রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন
জানা গেছে, রাতে উত্তর বাড্ডা এলাকায় কানাডিয়ান ইউনিভার্সিটির পাশে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্ত। ওই সময় মুহূর্তেই আগুন বাসটিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ইতোমধ্যে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এর আগে একই দিন সন্ধ্যার পর রাজধানীর মিরপুর-১১ নম্বরে পার্কিং করা একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর হঠাৎ মধুমতী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মিল্লাত ক্যাম্প-সংলগ্ন রাস্তায় পার্কিং করা অবস্থায় ওই বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
এ ঘটনায় বাসটির আংশিক পুড়ে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া বাসে আগুন দেয়ার ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক বা গ্রেপ্তারের বিষয়ে কিছু জানা যায়নি।
আরও পড়ুন
সব ›
আবারো সয়াবিন তেলের দাম বাড়ল
এক সেন্টিমিটার মাটিও কাউকে দখল করতে দেব না: রিজভী
যুক্তরাষ্ট্র পাশে না থাকলেও ইরানে হামলা চালাবে ইসরায়েল, নতুন যুদ্ধের শঙ্কা
গণহত্যার রায় মানবে না মিয়ানমার
‘ইরানের পারমাণবিক কর্মসূচি থামানো যাবে না’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।