রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
মন্তব্য কলাম

সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার রোবে, দোয়ার বরকতে- কুদরতীভাবে কমে যাচ্ছে ডলারের আধিপত্য বাংলাদেশের রিজার্ভ ডলারে রাখা উচিৎ নয়- এতে লাভ আমেরিকার মুসলিম বিশ্বে অভিন্ন মুদ্রা ব্যবস্থা বিশেষত মূল্যহীন কাগজী মুদ্রা বাদ দিয়ে সুন্নতী দিনার-দিরহাম মুদ্রা চালু করা আবশ্যক ইনশাআল্লাহ (তৃতীয় পর্ব)

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, রাত ১২:২০ আপডেট: ১৩ নভেম্বর, ২০২৬, রাত ১০:৫৭
সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার রোবে, দোয়ার বরকতে- কুদরতীভাবে কমে যাচ্ছে ডলারের আধিপত্য বাংলাদেশের রিজার্ভ ডলারে রাখা উচিৎ নয়- এতে লাভ আমেরিকার মুসলিম বিশ্বে অভিন্ন মুদ্রা ব্যবস্থা বিশেষত মূল্যহীন কাগজী মুদ্রা বাদ দিয়ে সুন্নতী দিনার-দিরহাম মুদ্রা চালু করা আবশ্যক ইনশাআল্লাহ (তৃতীয় পর্ব)

ডলার অন্যসব দেশের কারেন্সির মতোই একটি ফিয়াট কারেন্সি যা কাগজের নোটের মাধ্যমে ব্যবহৃত এবং এই নোটের সাথে কোনো মূল্যবান স্বর্ণ-রৌপ্য ধাতুর বাস্তবে সম্পর্ক নেই। এ ক্ষেত্রে মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংক তাদের চাহিদামতো ডলার নামে এই ফিয়াট কারেন্সি ছাপিয়ে বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে।
উল্লেখ্য, বিংশ শতাব্দীর শুরুর দিকে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় মূলত ইউরোপে। ফলে ইউরোপের দেশগুলো যুদ্ধের খরচ মেটানোর জন্য তাদের স্বর্ণের মজুদের ভিত্তিতে যে পরিমাণ নোটের মুদ্রা ছাপানো সম্ভব ছিল তার চেয়ে অনেক বেশি ছাপিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে নিজেকে না জড়িয়ে কেবল ইউরোপীয় দেশগুলোর কাছে অস্ত্র ও যুদ্ধের রসদ বিক্রি করে মূলত স্বর্ণের বিনিময়ে। ফলে আমেরিকার অর্থনীতি যেমন সমৃদ্ধ হয় তেমনি বিশ্বের স্বর্ণের উল্লেøখযোগ্য অংশ আমেরিকায় জমা হয়।
প্রথম বিশ্বযুদ্ধের পর স্বর্ণের ঘাটতির কারণে ইউরোপের বেশির ভাগ দেশ তাদের স্বর্ণমান ত্যাগ করতে বাধ্য হয়। ফলে তাদের মুদ্রা ফিয়াট কারেন্সিতে রূপান্তরিত হয়। তবে মার্কিন ডলার তখনো ফিয়াট কারেন্সিতে পরিণত হয়নি। ফলে ডলার স্বর্ণমান বা গোল্ড স্ট্যান্ডার্ড ধরে রাখায় আস্থা অর্জন করে এবং বিভিন্ন দেশ তাদের রিজার্ভ মুদ্রা হিসেবেও ডলার সঞ্চয় করতে থাকে। একপর্যায়ে ডলার গ্লোবাল কারেন্সি হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পায়। যুক্তরাষ্ট্র তখন তাদের রফতানি করার জিনিসপত্রের বিনিময়ে স্বর্ণ ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। এর ফলে যুক্তরাষ্ট্রের স্বর্ণের মজুদ বাড়তে থাকে, বিপরীতে অন্য রাষ্ট্রগুলোর স্বর্ণের মজুদ কমতে থাকে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধেও প্রথম বিশ্বযুদ্ধের ঘটনার পুনরাবৃত্তি ঘটে। যুদ্ধ হয় ইউরোপে, যুক্তরাষ্ট্রে নয়। শেষের দিকে যুদ্ধে অংশগ্রহণ করলেও যুক্তরাষ্ট্রের তেমন ক্ষতি হয়নি। অধিকন্তু তারা ইউরোপের কাছে অস্ত্র বিক্রয় করে স্বর্ণের বিনিময়ে। এই সময় যুক্তরাষ্ট্র তার রফতানিকৃত পণ্যের বিনিময়ে স্বর্ণ ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করেনি। এই নীতির কারণে ১৯৪৭ সালে বিশ্বের মোট মজুদকৃত স্বর্ণের ৭০ শতাংশই ছিল আমেরিকার হাতে। যুদ্ধপরবর্তী অর্থনীতি স্থিতিশীল রাখার জন্য ১৯৪৪ সালে মিত্রপক্ষের ৪৪টি সদস্য রাষ্ট্রের সাথে যুক্তরাষ্ট্র ব্রেটন উডস চুক্তি করে এবং এই চুক্তির মাধ্যমেই স্বর্ণকে পাশ কাটিয়ে মার্কিন ডলারকে আনুষ্ঠানিকভাবে রিজার্ভ কারেন্সি হিসেবে গ্রহণ করা হয়।
পরবর্তীতে ১৯৭১ সালে মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন ঘোষণা করে, মার্কিন ডলারের সাথে স্বর্ণের কোনো সংযোগ থাকবে না, যা নিক্সন-শক নামে পরিচিত। সে আরো ঘোষণা করে, এখন থেকে আর কোনো দেশ চাইলেই নির্দিষ্ট মূল্যে মার্কিন ডলারের বিনিময়ে স্বর্ণ কিনতে পারবে না। তার মানে মার্কিন ডলারও তখন বিশ্বের অন্যান্য দেশের মুদ্রাগুলোর মতো ফিয়াট কারেন্সিতে পরিণত হয়। অধিকন্তু, বিশ্বজুড়ে আমেরিকান ডলারের কর্তৃত্ব ধরে রাখতে ও চাহিদা বাড়ানোর জন্য ১৯৭৪ সালে সৌদি আরবের বাদশা ফয়সালও আমেরিকার প্রেসিডেন্ট নিক্সনের সাথে একটি চুক্তি করে, পেট্রল কেবল ডলারের বিনিময়ে ক্রয় করতে হবে। পরে ওপেকও এই নিয়ম মানতে বাধ্য হয়। বিশ্ব বাণিজ্যের নিয়ন্ত্রণকারী একক মুদ্রা হিসেবে ডলারকে প্রতিষ্ঠিত করার ও টিকিয়ে রাখার মহৌষধ ছিল ডলারকে পেট্রোডলারে রূপ দিতে পারা। এরপর যত দেশ ডলার থেকে বের হয়ে আসার চেষ্টা করেছে তত দেশকেই বল প্রয়োগ করে যুক্তরাষ্ট্র ডলারে থাকতে বাধ্য করছে; এভাবেই একটি দেশের ফিয়াট কারেন্সি এখন বিশ্বমুদ্রা।
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী অর্থনীতির, ততোধিক প্রভাবশালী, কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ নীতি সুদহার বাড়িয়ে চলেছে। কিন্তু বিশ্বায়নের যুগে তার প্রভাব শুধু সে দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, সেই প্রভাব গড়িয়ে পড়ছে বিশ্বের প্রায় সর্বত্র। ফেডারেল রিজার্ভ (ফেড) ব্যাংক অনুসরণে অন্যান্য কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার বাড়াতে বাধ্য হচ্ছে এবং অনিয়ন্ত্রিত ডলারের প্রভাবে অন্যান্য দেশের মুদ্রার অবনমন এখন বাস্তবতা। ফলে অনেকেই বলছেন, এখন যে বিশ্বজুড়ে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে, তা মূলত ডলারবাহিত মূল্যস্ফীতি। ফেডের সুদের হার বৃদ্ধির প্রভাব অন্যান্য দেশেও পড়ছে। কারণ, ওই সব দেশ মনে করে, তারা যদি ফেডের পেছনে পড়ে যায়, তাহলে বিনিয়োগকারীরা তাদের দেশ থেকে বিনিয়োগ প্রত্যাহার করে নিতে পারে, আর তাতে মহাবিপদ। সুদের হার বেড়ে যাওয়ায় মার্কিন ডলার সে দেশেই জমা রাখা লাভজনক ও নিরাপদ। ফলে ভারতের মতো বিশ্বের অনেক দেশের বাজার থেকে বিনিয়োগ তুলে নেয়ার ঢল পড়েছে। ফেডের অনুসরণে ব্যাংক অব ইংল্যান্ড, সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক, নরওয়ে, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, তাইওয়ান, নাইজেরিয়া, ফিলিপাইন, ভারত ও বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার বৃদ্ধি করেছে। বাংলাদেশ ব্যাংক সর্বশেষ গত বৃহস্পতিবারসহ এ বছর সব মিলিয়ে তিনবার নীতি সুদহার বৃদ্ধি করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভের কারুকার্য অন্যান্য দেশের জন্য রীতিমতো শাস্তিমূলক হয়ে উঠেছে। ফেডের এ নীতি সুদ বৃদ্ধির হিড়িকে জাপানের মতো দেশও স¤প্রতি ইয়েনের দর বৃদ্ধি করতে বাধ্য হয়েছে যা গত ২৪ বছরের মধ্যে সর্বোচ্চ। উল্লেøখ্য, জাপানের কেন্দ্রীয় ব্যাংক বিশ্বের অন্যান্য কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে ব্যতিক্রম ছিল, তারা এত দিন নীতি সুদহার বৃদ্ধি করেনি। অথচ তারাও শেষমেশ তা করতে বাধ্য হলো।
এ পরিস্থিতিকে অনেক অর্থনীতিবিদ বিনা অপরাধে শাস্তির কথা বলেছেন এবং আরো বলছেন- এ পরিস্থিতি মোকাবেলার জন্য যথাযথ নীতি প্রয়োজন, কোনো ধরনের ব্যত্যয় হলে তার জন্য শাস্তি পেতে হবে। ডলারের এই কা-কীর্তি শুরু হয় ২০২১ সালের মাঝামাঝি সময় থেকেই। করোনা মহামারী মোকাবেলায় আমেরিকান সরকার সে দেশের জনগণকে বিপুল প্রণোদনা দিয়েছে। এ অর্থের জোগান নিশ্চিত করতে তারা যেমন একদিকে বিপুল পরিমাণ ঋণ নিয়েছে, তেমনি সে দেশের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ বিপুল মুদ্রা ছেপেছে। আর সেই ডলারের হাত ধরে মূল্যস্ফীতি দেশে দেশে ছড়িয়ে পড়েছে। গ্লোবাল টাইমসের মতে, এবারের বৈশ্বিক মূল্যস্ফীতি মূলত ডলারবাহিত মূল্যস্ফীতি। ডলারের কারুকার্য বলতে মূলত ডলারের অতি মুদ্রণ প্রথমত দায়ী। অর্থাৎ ২০২০ সালে যুক্তরাষ্ট্র তার আগের কয়েক দশকের তুলনায় অনেকগুণ বেশি ডলার ছেপেছে। সূত্র মতে, ১৮ ট্রিলিয়ন বা ১৮ লাখ কোটি ডলার করোনার প্রভাব মোকাবেলার জন্য ছাপিয়েছে। এই অতিরিক্ত ডলারের কারণে সারা পৃথিবীতে সৃষ্টি হয়েছে মুদ্রাস্ফীতি। অনেক বিশেষজ্ঞের মতে, বিশ্বে অস্ত্রের যুদ্ধ যতটা না ভয়ানক তার চেয়ে ভয়ানক মুদ্রার যুদ্ধ। এমনকি অস্ত্রের যুদ্ধও বাধে অথবা বাধায় মূলত মুদ্রার মান রক্ষা তথা অর্থনৈতিক কারণে। অভিযোগ রয়েছে, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধও আমেরিকার পরিকল্পিতভাবে বাধানো। এই যুদ্ধ বাধিয়ে যুক্তরাষ্ট্র তার অভ্যন্তরীণ বাজারের মূল্যস্ফীতি বিদেশে রফতানি করেছে। কোভিড যুক্তরাষ্ট্রকে এই সুযোগ করে দিয়েছে। মন্দার কারণে গরিব দেশগুলোর রফতানি আয়, রেমিট্যান্স কমে গিয়ে তাদের অভ্যন্তরীণ বাজারে ডলারের চাহিদা সৃষ্টি করেছে। পাশাপাশি আমদানি প্রবাহ ঠিক রয়েছে; এমনকি একভাবে বেড়েছে মূলত পণ্যের দাম বৃদ্ধির কারণে। ফলে রিজার্ভে ঘাটতি দেখা দিয়ে শ্রীলঙ্কা, লেবানন এখন দেউলিয়া; পাকিস্তান ও বাংলাদেশও একই পথে হাঁটছে।
বর্তমান সুদের হার কমানোর মতো, ২০০৭-০৮ সালের আর্থিক সঙ্কটের আগেও যুক্তরাষ্ট্র সুদহার কমানোর নীতি গ্রহণ করেছিল। তার পরিণতিতে বন্ধকি ঋণের সঙ্কটে পড়ে তারা। কিন্তু সে দেশের নীতিপ্রণেতারা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি বলেই অভিযোগ করছেন বিশ্লেষকরা। একইভাবে এবারো কোভিড-১৯ ধকল কাটিয়ে উঠতে নীতি সুদহার কম রাখা হয়েছে দীর্ঘদিন। শুধু তা-ই নয়, ফেডারেল রিজার্ভ ট্রেজারি বন্ডসহ অন্যান্য সিকিউরিটিজ-সমর্থিত সম্পদ কিনেছে। এর মধ্য দিয়ে তারা বাজারে বিপুল নগদ অর্থ সরবরাহ করেছে।
মুদ্রাস্ফীতি কমানোর একটি বিশ্বব্যাপী বহুল প্রচলিত টেকনিক ছিল, সুদের হার বাড়ানো। তবে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে অনেক অর্থনীতিবিদ মনে করেন, সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যে ধারণা এতদিন বিশ্বব্যাপী প্রচলিত ছিল, তা ইতোমধ্যে ভুল বলে প্রমাণিত হয়েছে। নীতি সুদের হার বাড়িয়েও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সামান্যতম সাফল্য মিলছে না; বরং এতে বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি বিশ্বব্যাপী অর্থনীতিবিদদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। সম্প্রতি বিশ্বব্যাংকও একই সুরে কথা বলেছে। বিশ্বব্যাংক বলছে, কেন্দ্রীয় ব্যাংকগুলো যেভাবে একযোগে সুদের হার বাড়াচ্ছে, তা গত পাঁচ দশকে আর দেখা যায়নি। এ প্রবণতা আগামী বছরও থাকবে বলে মনে করা হচ্ছে; বরং সরবরাহব্যবস্থা গতিশীল করা এবং ভূরাজনৈতিক দ্বন্দ্ব নিরসনেই বেশি গুরুত্ব দেয়ার পক্ষপাতী তারা।
(ইনশাআল্লাহ চলবে)

-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদ্যমান ১১৩ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণের মধ্যে আর সার্বভৌম বন্ডের নামে বর্তমান সরকার সর্বপ্রথম সার্বভৌম বন্ডের নামে আন্তর্জাতিক ঋণ নিতে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা কেবল একটি ভূখ-ের স্বাধীনতা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে অর্থনৈতিক স্বাধীনতা, আর্থিক সিদ্ধান্… ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি এবং উনার অনবদ্য তাজদীদ ‘আত-তাক্বউইমুশ শামসী’ সম্পর্কে জানা ও পালন করা এবং শুকরিয়া আদায় করা মুসলমানদের জন্য ফরয। মাস শুরু এবং শেষ, বিশেষ দিন নির্বাচনে চাঁদের দিনপঞ্জির যেমন প্রয়োজনীয়তা রয়েছে; তেমনি ওয়াক্ত নির্ণয়ে প্রয়… ৬ দিন আগে বৃটিশ ও ভারতীয় বিধর্মীরা মিলেমিশে মুসলমানদের ক্ষতিসাধন করেছে প্রশাসনের শীর্ষে বিধর্মী কর্মকর্তারা যে কতবড় সর্বনাশের কারণ হতে যাচ্ছে মুসলমানদের জন্য সেটা আজ এই বঙ্গবাসী মু… ৭ নভেম্বর, ২০২৬ সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (২য় পর্ব) বাংলাদেশ পোদ্দার সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন এক সাক্ষাৎকারে বলেন, “আমরা আন্তর্জাতিক বাজারদর, তাঁতীবাজা… ৪ নভেম্বর, ২০২৬ সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (১ম পর্ব) সোনার ভরি এখন সোয়া দুই লাখ টাকা; এক রতির দাম আড়াই হাজার টাকার মতো। কিন্তু নয় মাস আগে ভরি প্রায় তিন লাখ টাক… ৩ নভেম্বর, ২০২৬ বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন সরকারের উদ্যোগ, বিজ্ঞানীদের জিনোম গবেষণা ও প্রান্তিক কারিগরদের আন্তরিক প্রচেষ্টায় কিংবদন্তীর ‘বোনা বাতাস’ বা … ২ নভেম্বর, ২০২৬ মানুষ প্রতিদিনের বাজার খরচ, যাতায়াত ব্যয় কিংবা পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে গিয়ে হিমশিম খাচ্ছে। আজকের বাংলাদেশের আর্থসামাজিক মানচিত্রে সবচেয়ে দৃশ্যমান ও বেদনাদায়ক বাস্তবতাটি হলো- জ্বালানি ব্যয়ের চরম ভারে… ১ নভেম্বর, ২০২৬ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অবমাননাকারী, এদেশের মুসলমানদের হিন্দুত্ববাদে লীন হতে কু-প্ররোচনাকারী এবং ভারতে মুসলমানরা নিশ্চিন্তে তাদের দ্বীনি উৎসব পালন করছে- গতকাল ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ত্রিবেদীকে বহিষ্কারের দাবিতে বিভিন্ন সংগঠনের ডাকা ভারতীয় দূতাবাস ঘেরা… ৩১ অক্টোবর, ২০২৬ সাড়ে তিনশো বছরেও লালবাগ কেল্লার নির্মাণকাজ শেষ না হওয়ার নেপথ্য কারণ ঢাকার ঐতিহাসিক স্থাপনাগুলোর অন্যতম একটি হলো লালবাগ কেল্লা। এক সময় এই স্থাপনাটির নাম ছিল ‘ফোর্ট আওরঙ্গবাদ’, যা… ২৮ অক্টোবর, ২০২৬ বিশ্বে ৩০০ কোটিরও বেশী মুসলমান থাকা সত্ত্বেও নিরাপত্তা পরিষদে পঞ্চ শক্তিতে কোনো মুসলিম দেশ নেই ইরাক, আফগানিস্তান, লিবিয়া কিংবা সিরিয়ার মতো দেশগুলোতে মার্কিন হস্তক্ষেপ মানবিক বিপর্যয় ডেকে এনেছে, অথচ জাতিসংঘ সেই আগ্রাসন রুখতে ব্যর্থ হয়েছে মার্কিন ভেটোর ভয়ে। আর ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতায় যখন বিশ্ববিবেক থমকে দাঁড়ায়, তখন যুক্তরাষ্ট্র নির্লজ্জভাবে তা সমর্থন করে বা নীরব থেকে জাতিসংঘের অবস্থানকেও প্রভাবিত করে। গত পরশু ২৪ অক্টোবর (শনিবার) বিশ্বজুড়ে উদযাপিত হয়েছে ৮১তম জাতিসংঘ দিবস। ফিলিস্তিন পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে এ… ২৭ অক্টোবর, ২০২৬ কোনো সমালোচনা আলোচনা অথবা আন্দোলনের প্রশয় না দিয়ে সরকারের উচিৎ জিয়ার নীতি অনুসরণ করে পাহাড়ে কমপক্ষে ১ হাজার সেনা ছাউনি তৈরী করা। রাঙামাটির সাজেকের বাজার এলাকায় সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্যদের বিরুদ্ধে… ২৬ অক্টোবর, ২০২৬ মুসলমানদের উপর নিপীড়ন, নির্যাতন, উচ্ছেদ, বৈষম্য আর মসজিদ-মাদ্রাসা ধ্বংসের উৎসব করে রাষ্ট্রয়ী সন্ত্রাস করে ব্যার্থ রাষ্ট্রে পরিণত হয়। তাহলে তারা ‘আসাম’ বাংলাদেশের কাছে প্রত্যার্পন করুক। আর আসামের মুসলমান তো সব মরছেই। তাহলে তারা বিদায় হজ্জের ভাষণ অনুযায়ী তাদের জান-মাল রক্ষায় জিহাদে অবতীর্ন হোক। ভারতের আসাম রাজ্যে বনাঞ্চল দখলমুক্ত করার অভিযানে এক হাজারের বেশি পরিবার উচ্ছেদের শিকার হয়েছে বলে দাবি করা হয়… ২৫ অক্টোবর, ২০২৬