিক অঞ্চলের মানুষেরা।
রংপুরের পীরগাছা উপজেলার এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা মনোয়ারা বেগমের সাত মাস আগে কিডনি রোগ ধরা পড়ে। ততক্ষণে তার দুটো কিডনি প্রায় অকেজো হয়ে পড়েছে। এখন প্রতি সপ্তাহে তাকে চিকিৎসার জন্য রংপুর যাওয়া আসা করতে হয়।
“আমার চিকিৎসায় রংপুর যাওয়া লাগে। যাইতে আসতে তিনশ টাকা ভাড়া, এর পরে ইনজেকশন, টেস্ট, ওষুধ মিলায় প্রত্যেক সপ্তাহে পাঁচ থেকে সাত হাজার খরচ যায়। আমি গরিব মানুষ, এতো টাকা কই পাবো। নিজের সব জমি বিক্রি করে দিসি, এখন আমার কিছু নেই। বিছানায় পড়ে যেতে হবে,” আক্ষেপের সুরে বলেন ৩৮ বছর বয়সী এই নারী।
বিশেষজ্ঞরা বলছেন প্রাথমিক অবস্থায় কিডনি রোগ ধরা পড়লে ওষুধ ও নিয়ম শৃঙ্খলার মাধ্যমে আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব।
তবে কিডনি যদি অকেজো হয়ে যায় তাহলে কিডনি প্রতিস্থাপন ও ডায়ালিসিস ছাড়া বাঁচার উপায় থাকে না, বলছেন বিশেষজ্ঞরা। কিন্তু এই দুটি চিকিৎসা পদ্ধতি অত্যন্ত ব্যয়বহুল।
কিন্তু বড় শহরেও ডায়ালাইসিস সেন্টারের সংখ্যা সীমিত। এতে রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এবং অনেকে সময়মতো চিকিৎসা পান না। চসিক নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায়, তাই আমরা চাই নগরীতে ডায়ালাইসিস সেন্টারের সংখ্যা বৃদ্ধি করা হোক।
সরকারি হাসপাতালগুলোতে কম খরচে বা বিনামূল্যে ডায়ালাইসিস সেবা নিশ্চিত করতে হবে।
প্রয়োজনীয় চিকিৎসার অভাবে অনেক রোগী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। চিকিৎসার ব্যয়ভার অধিকাংশ মানুষের জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। তাই কিডনি চিকিৎসা সহজলভ্য করা উচিত। এক্ষেত্রে সরকারি ও বেসরকারি উভয় পক্ষের কার্যকর উদ্যোগের সমন্বয় প্রয়োজন।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদুনা হযরত ইমাম সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল আউওয়াল আলাইহিস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যা উম্মু আবীহা, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, ত্বাহিরাহ, ত্বইয়িবাহ, বিনতু রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাধারণ মুসলিম শুধু ফিলিস্তিন-কাশ্মীরের প্রতি সহানুভূতিতেই সীমাবদ্ধ
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে সেনাবাহিনীর গৌরবোজ্জল ভূমিকা যেমন জ্বলজ্বল, উন্নয়নে ঝলমল তেমনি সংকটকালেও থাকুক সমুজ্জ্বল
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যা সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল খ¦মিসাহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদী মহাজন ও বড় চোর, সমকামীমনা, ১৬৮ মামলার আসামী, দেশ বিক্রিকারী মার্কিন চুক্তিকারী, ক্ষমতার মসনদে বসে অর্থ লুটকারী, অন্যায় সুবিধা গ্রহণকারী, পাহাড় সম অপরাধ মব-সন্ত্রাসের জনক কুখ্যাত ইউনুসের প্রতি ভীষণ বীতশ্রদ্ধ। এই কুলাঙ্গার আবারো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, রাষ্টের শীর্ষ পদে তথা প্রেসিডেন্ট পদে আলোচনায় আসে কি করে? নেপথ্যে কি মার্কিন দূত গর? অথচ “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়”- বিএনপির শ্লোগান
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গত ১১ বছরে মানচিত্রের অন্তর্ভূক্তি ছাড়া ছিটমহলবাসীর জীবন জীবিকার কিছুই উন্নয়ন হয়নি।
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামের শত্রু, মুসলমানের শত্রু মুসলিম বিশ্বের শত্রু, বাংলাদেশের শত্রু ট্রাম্পের বিরুদ্ধে জনরোষের অনল দাউ দাউ জ্বলছে।
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চার বছর ধরে ঝুলে আছে খেলাপী ঋণ কমানের উদ্যোগ। খেলাপী ঋণের প্রভাবে মুদ্রাস্ফীতি, ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ না পাওয়া, কর বৃদ্ধি, অর্থ পাচার সহ জনদুর্ভোগের উত্তাপে উত্তাল হতে পারে দেশ।
০৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাত্র কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুতের জন্য বাংলাদেশে বিস্তীর্ণ ভূমি, প্রাকৃতিক বৈচিত্র নষ্ট হবে উত্তরবঙ্গের জনজীবন ও অর্থনীতি বিপর্যস্থ হবে, সর্বোপরি ভারতের হাতে যাবে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাতের কুঠার।
০২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাত্র কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুতের জন্য বাংলাদেশে বিস্তীর্ণ ভূমি, প্রাকৃতিক বৈচিত্র নষ্ট হবে উত্তরবঙ্গের জনজীবন ও অর্থনীতি বিপর্যস্থ হবে, সর্বোপরি ভারতের হাতে যাবে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাতের কুঠার।
০২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পতিত আওয়ামী সরকারের মতই সিন্ডিকেটকে প্রশ্রয় দেয়ার কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে বর্তমান সরকারের প্রবাসী মন্ত্রী যে কারণে শ্রমিকদের যেতে লাগবে ৭ লাখ টাকা। এবং তারা নানাভাবে সিন্ডিকেটের দ্বারা হয়রানিগ্রস্থ হবে।
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












