ইরানি বিমান আটক করল তুরস্ক
, ১৮ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০১ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ৩০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৫ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
৩০ লাখ ইউরো (৩৪ লাখ ডলার) বকেয়া ঋণের অভিযোগে ইস্তাম্বুলে ইরানের ক্যাস্পিয়ান এয়ারলাইন্সের একটি বিমান আটক করেছে তুরস্কের কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উভয় দেশের গণমাধ্যমের খবরের বরাতে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।
প্রতিবেদনগুলোতে ইরানি এয়ারলাইন্সের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন কোনো নিষেধাজ্ঞার কথা উল্লেখ করা হয়নি। সম্প্রতি জারি করা মার্কিন নিষেধাজ্ঞাগুলোর লক্ষ্য হলো- মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের সময় দেশটির অর্থনীতিকে আরও কোণঠাসা করে ফেলা।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ক্যাস্পিয়ান এয়ারলাইন্স জানিয়েছে, ইস্তাম্বুল থেকে তেহরানগামী একটি ফ্লাইটের ক্ষেত্রে তুরস্কে একটি প্রশাসনিক জটিলতার কারণে তাদের একটি বোয়িং বিমানের ওপর সাময়িক পরিচালনগত বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।
টেলিভিশন প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে যাত্রীদের বিমান থেকে নেমে যেতে হয়েছে এবং ইস্তাম্বুল বিমানবন্দরের সেবার জন্য ৩০ লাখ ইউরো বকেয়ার বিষয়ে এয়ারলাইন্সটি প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে। বিমানটি শিগগিরই ইরানে ফিরে আসবে বলেও জানানো হয় প্রতিবেদনে।
সেপ্টেম্বরের শুরুর দিকে ঘোষিত যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞাগুলো তুরস্ক এখন পর্যন্ত মেনে চলেনি। ওই নিষেধাজ্ঞায় বলা হয়েছিল, ইরানের এয়ারলাইন্সের সঙ্গে যারা ব্যবসা করবে, তারা ডলার-নির্ভর বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়বে।
ইরান এয়ারসহ বেশ কয়েকটি এয়ারলাইন্স দুই দেশের মধ্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা অব্যাহত রেখেছে। তবে পণ্য পরিবহনে নিয়োজিত প্রধান এয়ারলাইন্স মাহান এয়ার গত সপ্তাহে জানিয়েছে যে, আঙ্কারার অনুরোধে তারা তুরস্কে তাদের সব ফ্লাইট স্থগিত করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রুশ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাচারের সময় ১১১ বস্তা সার জব্দ, গ্রেপ্তার ২
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীর তেজগাঁওয়ে অভিযান চালিয়ে ১০৫ জন গ্রেপ্তার
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানকে বাধা দিলে কোনো দেশই তেল বিক্রি করতে পারবে না: গালিবাফ
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অভিযানেও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে বসতবাড়ি-কৃষিজমি
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মার্কিন ভোটারদের উদ্দেশে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর খোলা চিঠি
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ, লাখ টাকা জরিমানা
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাতিল হলো তিন মাসের ভ্যাট রিটার্ন সুবিধা, মন্ত্রিসভায় অনুমোদন
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি সংকট নিয়ে বিপিসির কাছে ব্যাখ্যা তলব, মূল্য সহনীয় রাখতে পরিকল্পনা প্রণয়নের সুপারিশ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামালপুরে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা অনশনে
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)