মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের প্রতি সমস্ত সৃষ্টির হক্ব (৪)
সাধারণভাবে মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছে কুদসী শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
مَنْ عَادٰى لِـىْ وَلِــيًّا فَـقَدْ اٰذَنْـتُهٗ بِالْـحَرْبِ
“কেউ যদি আমার কোনো ওলী উনার সাথে শত্রুতা পোষণ করে, আমি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি।” (বুখারী শরীফ)
এটা যদি এরকম হয়, তাহলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার, মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের বিষয়টা কি রকম হবে? এটা তো ফিকির করতে হবে। উনাদের মহাসম্মানিত ও মহাপবিত্র শান-মান মুবারক কতটুকু প্রচার-প্রসার করতে হবে? উনাদের পক্ষে কতটুকু বলতে হবে? আর যারা বিরোধী, তাদের বিরুদ্ধে কতটুকু বলতে হবে? কতটুকু প্রতিবাদ করতে হবে? এটা ফিকির করতে হবে। ফিকির না করলে বুঝা যাবে না। বিষয়টা অত্যন্ত সূক্ষ্ম। আমরা ‘ফালইয়াফরাহূ শরীফ’ সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ অনন্তকালব্যাপী জারী করেছি। এখন প্রতিদিন আলোচনা করা হচ্ছে- কত সুন্দরভাবে করা যায়, কত ভালোভাবে করা যায়। অনেকে শুনতে পারছে। এটা শুনার পরেও যারা ইন্তিজামে, আনজামে সংশিষ্ট থাকবে না, তাহলে তাদের কি ফয়ছালা হবে? আর যারা সংশিষ্ট থাকবে, তাদের কি ফয়ছালা হবে? মুহব্বত চাই, মা’রিফত চাই, নিসবত চাই, কুরবত চাই ইত্যাদি। সেটা কিভাবে পাবে? আর সেখান থেকে সে কেন বঞ্চিত হবে? দুইটা বিষয়ই ফিকির করতে হবে।”
মুহম্মদ বিন হারুন বখলী। সে সাধারণ লোকই ছিলো, খুব বড় ওলীআল্লাহ যে তা না। কিন্তু সম্মানিতা মাতা উনার সাথে বেয়াদবী করার কারণে জাহান্নামী হয়ে গেলো। আর সম্মানিতা মাতা তিনি দু‘আ করার কারণে সে যেখানেই থাকুক না কেন, সেখান থেকে যিনি খ্বালিক যিনি মালিক রব মহান আল্লাহ পাক উনার সাথে কথা বলার সুযোগ লাভ করলো। তাহলে বিষয়টা কি হলো? তাহলে উনাদের মহাসম্মানিত ও মহাপবিত্র শান-মান কতটুকু প্রচার-প্রসার করতে হবে? কত বুলন্দ উনাদের মহাসম্মানিত ও মহাপবিত্র শান-মান মুবারক? আর উনাদের যারা বিরোধী, তাদের কতটুকু প্রতিবাদ করতে হবে, সেটাও ফিকির করতে হবে। অন্যথায় তো কোনটাই বুঝা যাবে না। বিষয়গুলো কিন্তু অত্যন্ত সূক্ষ্ম বিষয়।
-মুহাদ্দিছ মুহম্মদ আবূ আহমাদ ছিদ্দীক্বাহ্।
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের প্রতি সমস্ত সৃষ্টির হক্ব
- পর্ব ১ মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের প্রতি সমস্ত সৃষ্টির হক্ব (১) ২৪ নভেম্বর, ২০২৬
- পর্ব ২ মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের প্রতি সমস্ত সৃষ্টির হক্ব (২) ২৫ নভেম্বর, ২০২৬
- পর্ব ৩ মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের প্রতি সমস্ত সৃষ্টির হক্ব (৩) ২৬ নভেম্বর, ২০২৬
- পর্ব ৪ মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের প্রতি সমস্ত সৃষ্টির হক্ব (৪) আপনি এখন এটি পড়ছেন
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।