সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (৪)
, ২৯ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ইতিহাস
ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি তার কথিত বিজয় গাথায় যে ঋণের উল্লেখ করেছে- সে বিষয়ে তাফসীরকার হযরত আল্লামা আলূসী রহমতুল্লাহি আলাইহি উনার তাফসীর গ্রন্থ তাফসীরে রূহুল মা’আনীতে উল্লেখ করে বলেন- “ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি তার উক্তি; আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট হতে আমার ঋণগুলো শোধ করে নিয়েছি- এর দ্বারা বুঝাতে চাচ্ছে যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বদর যুদ্ধে ইয়াযীদের নানা উতবা এবং তার মামাকে ও তার অন্যান্য আপনজনকে হত্যা করেছিলেন।
যার প্রতিশোধরূপে ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি আলে রসূল আলাইহিমুস সালাম উনাদেরকে শহীদ করেছে। নাঊযুবিল্লাহ! এটা স্পষ্ট কুফরীর প্রমাণ। তার এ উক্তি প্রমাণিত হওয়ায় ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি এজন্যে অবশ্যই কাফির হয়ে গেছে। অনুরূপ ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কবি ইবনে যাবআরীর মুসলমান হওয়ার পূর্বের এক কবিতাখ- দ্বারাও একই ধরনের উক্তি করেছে।” নাঊযুবিল্লাহ!
এখানে দেখা যায়, ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি সম্মানিত ইসলাম উনার প্রথম সমরে (বদর যুদ্ধে) তার কাফির পূর্ব পুরুষদের নিহত হওয়ার প্রতিশোধ গ্রহণ করেছে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছ থেকে হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে কারবালার ময়দানে শহীদ করে। নাঊযুবিল্লাহ! তাহলে ইয়াযীদের অন্তরে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি দুশমনি ছিলো বলে সাব্যস্ত হয়। যা স্পষ্ট কুফরী।
এসব কারণেই হযরত কাযী আবূ ইয়া’লা রহমতুল্লাহি আলাইহি, হযরত আল্লামা ইবনু জাওযী রহমতুল্লাহি আলাইহি, হযরত আল্লামা তাফতাজানী রহমতুল্লাহি আলাইহি, হযরত আল্লামা ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনারা ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহিকে সরাসরি কাফির বলেছেন এবং ইয়াযীদের প্রতি লা’নত করেছেন। হযরত শায়খ আব্দুল হক মুহাদ্দিছ দেহলবী রহমতুল্লাহি আলাইহি তিনি ‘দিয়ারে হাবীব’ গ্রন্থে ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহিকে লায়ীন বা লা’নতগ্রস্ত বলেছেন।
হযরত শাহ আব্দুল আযীয দেহলবী রহমতুল্লাহি আলাইহি তিনি ‘তুহফা ইছনা আশারিয়া’ কিতাবে ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহিকে পালীদ অর্থাৎ অপবিত্র বা নাপাক বলেছেন। অর্থাৎ আহলে সুন্নত ওয়াল জামায়াতের উলামায়ে কিরাম উনারা ন্যূনতম পর্যায়ে ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহিকে চরম ফাসিক, লা’নতগ্রস্ত, অপবিত্র ইত্যাদি বলেছেন। আর চরম পর্যায়ে তাকে কাফির বলে মন্তব্য করেছেন।
এছাড়া ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি সম্পর্কে বলতে গিয়ে উনারা আরো উল্লেখ করেছেন যে, ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি তাবিয়ী, খলীফা এসব মর্যাদা সম্বলিত পদবি লাভের যোগ্যতা হারিয়ে ফেলেছে। কাজেই, ইয়াযীদের ন্যায় দুরাচার, ফাসিক, অপবিত্র, লা’নতগ্রস্ত এবং কাফির ব্যক্তি কোনোক্রমেই উপরোক্ত সম্মানে সম্মানিত হতে পারে না। বরং সে গুমরাহ হওয়ার কারণে যে তাকে খলীফা বা আমীরুল মু’মিনীন বলে আখ্যায়িত করেছে বা করবে সম্মানিত ইসলাম উনার দ-বিধি মুতাবিক এরূপ ব্যক্তিকে দোররা মারা হয়েছে এবং হবে।
হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি এবং অনুসরণীয় উলামায়ে কিরাম উনারা এ বর্ণনা উল্লেখ করেছেন। যেমন হযরত আল্লামা ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার ‘তারীখুল খুলাফা’ গ্রন্থে ১৯৭ পৃষ্ঠায় উল্লেখ করেছেন- “নাওফিল ইবনু আবীল ফুরাত বলেন, আমি খলীফা হযরত উমর ইবনু আব্দুল আযীয রহমতুল্লাহি আলাইহি উনার নিকট ছিলাম, সেখানে এক ব্যক্তি ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি প্রসঙ্গে বর্ণনা করতে গিয়ে বলে ফেলে- হযরত মুআবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার পুত্র (আমীরুল মু’মিনীন) ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি বলেছে। এ কথা শোনার সাথে সাথেই খলীফা হযরত উমর ইবনু আব্দুল আযীয রহমতুল্লাহি আলাইহি তিনি বলে উঠলেন, তুমি ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহিকে আমীরুল মু’মিনীন বলছো? হযরত উমর ইবনু আব্দুল আযীয রহমতুল্লাহি আলাইহি তিনি লোকটিকে দোররা মারার নির্দেশ দিলেন। তখনই তাকে বিশটি দোররা মারা হয়।”
উল্লেখ্য, ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহিকে যারা আমীরুল মু’মিনীন অথবা খলীফা বলার দুঃসাহস দেখাবে তাদের শাস্তি কি এখানে তা পরিষ্কার। তাহলে যে বা যারা ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহিকে তাবিয়ী কিংবা কোনো ভালো খিতাবে অভিহিত করবে একইভাবে তারাও শাস্তির উপযুক্ত। কেননা ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি যে অপকর্ম করেছে তা কোনো মু’মিন মুসলমান বরদাশত করতে পারে না।
ইয়াযীদের হারাম ও কুফরী কাজগুলো হলো: হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের প্রতি বিদ্বেষ পোষণ করা, পবিত্র মদীনা শরীফ উনার মধ্যে অবাধ লুণ্ঠন ও নারী নির্যাতন, পবিত্র কা’বা শরীফে অগ্নি সংযোগ এবং গুমরাহ হওয়ার পর অবৈধ পন্থায় ক্ষমতা দখল করে রেখে সম্মানিত ইসলাম উনার খিলাফত আলা মিন হাজিন নুবুওওয়াহ উনার বরখিলাফ কাজ কর্ম করা।
ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কর্তৃক পবিত্র মদীনা শরীফ উনার সম্ভ্রান্ত মহিলাদেরকে সেনাবাহিনী দ্বারা সতীত্ব নষ্ট ও লাঞ্ছিত করার বিবরণ দিয়ে হযরত আল্লামা ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন- “পবিত্র মদীনা শরীফ উনার উপকণ্ঠ ‘আল হাররা’য় বিপর্যয় ঘটে। তুমি কি জানো যে, আল হাররা বিপর্যয়টি কি ছিলো। একবার হযরত ইমাম হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি তিনি এ প্রসঙ্গে এরূপ বর্ণনা করেন- মহান আল্লাহ পাক উনার কসম করে বলছি, এ ঘটনায় কারো পরিত্রাণের কোনো উপায় ছিলো না। এ ঘটনায় বহু সংখ্যক হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম এবং অন্যান্য বহু লোক প্রাণ হারান। পবিত্র মদীনা শরীফ উনার মধ্যে অবাধে লুণ্ঠন চলতে থাকে। এ ঘটনায় এক হাজার অবিবাহিতা পর্দানশীন যুবতীর মান-সম্ভ্রম বিনষ্ট করা হয়।
উপরোক্ত বর্ণনা ও আলোচনা থেকে এ কথা স্পষ্ট যে, ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি সে যেসব অপকর্ম করেছে তা সুস্পষ্ট কুফরীর অন্তর্ভুক্ত। কেউ কুফরী করলে সে মুসলমান থেকে খারিজ হয়ে যায়। যার কারণে আহলে সুন্নত ওয়াল জামায়াতের ইমাম-মুজতাহিদ, আওলিয়ায়ে কিরাম উনারা ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহিকে কাফির, লা’নতগ্রস্ত ও জাহান্নামী বলতে কোনো দ্বিধা করেননি।
সম্মানিত শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী ইয়াযীদের যা হুকুম তার শুভাকাঙ্খী ও সমর্থনকারী তাদেরও একই হুকুম। আর তা হলো সম্মানিত শরীয়ত উনার ফতওয়া মতে তারা কাট্টা কাফির ও চির জাহান্নামী।
-আবুল খায়ের মুহম্মদ আযীযুল্লাহ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১০ম পর্ব)
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (৩)
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হারামাইন শরীফে পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালনের ইতিহাস
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত জীবনী মুবারক (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শাহাদাত মুবারক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বীর বিক্রম আক্রমণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুসারীদের শাহাদাত মুবারক
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারবালায় ঐতিহাসিক পবিত্র ১০ই মুহররমুল হারাম শরীফে শত্রুর মুখোমুখি হওয়ার পূর্ব মুহূর্ত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমিরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার নৌবাহিনী গঠন এবং বিজিত এলাকার সংক্ষিপ্ত বর্ণনা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত নিযামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফ প্রাঙ্গণে বসন্ত পঞ্চমী উৎসবের বানোয়াট ইতিহাসের ব্যবচ্ছেদ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অশ্লীল চিত্র দেখা ও তৈরিতে যে সমস্ত বিধর্মী রাষ্ট্র শীর্ষে...
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












