সম্মানিত মালিকী মাযহাব উনার প্রতিষ্ঠাতা ও ইমাম-
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত জীবনী মুবারক (৫)
, ১৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৬ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৫ জুলাই, ২০২৬ খ্রি:, ২১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) ইতিহাস
গ্রন্থাবলী:
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার বেশ কিছু গ্রন্থাবলী রয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থ হলো: ১. আল মুওয়াত্ত্বা শরীফ।
পবিত্র হাদীছ শরীফ উনার জগতে কিছু ছোট ছোট সঙ্কলন শুরু হলেও সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার ‘মুওয়াত্তা শরীফ’ পবিত্র হাদীছ শরীফ উনার সর্বপ্রথম উল্লেখযোগ্য ও নির্ভরযোগ্য সঙ্কলন। এ গ্রন্থে সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র হাদীছ শরীফ, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম ও হযরত তাবিয়ীনে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের পবিত্র হাদীছ শরীফ এবং পবিত্র মদীনা শরীফবাসীর ইজমাসহ অনেক ফিক্বহী মাসয়ালা বিশুদ্ধ সনদের আলোকে সঙ্কলন করেন। দীর্ঘদিন অক্লান্ত চেষ্টা-কোশেশের পর, কেউ বলেন ৪০ বছর রিয়াজত-মাশাক্কাত করার পর তিনি এ মহামূল্যবান গ্রন্থ সঙ্কলন করেন। সে সময় বিশুদ্ধতার দিক দিয়ে পবিত্র হাদীছ শরীফ উনার গ্রন্থ ‘মুওয়াত্তা শরীফ’ খুবই জনপ্রিয়তা লাভ করে।
হযরত ইমাম শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, “কিতাবুল্লাহ অর্থাৎ পবিত্র কুরআন শরীফ উনার পরই সর্বাধিক বিশুদ্ধ গ্রন্থ হলো সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার ‘মুওয়াত্তা শরীফ’।” সুবহানাল্লাহ!
এটা সর্বজন স্বীকৃত সত্য যে, ছহীহুল বুখারী সঙ্কলনের পূর্বে মুওয়াত্ত্বাই সর্ববিশুদ্ধ গ্রন্থ ছিলো। ছহীহুল বুখারী সঙ্কলনের পর সর্বমহলে সর্ববিশুদ্ধ পবিত্র হাদীছ শরীফ গ্রন্থ হিসেবে এটি প্রসিদ্ধি লাভ করে।
২. “কিতাবুল মানাসিক।”
৩. “রিসালাতুন ফিল কাদ্র ওয়ারাদ্দ ‘আলাল কাদারিয়া।”
৪. “কিতাব ফিন্ নুজুমি ওয়া হিসাবি সাদারিয যামানি ওয়া মানাযিলিল কামার।”
৫. “কিতাবুস্ সিররি।”
৬. “কিতাবুল মাজালাসাত।” ইত্যাদি।
ছহীহ সনদে প্রমাণিত যে, এ সব সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার সঙ্কলিত ও রচিত গ্রন্থ। এগুলো ছাড়াও উনার আরো অনেক গ্রন্থ রয়েছে।
পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ:
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি ১৭৯ হিজরী সনের সাইয়্যিদুল আসইয়াদ, সাইয়্যিদুশ শুহূর আ’যম মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ মাসে ৮৬ বছর বয়স মুবারকে আসমান ও যমীনের মাঝে সর্বশ্রেষ্ঠ স্থান পবিত্র মদীনা শরীফে বিছালী শান মুবারক প্রকাশ করেন। উনাকে পবিত্র মদীনা শরীফ কবরস্থান ‘বাকী আল গারকাদে” দাফন করা হয়। (সমাপ্ত)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১১ম পর্ব)
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বৃটিশরা কুচক্রীদের সহযোগিতায় মাদরাসা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে চালু করে সেক্যুলার নামক নাস্তিক্যবাদী সিলেবাস। (১ম পর্ব)
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত জীবনী মুবারক (৪)
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত জীবনী মুবারক (২)
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অশ্রুভেজা লঙ্কাদ্বীপ: যখন আর্তনাদই হয়ে ওঠে মুসলিমদের নিয়তি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহান আল্লাহ পাক উনার প্রতি একজন ক্রীতদাসীর ভক্তি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (৪)
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১০ম পর্ব)
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (৩)
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হারামাইন শরীফে পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালনের ইতিহাস
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত জীবনী মুবারক (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শাহাদাত মুবারক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












