ফিলিস্তিন যুদ্ধে যেভাবে সন্ত্রাসী ইসরায়েলকে সহায়তা করছে গুগল-মাইক্রোসফট
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনিদের ওপর নজরদারি, তাদের গতিবিধি পর্যবেক্ষণ এবং সামরিক আগ্রাসনে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ভূমিকা ক্রমেই গভীর হচ্ছে। ফিলিস্তিনিদের লাখ লাখ ছবি আপলোড করতে ইসরায়েলি বাহিনীর অ্যামাজনের ক্লাউড অবকাঠামো ব্যবহারের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
মানবাধিকার সংগঠন ও বিশ্লেষকদের মতে, সন্ত্রাসী ইসরায়েলের নজরদারি ও হামলা পরিচালনায় গুগল, অ্যামাজন, মাইক্রোসফট ও প্যালান্টিরের মতো মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সরাসরি জড়িত।
২০২৪ সালের জানুয়ারিতে প্যালান্টির ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ‘যুদ্ধসংক্রান্ত কার্যক্রমে’ কৌশলগত অংশীদারত্ব করে। অন্যদিকে, মাইক্রোসফটের ক্লাউড প্ল্যাটফর্ম অ্যাজুরে ফিলিস্তিনিদের বিপুলসংখ্যক ফোনালাপের রেকর্ড সংরক্ষণের অভিযোগ উঠেছে। এসব তথ্য হামলার লক্ষ্য নির্ধারণে ব্যবহৃত হয়েছে বলে বিভিন্ন সূত্রের দাবি।
গুগল ও অ্যামাজন সন্ত্রাসী ইসরায়েলের ১২০ কোটি ডলারের ‘প্রজেক্ট নিম্বাস’-এর আওতায় দেশটির সামরিক বাহিনীকে ক্লাউড, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মুখ শনাক্তকরণ প্রযুক্তি সরবরাহ করছে। এছাড়া মাইক্রোসফটের অ্যাজুর প্ল্যাটফর্মের মাধ্যমে ইসরায়েলি বাহিনী ওপেনএআইয়ের জিপিটি-৪ মডেল ব্যবহারের সুযোগ পেয়েছে বলেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
জাতিসংঘের বিশেষ দূত আলবানিজ ২০২৫ সালের জুলাইয়ে এক প্রতিবেদনে প্যালান্টিরের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীকে পূর্বাভাসভিত্তিক নজরদারি ও এআই প্রযুক্তি সরবরাহের অভিযোগ তোলে।
প্রযুক্তি খাতে ইসরায়েলি গোয়েন্দাদের প্রভাব:
ড্রপ সাইট নিউজের ২০২৫ সালের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি গোয়েন্দা বাহিনীর প্রায় এক হাজার ৪০০ সদস্য বিভিন্ন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করছে। এর মধ্যে ৯০০ জন ইউনিট ৮২০০-এর সাবেক বা বর্তমান সদস্য। মাইক্রোসফট, এনভিডিয়া, মেটা, গুগল, ইন্টেল ও অ্যাপলে তাদের অনেকে কর্মরত।
নজরদারির বিস্তৃত জাল:
ফিলিস্তিনি ডিজিটাল অধিকার সংগঠন আমলেহর প্রতিনিধি জালাল আবুখাতের বলেন, ‘পূর্ব জেরুজালেম ও হেবরনসহ বিভিন্ন এলাকায় ফিলিস্তিনিদের নিয়মিত ছবি তোলা হচ্ছে। চেকপোস্ট, সড়কের ক্যামেরা ও অন্যান্য নজরদারি ব্যবস্থার মাধ্যমে সংগৃহীত তথ্য বিভিন্ন প্রযুক্তিগত ব্যবস্থায় যুক্ত হচ্ছে অর্থাৎ ফিলিস্তিনিদের জীবনের প্রতিটি গতিবিধি নজরদারির আওতায় আসছে। ফোন ট্র্যাকিং ও অন্যান্য প্রযুক্তির মাধ্যমে নিরাপত্তা সংস্থাগুলো মানুষের চলাচল, অবস্থান এবং কোথায় কতক্ষণ কাটিয়েছেন, তার বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।’
আরও পড়ুন
সব ›
ইসরায়েলি মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, দুইজনকে ফাঁসি দিলো ইরান
পাকিস্তানকে চীনের সামরিক সহায়তা: বাড়ছে ভারতের নিরাপত্তা ঝুঁকি
সিন্ধু ভাগের উদ্যোগে পাকিস্তানে বিক্ষোভের হুঁশিয়ারি
‘জনসংখ্যা বৃদ্ধি ইরানের জাতীয় নিরাপত্তার জন্য জরুরি’
তীব্র খাদ্যসংকটে বিশ্বের ২৬ কোটি ৬০ লাখ মানুষ : ডব্লিউএফপি
আল ইহসান ডেস্ক: বিশ্বজুড়ে ২৬ কোটি ৬০ লাখ মানুষ তীব্র খাদ্যসংকটে রয়েছে। সুদান, দক্ষিণ সুদান ও সোমালিয়ার কয়েকটি …
মার্কিন নৌ-অবরোধ মোকাবেলায় সব সক্ষমতা ব্যবহার করা হবে : ইরান
শক্তিশালী ঝড়ে লন্ডভন্ড ব্রাজিলের তুপানসিরেতা শহর
গাজায় যুদ্ধ করতে অস্বীকৃতি জানিয়ে জেলে যাচ্ছে সেনারা
হামাসের বীরত্ব:
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।