সবজির বাজার চড়া, বেড়েছে ডিমের দামও
নিজস্ব প্রতিবেদক:
শীতের সবজি আসতে শুরু করলেও বাজারে স্বস্তি ফিরছে না। বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে ৮০ টাকার ওপরে। বিক্রেতারা বলছেন, সাম্প্রতিক বৃষ্টিতে ফসলের ক্ষতি ও সরবরাহে বিঘœ ঘটায় বেড়েছে সবজির দাম। অন্যদিকে, গত সপ্তাহের তুলনায় মুরগি ও হাঁসের ডিমের দাম বেড়েছে। তবে কিছুটা কমেছে মুরগির গোশতের দাম। এ ছাড়া দেশি রসুনের দাম বাড়লেও কমেছে চায়না আদা ও রসুনের দাম। সব মিলিয়ে নিত্যপণ্যের বাজারে ক্রেতাদের জন্য স্বস্তির খবর কম, বরং বাড়তি দামের চাপই বেশি।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর মিরপুর ১ নম্বরের কাঁচাবাজারে সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা যায়।
বাজারে প্রতি কেজি দেশি টমেটো ১৫০ টাকা, কাঁচা টমেটো ৮০ টাকা, দেশি গাজর ১০০ টাকা, চায়না গাজর ১৪০ টাকা, দেশি নতুন আলু ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি লম্বা বেগুন ৮০ টাকা, সাদা গোল বেগুন ১০০ টাকা এবং কালো গোল বেগুন ১২০ টাকায় বিক্রি হচ্ছে। শিম (মানভেদে) ১০০-১২০ টাকা, দেশি শসা ১০০ টাকা, উচ্ছে ১১০ টাকা, করলা ১০০ টাকা, কাঁকরোল ১৬০ টাকা, ঢ্যাঁড়স ৮০-১০০ টাকা, হাইব্রিড পটল ৭০ টাকা, দেশি পটল ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, ধুন্দল ৮০ টাকা, ঝিঙা ৮০ টাকা, বরবটি ১০০ টাকা, কচুর লতি ৮০ টাকা, মূলা ৫০ টাকা, কচুরমুখী ১০০ টাকা, এবং শালগম ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে, প্রতি কেজি কাঁচা মরিচ ৮০-১০০ টাকা, ধনেপাতা ১৬০ টাকা, হাইব্রিড শসা ৭০ টাকা, পেঁপে ৪০ টাকা এবং মিষ্টি কুমড়া ৫০ টাকায় বিক্রি হচ্ছে। মানভেদে প্রতিটি কদু ৮০ টাকা, চালকুমড়া ৬০ টাকা, ফুলকপি ৬০ টাকা এবং বাঁধাকপি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি হালি কাঁচা কলা ৫০ টাকা এবং লেবু ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে সব ধরনের ডিমের দাম বেড়েছে। মুরগির লাল ও সাদা ডিমের দাম ডজনে বেড়েছে ৫ থেকে ১০ টাকা এবং হাঁসের ডিমের দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। অপরদিকে দেশি মুরগি বাদে সব ধরনের মুরগির গোশতের দাম কমেছে কেজিতে ৭ থেকে ২০ টাকা পর্যন্ত।
বাজারে মুরগির প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১২৫-১৩০ টাকা এবং সাদা ডিম ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া হাঁসের ডিম বিক্রি হচ্ছে ডজনপ্রতি ২০০-২১০ টাকা।
আরও পড়ুন
সব ›
চালু হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের আরেকটি র্যাম্প
গাজীপুরে আন্দোলনকারীদের সড়ক অবরোধের চেষ্টা, বন্ধ ৩২ কারখানা
কোটি মানুষের নির্ভরতার তিস্তাসহ ১৩ নদী শুকিয়ে মরা খাল
টাকা না পেয়ে কুলাঙ্গার ছেলের বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
শেখ হাসিনা ডিসেম্বরে দেশে আসবে না -হুমায়ুন কবির
মাসে জিডি প্রায় ২ লাখ, তদন্তে অনীহা পুলিশের
পুলিশের ৪ কর্মকর্তা গ্রেপ্তার, সন্দেহভাজনরা নজরদারিতে
১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান
বাংলাদেশ আর কখনোই কারও দাসত্ব মানবে না -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা-ফ্ল্যাট বরাদ্দের উদ্যোগ
গত ১৯ নভেম্বর সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. জহিরুল ইসলাম খানের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত য…
সাড়ে ৫ ঘণ্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে
এর আগে সন্ধ্যায় ৬ তলা ভবনটির চতুর্থ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।