মন্তব্য কলাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা: ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১০)
, ২৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১৪ জুন, ২০২৬ খ্রি:, ৩১ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) মন্তব্য কলাম
৩) ঢাকার পাইকারি ও বৃহৎ বাণিজ্যিক বাজারের বহুকেন্দ্রীকরণ:
ঢাকার যানজটের অন্যতম আরেকটি কারণ হলো শহরের ভেতরে দেশের বৃহত্তম পাইকারি বাজারগুলোর এককেন্দ্রীক অবস্থান। ঢাকা শহরের জনসংখ্যার তুলনায় দুই সিটি কর্পোরেশনে পাইকারী বাজারের সংখ্যা খুবই সীমিত। যা রয়েছে তাও শহরের একদিকেই বেশীরভাগের অবস্থান। ফলে প্রতিদিন হাজার হাজার ট্রাক ও কাভার্ড ভ্যান পণ্য আনা-নেওয়া করায় এসব এলাকায় প্রচন্ড যানজটের সৃষ্টি হয়। যেমন-
ক) পুরান ঢাকা : সবচেয়ে বড় পাইকারী বাজার
পুরান ঢাকা হলো দেশের ব্যবসার মূল কেন্দ্র। এখানে প্রায় প্রতিটা মহল্লাই কোনো না কোনো পণ্যের পাইকারি বাজার। যেমন,
* চকবাজার ও বেগমবাজার: কসমেটিকস, প্লাস্টিক পণ্য, ইমিটেশন গহনা এবং ক্রোকারিজ সামগ্রীর বাজার।
* ইসলামপুর: দেশের বৃহত্তম কাপড়ের পাইকারি বাজার।
* মৌলভীবাজার: ভোজ্যতেল, চিনি, মসলা, চা পাতা এবং সব ধরনের শুকনো মুদি পণ্যের আমদানিকারক ও পাইকারদের মূল বাজার এটি।
* বাদামতলী, সদরঘাট ও নয়াবাজার: ফলমূল, চাল এবং কাগজের বিশাল বাজার।
* নবাবপুর ও ধোলাইখাল: দেশের সবচেয়ে বড় ইলেকট্রনিক্স পার্টস, বৈদ্যুতিক সরঞ্জাম, জেনারেটর, হার্ডওয়্যার, হালকা প্রকৌশল এবং গাড়ীর যন্ত্রাংশের বৃহত্তম পাইকারি বাজার।
* শ্যামবাজার: পেঁয়াজ, রসুন, আদা এবং ডালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের বাজার।
* মিটফোর্ড: ওষুধ ও কেমিক্যালের প্রধান পাইকারি বাজার।
* বাংলাবাজার: বাংলাদেশের প্রকাশনা ও সব ধরনের বই, খাতা ও কাগজপত্রের প্রধান পাইকারি বাজার।
খ) কারওয়ান বাজার: ঢাকা শহরের সবচেয়ে বড় কাঁচাবাজার (সবজি, মাছ, গোশত ইত্যাদি)।
গ) গুলিস্তান ও বঙ্গবাজার: তৈরি পোশাক, জুতা, ইলেকট্রনিক্স, ব্যাগ ইত্যাদি পাইকারি বাজার।
ঘ) নীলক্ষেত: বই, গাইড ও প্রকাশনা সামগ্রীর পাইকারি বাজার।
ঙ) যাত্রাবাড়ী ও সোয়ারীঘাট: মাছের বিশাল পাইকারি বাজার।
চ) মোহাম্মদপুর কৃষি মার্কেট: চাল, ডাল ও মুদি পণ্যের অন্যতম বড় পাইকারি বাজার।
ছ) গাবতলী ও আমিনবাজার: গবাদি পশু এবং নির্মাণ সামগ্রীর (বালু, ইট) বড় বাজার।
এসব বাজারগুলোর সিংহভাগ বাজার পুরান ঢাকায় অবস্থিত। এই এলাকাসহ অন্যান্য বাজারগুলো যদি ঢাকার ভেতরে বাহিরেও বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেয়া যায় তাহলে ঐসব এলাকার যানজট ব্যাপকভাবে কমে যাবে। ঢাকা শহরের ভেতরে বাহিরেও বিভিন্ন এলাকায় এবং নদীকেন্দ্রীক এলাকাগুলোতে নতুন নতুন বাজার গড়ে তোলার মাধ্যমে এসব বাজারগুলো বিকেন্দ্রীকরণ করা যায়।
ঢাকার ভৌগোলিক বিন্যাস, জনসংখ্যার ঘনত্ব এবং যাতায়াত ব্যবস্থা বিবেচনা করে প্রথমত শহরের ভেতরে এবং নদী তীর সংলগ্ন যেসব এলাকায় নতুন আধুনিক পাইকারি বাজার গড়ে তোলা যায়, তার কয়েকটি নিচে দেওয়া হলো:
১. মিরপুর-১৪ বা বেড়িবাঁধ এলাকা (তুরাগ নদীর তীর):
মিরপুর ও তার আশেপাশের বিশাল জনসংখ্যার জন্য একটি নির্দিষ্ট পাইকারি বাজার প্রয়োজন।
সম্ভাব্য জায়গা: মিরপুর-১৪ নম্বর (যেখানে বড় বড় খালি সরকারি জায়গা বা কোয়ার্টার রয়েছে) অথবা মিরপুর বেড়িবাঁধ সংলগ্ন গাবতলী-উত্তরা লিংক রোডের পাশ।
আশুলিয়া ও গাবতলীর সংযোগস্থলে হওয়ায় এখানে নদী ও সড়ক উভয় পথেই এখানে পণ্য আনা-নেয়া সহজ হবে। এখানে মেট্রো রেলের স্টেশন কাছাকাছি থাকায় সাধারণ ব্যবসায়ীদের যাতায়াতও সহজ হবে।
এই বাজারে সবজি ও মাছসহ নিত্যপ্রয়োজনীয় মুদি পণ্য এবং তৈরি পোশাকের পাইকারি মার্কেট করা সম্ভব। ফলে মিরপুর, পল্লবী, কাফরুল ও ডিওএইচএস এলাকার খুচরা ব্যবসায়ীদের আর কারওয়ান বাজার বা ইসলামপুর যেতে হবে না।
-মুহম্মদ জুলফিকার হায়দার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আর দ্বীনদার ব্যক্তির জন্য দ্বীন ইসলামই সবচেয়ে বড়
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইহুদীরাই আমেরিকায় প্রেসিডেন্ট বানায়, নামায় তথা আমেরিকা চালায়।
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ছবি’ ও ‘বেপর্দা’- বর্তমানে সমস্ত পাপ কাজের মূল উৎস
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেল আমদানিতে আমাদের যে পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়, এতে আমাদের রিজার্ভে চাপ পড়ে। সমস্যা কৃষকের সক্ষমতায় নয়, বরং নীতিগত অগ্রাধিকার ও বিনিয়োগের ঘাটতিতে।
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকিস্তান থেকে বেরিয়ে ভারতীয় খপ্পরে বাংলাদেশ!
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নদীভাঙনে গত এক দশকে বাস্তুচ্যুত লাখ লাখ মানুষ, নদী ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিন
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকার থেকে খাস বন্দোবস্তের ব্যবস্থা করা হলেও প্রভাবশালী দখলদারদের দাপটে ভূমির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে ভূমিহীনরা।
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আন্তর্জাতিক চুক্তিতে সক্ষমতা তৈরির জন্য সর্বোচ্চ যোগ্যতা সম্পন্ন ও যথেষ্ট সংখ্যক আমলা, কূটনৈতিক তৈরি ও প্রয়োগ করতে হবে।
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
“আঃলীগ আবার ক্ষমতায় আসলে কি করবে তার পরিকল্পনা ফাঁস আঃলীগ ক্ষমতায় আসলে সেনাবাহিনী বিলুপ্ত করে ভারতের সেনাবিাহিনীকে দেশ রক্ষার দায়িত্ব দেওয়া হবে।”
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তুরস্কের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক জোরদার হওয়া উভয় দেশের জন্যই কল্যাণকর
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিনীরা তাদের পতিত সরকারকেই নূতন করে তুলে ধরে অপেক্ষাকৃত বেশি লুটতরাজের শর্তে। নূতন করে মার্কিন গোয়েন্দাদের আনা-গোনা কি তারই আলামত!
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এমপিদের জন্য ৫০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দের আইনী ও ব্যবহারিক প্রতিবন্ধকতা অনেক।
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












