মাসে জিডি প্রায় ২ লাখ, তদন্তে অনীহা পুলিশের
নিজস্ব প্রতিবেদক:
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুনে দেশের বিভিন্ন থানায় এক লাখ ৮৫ হাজার ৮৮৭টি জিডি হয়েছে। এর মধ্যে অনলাইনে এক লাখ ১১ হাজার ৯৪২টি এবং থানায় সশরীরে হাজির হয়ে ৭৩ হাজার ৭০৩টি জিডি হয়। ওই মাসে অনলাইনে জিডির হার ছিল ৬০ শতাংশ। বর্তমান সরকারের প্রথম ৯ মাসে শুধু অনলাইনে ১৫ লাখ ৬৩ হাজার ৩৫৩টি জিডি করা হয়েছে। এর বাইরে বিপুল সংখ্যক জিডি হয়েছে থানায় সশরীরে হাজির হয়ে।
পুলিশ সদর দপ্তরের একাধিক কর্মকর্তা জানান, প্রতিমাসে গড়ে অনলাইন ও সশরীরে হাজির হয়ে বিভিন্ন থানায় ভুক্তভোগী মানুষ প্রায় দুই লাখ জিডি করে।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, দেশে বর্তমানে ৬৫৪টি থানাতেই জিডি হয়। কিন্তু জনবল সংকট ও নানা সীমাবদ্ধতায় পুলিশ এত বিশাল সংখ্যক জিডি তদন্ত করতে পারে না। এসব জিডির তদন্তে প্রত্যেকটি থানায় একটি করে ‘জিডি তদন্ত ডেস্ক’ চালুর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে প্রথমে মডেল থানাগুলোকে বেছে নিয়ে পাইলট প্রকল্প করার পরামর্শ দিয়েছেন তারা।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক কামারুম মুনিরা বলেন, সারা দেশের থানাগুলোতে প্রতিনিয়ত বিপুল সংখ্যক জিডি হয়। এসব জিডির বিষয়বস্তু ও আনুপাতিক গুরুত্ব অনুধাবন করে পুলিশ তদন্ত করে থাকে। বিশেষ করে কোনো ব্যক্তি বা শিশু নিখোঁজের জিডিগুলো অধিকতর গুরুত্বসহকারে তদন্ত করে পুলিশ। আমল-অযোগ্য কিছু জিডির তদন্ত করার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে হয়। পুলিশ আদালতের অনুমতি নিয়ে সব জিডির তদন্ত করে থাকে।
প্রতিটি জিডির তদন্ত হওয়া উচিত উল্লেখ করে সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জয়নুল আবেদীন মেসবাহ বলেন, নিয়ম অনুযায়ী প্রতিটি জিডির জন্য এএসআই বা এসআই মর্যাদার একজন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তিনি তদন্ত করে প্রতিবেদন দাখিল করবেন। ওই প্রতিবেদনের আলোকে আমলযোগ্য অপরাধের মামলা হবে। আবার আমলযোগ্য না হলে চূড়ান্ত প্রতিবেদনও হতে পারে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, হাতেগোনা দুয়েকটি ঘটনা ছাড়া কোনো জিডির তদন্তে আগ্রহ দেখায় না পুলিশ।
তিনি আরো বলেন, জিডি একজন নাগরিকের আবেদন। তিনি প্রতিকার চেয়ে রাষ্ট্রীয় সংস্থার কাছে আবেদন করলে পুলিশের উচিত সেটার তদন্ত করে প্রতিকার করা। তদন্ত করে সঠিক প্রতিবেদন দাখিল করে জিডিকে মামলায় রূপান্তর করা। তাছাড়া আমল-অযোগ্য কিছু ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতির বিধান রয়েছে। কিন্তু ০.৫ শতাংশ ক্ষেত্রে সেটা পুলিশ করে না।
আরও পড়ুন
সব ›
গাজীপুরে আন্দোলনকারীদের সড়ক অবরোধের চেষ্টা, বন্ধ ৩২ কারখানা
সবজির বাজার চড়া, বেড়েছে ডিমের দামও
কোটি মানুষের নির্ভরতার তিস্তাসহ ১৩ নদী শুকিয়ে মরা খাল
টাকা না পেয়ে কুলাঙ্গার ছেলের বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
শেখ হাসিনা ডিসেম্বরে দেশে আসবে না -হুমায়ুন কবির
পুলিশের ৪ কর্মকর্তা গ্রেপ্তার, সন্দেহভাজনরা নজরদারিতে
১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান
বাংলাদেশ আর কখনোই কারও দাসত্ব মানবে না -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা-ফ্ল্যাট বরাদ্দের উদ্যোগ
গত ১৯ নভেম্বর সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. জহিরুল ইসলাম খানের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত য…
সাড়ে ৫ ঘণ্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে
এর আগে সন্ধ্যায় ৬ তলা ভবনটির চতুর্থ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কা…
রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন
জানা গেছে, রাতে উত্তর বাড্ডা এলাকায় কানাডিয়ান ইউনিভার্সিটির পাশে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্ত। ও…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।