মার্কিন গোয়েন্দারা খুব গোপনে কিন্তু ভীষণ কূটকৌশলে ঘন ঘন বাংলাদেশ সরকারের পট পরিবর্তন করবে? তাদেরকে এমন কুশীলব পর্যায়ে আর কতদিন সহ্য করা হবে? এসব কথা উচ্চারণও তো সার্বভৌমত্বের খেলাফ।
মার্কিনীরা তাদের পতিত সরকারকেই নূতন করে তুলে ধরে অপেক্ষাকৃত বেশি লুটতরাজের শর্তে। নূতন করে মার্কিন গোয়েন্দাদের আনা-গোনা কি তারই আলামত!
দেশবাসী সচেতন ও সক্রিয় হবে কবে?
, ০৫ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২১ ছানী, ১৩৯৪ শামসী সন , ২০ জুলাই, ২০২৬ খ্রি:, ০৫ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) মন্তব্য কলাম
পাঁচই আগস্টের আগে যেমন বাংলাদেশে মার্কিন গোয়েন্দাদের ঘন ঘন যাতায়াত দেখা গেছে, ঠিক তেমনি এখন আবার হঠাৎ করে দলে বলে মার্কিন গোয়েন্দারা এসে হাজির হয়েছে ঢাকার ওয়েষ্ট ইন হোটেলে। চেক ইন করেছে। তাদের পাসপোর্ট বাংলাদেশের গোয়েন্দা সংস্থার বরাতেই সংবাদ মাধ্যমের কাছে, সাংবাদিকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং এরা প্রত্যেকেই মার্কিন পররাষ্ট্র দপ্তরের ইন্টেলিজেন্স এবং রিসার্চ উইংয়ের সদস্য। তখন বাংলাদেশের গোয়েন্দারা বলছে, এরা এসেছে মূলত বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো শেখ হাসিনা যে ডিসেম্বরে ফেরার ঘোষণা দিয়েছে, সে বিষয়ে কী ধরনের প্রতিক্রিয়া দেখানোর কথা ভাবছে, কিভাবে সে পরিসর তৈরি করা যায়, সে বিষয়ে কতটা প্রস্তুত, এসব বিষয় আঁচ করে দেখতে।
সংবাদমাধ্যম সূত্রে কিন্তু গত কয়েক সপ্তাহে বেরিয়ে এসেছে এবং শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্র ড্রাম্প প্রশাসন আওয়ামী লীগের পরিসর তৈরি করতে বাংলাদেশে সক্রিয় ভূমিকা রাখবে এমন একটা প্রতিশ্রুতি গ্রিন সিগন্যাল পেয়েই এমন একটা ঘোষণা দিয়ে দিতে পেরেছে যে ঘোষণায় এমনকি ভারতের নিরাপত্তা কর্মকর্তারা পর্যন্ত চমকে গেছে। কারণ ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সক্রিয় আলাপ আলোচনা চলছিল। আওয়ামী লীগের জন্য বাংলাদেশে পরিসর তৈরি এ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে কতটা জরুরি সে বিষয়ে।
বাংলাদেশের গোয়েন্দারা বলছে, এরা এসেছে মূলত বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো শেখ হাসিনা যে ডিসেম্বরে ফেরার ঘোষণা দিয়েছেন, সে বিষয়ে কী ধরনের প্রতিক্রিয়া দেখানোর কথা ভাবছে, কীভাবে সে পরিসর তৈরি করা যায়, সে বিষয়ে কতটা প্রস্তুত, এসব বিষয় আঁচ করে দেখতে। এবং দ্বিতীয়ত, যদি বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন দল কিংবা ক্ষমতার কেন্দ্রে থাকা বিরোধী দলের সঙ্গে তাদের এসব আলোচনায় তারা আঁচ করতে পারে যে, এই দলগুলো প্রস্তুত নয় কিছুতেই আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে বা বাংলাদেশের এই কোটি কোটি মানুষের সংগঠনটিকে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করে বাংলাদেশের রাজনীতিতে সমাজে একটা স্থিতিশীলতা ফিরিয়ে আনতে। যেটা মার্কিন বাণিজ্য সম্ভাবনা থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের প্রতি আগ্রহকে স্থিতিশীল করতেও ভূমিকা রাখবে। তাহলে এই দলটিই হচ্ছে সেই দলটি যারা মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষে এমনকি বিকল্প খোঁজার কাজ শুরু করতে পারবে।
বাংলাদেশে এমন একটা সময়ে তাদের আসা তাই নিশ্চিতভাবেই কোনো একটা পট পরিবর্তনের জন্য। সেটা আওয়ামী লীগের জন্য পরিসর তৈরিতেই শেষ হবে নাকি আসলে সরকার বদল ঘটিয়ে ফেলতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে এখন তাদের উদ্দেশ্য পূরণে। ভারত বাংলাদেশে যা চায় সে বিষয়টাতে মার্কিন যুক্তরাষ্ট্র নজর দেবে। তাদের ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে ভারতের নেতৃত্বে, ভারতকেই সবচেয়ে বড় কৌশলগত অংশীদার হিসেবে স্বীকার করে নিয়ে তারা আরও নিরাপদ করবে। এই স্ট্রাটেজিতে চলে তারা এখানে ভারতের একরকমের চাওয়া মতো কিংবা বাংলাদেশকে তথাকথিত ইসলামপন্থীদের হাত থেকে রক্ষা করতে, চরমপন্থী গোষ্ঠীর হাত থেকে রক্ষা করে, আওয়ামী লীগের জন্য রাজনৈতিক পরিসরেই তাদের অ্যাসাইনমেন্ট শেষ হবে নাকি তাদেরকে বিকল্প খুঁজতে হবে সেটা মাত্র খতিয়ে দেখতে বাংলাদেশে মার্কিন গোয়েন্দাদের আনাগোনা বেড়েছে। তবে শেষ পর্যন্ত তাদের কী করতে হতে পারে, কতদূর যেতে হতে পারে, কোথায় কখন কিভাবে তারা বিকল্প খুঁজে পায় সেসব বলা মুশকিল। তবে মার্কিন গোয়েন্দাদের এই আনাগোনা এর আগে যতবার বাংলাদেশে ঘটেছে কোনোবারই পরিস্থিতিটা ঠিক যেমন ছিল তেমন থেকে যায়নি বা তেমনভাবে রক্ষা করা সম্ভব হয়নি বলেই বাংলাদেশের গোয়েন্দারা জানাচ্ছে।
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান আরিফ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুসলমানকে ‘মুসলমানিত্ব’ বুঝতে হবে। ‘আশহাদু আন্না মুহম্মাদার রসূলুল্লাহ’ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাক্বীক্বীভাবে বলতে হবে ও আমলে আনতে হবে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতি বছর শুধু অসুস্থতার কারণে প্রায় ৬৪ লাখ মানুষ দারিদ্র্যের শিকার হচ্ছে।
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রী নিজেই ‘মাননীয়’ শব্দ বাদ দেয়া শুরু করেছেন। বাতিল হয়েছে ‘রাষ্ট্রপতির’ সাথে ‘মহামান্য’ শব্দ ব্যবহারও।
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশের সামরিক ব্যয় গত দশকগুলোতে ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি মূলত বেতন, স্থায়ী খরচ এবং চলমান পরিচালনায় ব্যবহৃত হয়েছে। তবে সামরিক আধুনিকায়ন, সমরাস্ত্র ক্রয় এবং নতুন প্রযুক্তি সংযোজনের জন্য মোট বাজেটের মাত্র ২-৪ শতাংশ ব্যয় হয়েছে।
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র পরিক্রমায় চললেই সে প্রজ্ঞা পাওয়া সম্ভব ইনশাআল্লাহ
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাম্প্রতিক ঐতিহাসিক বৈদ্যুতিক সংকটকে আরো ঘণীভূত করেছে, দেশকে টাল-মাটাল করেছে আমেরিকান কোম্পানী এক্সিলারেট এনার্জি। তাদের ২০৪০ সাল পর্যন্ত বাংলাদেশের জ্বালানি নিয়ন্ত্রণ এবং বাংলাদেশ থেকে লাখ লাখ কোটি টাকা লুটতরাজের টেকসই পরিকল্পনা।
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাম্প্রতিক ঐতিহাসিক বৈদ্যুতিক সংকটকে আরো ঘণীভূত করেছে, দেশকে টাল-মাটাল করেছে আমেরিকান কোম্পানী এক্সিলারেট এনার্জি। তাদের ২০৪০ সাল পর্যন্ত বাংলাদেশের জ্বালানি নিয়ন্ত্রণ এবং বাংলাদেশ থেকে লাখ লাখ কোটি টাকা লুটতরাজের টেকসই পরিকল্পনা।
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আর ড্রোন সক্ষমতা বাড়াতে বাজেট মাত্র ৫৭০ কোটি টাকা!!!!!!!!!!!!!!
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আর ড্রোন সক্ষমতা বাড়াতে বাজেট মাত্র ৫৭০ কোটি টাকা!!!!!!!!!!!
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারের ঋণের পরিমাণ প্রায় ২০ লাখ কোটি টাকা
০৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তবে কি সাবেক সরকারের অসমাপ্ত ষড়যন্ত্রের সমাপনীর পথেই হাঁটতে চাইছে বর্তমান সরকার?
০২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলিম দেশগুলোর উচিৎ মক্কা চুক্তিকে আরো বিশুদ্ধ ও বিস্তৃত করা যাতে ভারতের গোস্বা এত বাড়ে যে তাদের গোস্বার অনলেই তারা জ্বলে পুড়ে ছারখার হয়
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












