শুক্রবার

হিজরী
১৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০২
  • যোহর১১:৪৭
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৭ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা-ফ্ল্যাট বরাদ্দের উদ্যোগসাড়ে ৫ ঘণ্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণেরাজধানীতে যাত্রীবাহী বাসে আগুনসারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তাপমাত্রায় পরিবর্তনের আভাসপ্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক-সৌদি আরবের সমঝোতা স্মারক সইবিদেশি পর্যটকদের জন্য স্বয়ংক্রিয় ই-ভিসা চালু মালদ্বীপেরকুয়েতের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায়’ ভয়াবহ হামলা, নিহত দুই ইতালিয়ান নাগরিকশ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রীনূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুকরণে নাম রাখা দুনিয়ায় যেমন রহমত, বরকত ও সাকীনার কারণ, তেমনি আখিরাতে ও শাফায়াত মুবারক, নাযাত ও ফযীলত লাভের উছীলা। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে-মহাসম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- শরাব বা মদসহ সর্বপ্রকার মাদকদ্রব্য বা নেশা জাতীয় দ্রব্যই হারাম। অথচ বাংলাদেশে সরাসরি শরাব বা মদ তো বিক্রি হচ্ছেই; এমনকি কোমল পানীয় ও এনার্জি ড্রিংকসের নামেও প্রকাশ্যে শরাব বা মদ অর্থাৎ মাদকদ্রব্য বিক্রি হচ্ছে। নাঊযুবিল্লাহ! প্রায় ৯৮ ভাগ মুসলমান অধ্যুষিত এদেশে কোনো মতেই কোনো মোড়কেই শরাব বা মদ অর্থাৎ মাদকদ্রব্য বা নেশা জাতীয় দ্রব্য চলতে পারে না এবং শরাব বা মদ তৈরির অনুমতিও সরকার দিতে পারে না।
সম্পাদকীয়-১

সরকারের শুধু গাফলতি নয় বরং যোগসাজশে- ভারত বাংলাদেশের সিন্ডিকেট সমন্বয়ে পেঁয়াজ আমদানীর ব্যবস্থা হচ্ছে এ সময়ে আমদানী হলে পেঁয়াজ চাষীরা সর্বসান্ত হবে আর সিন্ডিকেট হাজার কোটি টাকার ব্যবসা করবে। পেঁয়াজের সংকট নেই বলেই বানিজ্য উপদেষ্টা আমদানী অনুমোদন করছে- এর জবাব কী। আলু চাষীর ন্যায় পেঁয়াজ চাষীও চাষ বন্ধ করে দেক, ক্রমান্বয়ে দুর্ভিক্ষ আসুক। সরকার তাই যেন আগ্রহভাবে চাইছে।

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, সকাল ৭:৩৪ আপডেট: ২৩ নভেম্বর, ২০২৬, সকাল ৯:১১
সরকারের শুধু গাফলতি নয় বরং যোগসাজশে- ভারত বাংলাদেশের সিন্ডিকেট সমন্বয়ে পেঁয়াজ আমদানীর ব্যবস্থা হচ্ছে এ সময়ে আমদানী হলে পেঁয়াজ চাষীরা সর্বসান্ত হবে আর সিন্ডিকেট হাজার কোটি টাকার ব্যবসা করবে।   পেঁয়াজের সংকট নেই বলেই বানিজ্য উপদেষ্টা আমদানী অনুমোদন করছে- এর জবাব কী।  আলু চাষীর ন্যায় পেঁয়াজ চাষীও চাষ বন্ধ করে দেক, ক্রমান্বয়ে দুর্ভিক্ষ আসুক।  সরকার তাই যেন আগ্রহভাবে চাইছে।

সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
রবিবার (৯ অক্টোবর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেঁয়াজের বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বাণিজ্য উপদেষ্টা বলেছে, দেশে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। কোনো সংকট নেই, যথেষ্ট মজুদ রয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে নতুন পেঁয়াজ বাজারে আসবে। ফলে আগামী ২-৩ দিনের মধ্যে বাজার স্বাভাবিক না হলে আমরা আমদানির অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত দেব।
উপদেষ্টা জানায়, ইতোমধ্যে পেঁয়াজ আমদানির জন্য ২ হাজার ৮০০ আবেদন পড়েছে।
প্রসঙ্গত, পেঁয়াজ আমদানির জন্য দুই হাজার ৮০০ আমদানির আবেদন পড়েছে এর ১০ শতাংশ যদি অনুমোদন দেওয়া হয় তাহলে বাজারে পেঁয়াজে সয়লাব হয়ে যাবে। কৃষক ক্ষতির মুখে পড়বেন। এ বিবেচনায় বাণিজ্য উপদেষ্টা একটু ধৈর্য্য ধরতে ব্যর্থ হলেন, কেন?।
দৈনিক আল ইহসানের অনুসন্ধানে জানা গেছে, দেশের মাঠে যখন নতুন পেঁয়াজ তোলার প্রস্তুতি চলছে, ঠিক তখনই আমদানিকারক সিন্ডিকেট চালাচ্ছে নোংরা খেলা। কারসাজি করে এক সপ্তাহে খুচরা বাজারে কেজি প্রতি ৪০ টাকা বাড়িয়ে পেঁয়াজের দাম ১৪০ টাকায় ঠেলে দিয়েছে। মাসের ব্যবধানে বেড়েছে ৭০ টাকা। পরিকল্পিতভাবে দাম বাড়িয়ে আমদানির অনুমতি নেওয়ার কৌশলে কৃষক ক্ষতির মুখে পড়ার শঙ্কা প্রকাশ করছেন।
অন্যদিকে ভোক্তার প্লেটে আগুন ধরিয়ে উল্লাস করছে একদল মুনাফালোভী ব্যবসায়ী। কৃষক ঘামে ভেজা মাটিতে পরিশ্রম করলেও বাজারের দখল নিতে আগেভাগেই আমদানি ফাঁদ পেতেছে সেই চক্র। আর এই নাটক দেখছে নীরব প্রশাসন।
বাজার সংশ্লিষ্টের মতে, প্রতিবছর এই সময় মুনাফালোভী অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়াতে মরিয়া হয়ে ওঠে। এবারও তারা দাম বাড়াচ্ছে। গত মৌসুমে কৃষকরা ন্যায্য দাম না পেয়ে সব পেঁয়াজ বিক্রি করে ফেলেছেন। ফলে এখন তাদের কাছে পেঁয়াজ নেই। তা অসাধু মজুতদারদের দখলে।
এই সুযোগে মজুতদাররা সিন্ডিকেট করে পেঁয়াজ আটকে রেখে দাম বাড়াচ্ছে। একই সঙ্গে দাম বাড়ার অজুহাত তুলে ভারত থেকে আমদানির জন্য সরকারকে চাপ দিচ্ছে।
পাবনার চাটমোহরের কৃষক বরকতউল্লাহ বলেন, আমরা কষ্ট করে মাঠে পেঁয়াজের আবাদ করছি। কিছুদিন পর নতুন পেঁয়াজ মাঠ থেকে তোলা হবে। বাজারে এসে যাবে নতুন পেঁয়াজ। আবাদে সব মিলে প্রতি কেজিতে ৪০ টাকার উপরে খরচ আছে। এখন যদি আমদানি করা পেঁয়াজ দেশে আসে আমরা ক্ষতির মুখে পড়ব। আবাদ খরচ উঠবে না।
দেখা যাবে প্রতিবারের মতো এবারও সিন্ডিকেট ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে কম দামে পেঁয়াজ নিয়ে মজুত করবে। তাই সরকার আমদানি বন্ধ না করলে আমরা টিকতে পারব না।
প্রতিবছর এই মাসে বিক্রেতারা পেঁয়াজের দাম বাড়ায়। এবারেও বাড়ানো হয়েছে। এটা তাদের নিয়মে পরিণত হয়েছে।
কিন্তু বাজারে পেঁয়াজের কোনো ঘাটতি নেই। আপনি ১০ কেজি কিনতে চাইলেও কিনতে পারছেন। তাহলে বিক্রেতারা সরবরাহ সংকটের কথা বলে কিভাবে দাম বাড়িয়ে বিক্রি করছে। দেখার যেন কেউ নেই।
সরকারের একাধিক উইং যেনো চোখে টিনের চশমা দিয়ে বসে আছেন।
দৈনিক আল ইহসানের অনুসন্ধানে আরো জানা গেছে, যখনই ভারতে পেঁয়াজের দাম কমে, তখন কিছু ব্যবসায়ী দেশে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে তোলে। দামের অজুহাতে ভারত থেকে কম দামে আমদানি করে বাংলাদেশে বেশি দামে বিক্রি করে। সরকার যদি আমদানির অনুমতি দেয়, ব্যবসায়ীরাই সবচেয়ে বেশি লাভবান হন।
ভারতে যেসব পেঁয়াজ ২০ রুপি কেজি দরে কেনা হয়, কাগজে তার দাম দেখানো হয় ৩০ রুপি। এতে টাকা পাচার হয়। এমনকি কিছু ব্যবসায়ী পেঁয়াজের চালানে অন্য অবৈধ পণ্যও ঢুকিয়ে দেন। ভারতের একটি সিন্ডিকেটের সঙ্গে যোগসাজশে এটি করা হয়।
এভাবে এক শ্রেণির ব্যবসায়ী ব্যাংককে বিভ্রান্ত করে এলসি খুলে ফেলেছেন। তারা ব্যাংক কর্তৃপক্ষকে বলেছেন, আইপি শিগগিরই পেয়ে যাবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর স্পষ্ট জানিয়েছে, বর্তমানে নতুন কোনো আইপি দেওয়া হচ্ছে না। তারা এলসি খুলে পেঁয়াজ বন্দরে এনে এখন সরকারকে চাপ দিচ্ছেন। অথচ তাদের আইপি নেই।
ডিসেম্বরের প্রথম সপ্তাহ এবং শেষ সপ্তাহে মিলিয়ে প্রায় সাড়ে তিন লাখ টনের বেশি নতুন পেঁয়াজ বাজারে আসবে।
প্রতি বছরই এমন পরিস্থিতিতে ব্যবসায়ীরা কারসাজি করে দেশের বাজার থেকে হাজার কোটি টাকা লুটে নেয়। বাজার থেকে এই সিন্ডিকেট চক্রকে নির্মূল করতে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। এছাড়া কিছু ব্যবসায়ী বলছেন যে ভারতে পেঁয়াজের দাম তুলনামূলকভাবে কম থাকায় কম দামে আমদানি করে লাভবান হওয়ার উদ্দেশ্যে এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে।
গতবার ভারত নিজেদের সুবিধার জন্য পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলে দেশের বাজারে আগুন ধরে গিয়েছিল। সরকার তখন কৃষকদের বেশি আবাদ করতে বলেছিল। কৃষকরা সে অনুযায়ী আবাদ করেছে। এখন যদি ফসলের ন্যায্য দাম না পায় তবে তারা নিরুৎসাহিত হবে। কৃষকদের উৎসাহ না দিলে উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়া যাবে না। ’’
আলুর পরে পেয়াজ চাষও কৃষক বন্ধ করে দিবে। তাতে দেশ কেবল আমদানী নির্ভরই থাকবে। দুর্ভিক্ষ আসবে। আর সরকার যেনো চেয়ে চেয়ে দেখবে। সরকারের কাছে প্রত্যাশা আর অরণ্যে রোদন, একই কথা। দরকার তাই জনগণের জনসোচ্চার হওয়া ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশ থেকে ২৫ হাজার কোটি টাকা ব্যায়ে আমদানী না করে দেশের চুনাপাথর খনি উত্তোলন করলে শুধু টাকাই রিজার্ভে থাকবেনা পাশাপাশি কর্মসংস্থান এবং উন্নয়নও হবে ব্যাপক। বিদেশ থেকে ২৫ হাজার কোটি টাকা ব্যায়ে আমদানী না করে দেশের চুনাপাথর খনি উত্তোলন করলে শুধু টাকাই রিজার্ভে থাকবেনা পাশাপাশি কর্মসংস্থান এবং উন্নয়নও হবে ব্যাপক। ৯ ঘণ্টা আগে সরকারের সামান্য পদক্ষেপে গতবারের মত পিয়াজ সিন্ডিকেট এবারে হাজার কোটি টাকা হাতিয়ে নিতে পারে নি। সরকারের সামান্য পদক্ষেপে গতবারের মত পিয়াজ সিন্ডিকেট এবারে হাজার কোটি টাকা হাতিয়ে নিতে পারে নি। ১ দিন আগে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, বামদল সহ সব ভারতীয় রাজনৈতিক দলই মূলত: ইসলাম ও মুসলমান বিদ্বেষী এবং ইসরাইলপন্থী। তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, বামদল সহ সব ভারতীয় রাজনৈতিক দলই মূলত: ইসলাম ও মুসলমান বিদ্বেষী এবং ইসরাইলপন্থী। ২ দিন আগে মুসলিম দেশগুলো কেউ আমেরিকা, কেউ রাশিয়া অথবা কেউ চীনের ছায়াতলে আশ্রয় নিতে পারলে খুশি হয়। কিন্তু নিজেদের মধ্যে ঐক্য করতে ব্যর্থ হয়। মুসলিম দেশগুলো কেউ আমেরিকা, কেউ রাশিয়া অথবা কেউ চীনের ছায়াতলে আশ্রয় নিতে পারলে খুশি হয়। কিন্তু নিজেদের মধ্যে ঐক্য করতে ব্যর্থ হয়। ৩ দিন আগে যা সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত। যা সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত। ৪ দিন আগে সারা বিশ্বে মুসলমানদের সংখ্যা বিধর্মীদের চেয়ে প্রায় দশ গুণ বেশি হাড়ে বাড়ছে। সারা বিশ্বে মুসলমানদের সংখ্যা বিধর্মীদের চেয়ে প্রায় দশ গুণ বেশি হাড়ে বাড়ছে। ৫ দিন আগে হিজাব নিষিদ্ধ, আলেমদের নির্যাতনের পর “ইনশাল্লাহ! আলহামদুলিল্লাহ” ইত্যাদি ইসলামী শব্দ নিষিদ্ধে প্রমাণিত হয়; গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সংবিধান ইত্যাদিতে মুসলমানিত্ব নিরাপদ নয়। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরস… ৬ দিন আগে নির্বাচনী ইশতেহারে মেগা প্রকল্পের বিপরীতে প্রাথমিক শিক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা এবং গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিশ্রুতির সাথে প্রতারণা করে মেগা প্রকল্পের বিশাল ব্যয় বরাদ্দের কারণে সেই জনকল্যাণমূলক খাতগুলো অবহেলিত হচ্ছে। নির্বাচনী ইশতেহারে মেগা প্রকল্পের বিপরীতে প্রাথমিক শিক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা এবং গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিশ্রুতির সাথে প্রতারণা করে মেগা প্রকল্পের বিশাল ব্যয় বরাদ্দের কারণে সেই জনকল্যাণমূলক খাতগুলো অবহেলিত হচ্ছে। ১৯ নভেম্বর, ২০২৬ দুর্ভিক্ষ আসছে না। দুর্ভিক্ষ চলছে। ত্রাণ নয়-দূরদর্শী ও তাৎক্ষণিক ব্যবস্থাপনা দরকার। দুর্ভিক্ষ আসছে না। দুর্ভিক্ষ চলছে। ত্রাণ নয়-দূরদর্শী ও তাৎক্ষণিক ব্যবস্থাপনা দরকার। ১৮ নভেম্বর, ২০২৬ জুলাই বিপ্লব হলো ভারতীয় আধিপত্য বাদের বিরুদ্ধে ক্ষমতায় এসে সরকার দিন দিন ভারতকে দেশ-বিরোধী সুবিধা দিচ্ছে ভারতকে বিদ্যুৎ করিডোর দেয়ার ক্ষেত্রে সরকার আওয়ামী পথেই হাটছে সেনাবাহিনী না পাঠিয়েই বাংলাদেশকে গ্রাস করার গভীর ভারতীয় ষড়যন্ত্র হচ্ছে। জুলাই বিপ্লব হলো ভারতীয় আধিপত্য বাদের বিরুদ্ধে ক্ষমতায় এসে সরকার দিন দিন ভারতকে দেশ-বিরোধী সুবিধা দিচ্ছে ভারতকে বিদ্যুৎ করিডোর দেয়ার ক্ষেত্রে সরকার আওয়ামী পথেই হাটছে সেনাবাহিনী না পাঠিয়েই বাংলাদেশকে গ্রাস করার গভীর ভারতীয় ষড়যন্ত্র হচ্ছে। ১৬ নভেম্বর, ২০২৬ “তারা যে ভারতের সাথে আতাত করে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হবে না এবং ভারতের গুপ্তচর হিসেবে কাজ করবে না” সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ১১ নভেম্বর, ২০২৬ খলীফাতু রসূলিল্লাহ, আফদ্বানুল নাস বা’দাল আম্বিয়া, ছাহিবু রসূলিল্লাহি ফিল গার, মুছাদ্দিকুল হুসনা, আশ শাহিদু আলান নাস, খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন, সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ৯ নভেম্বর, ২০২৬