পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রুশ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬
, ১৮ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০১ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ৩০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৫ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুর এলাকায় পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ছয়জন ক্রু সদস্য নিহত হয়েছেন। এছাড়া বেঁচে যাওয়া একজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের একটি জনবসতিহীন এলাকায় প্রশিক্ষণ উড্ডয়নের সময় ‘টিইউ-৯৫’ মডেলের বিমানটি বিধ্বস্ত হয়। তবে বিমানটিতে কোনো গোলাবারুদ ছিল না।
রাশিয়ার সামরিক বাহিনীর বরাতে জানা গেছে, দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখার জন্য ‘অ্যারোস্পেস ফোর্সেস’-এর একটি কমিশনকে দুর্ঘটনাস্থলে পাঠিয়েছে মস্কো। দুর্ঘটনা-পরবর্তী পরিস্থিতি বলে দাবি করা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গেছে, জ্বলন্ত বিমানটি থেকে প্রচুর ধোঁয়ার কুণ্ডলী উড়ছে।
‘তুপোলেভ টিইউ-৯৫’ হলো সোভিয়েত আমলের একটি বিশাল আকৃতির বোমারু বিমান, যা পারমাণবিক অস্ত্র বহন ও নিক্ষেপ করতে সক্ষম। ১৯৫২ সালে এটি প্রথম আকাশে ওড়ে এবং ১৯৫৬ সালে আনুষ্ঠানিকভাবে পরিষেবায় যুক্ত হয়। বিমানটি এখনও ব্যবহৃত হচ্ছে, বিশেষ করে রাশিয়ার সামরিক বাহিনী তাদের নিয়মিত মহড়ায় এটি ব্যবহার করে থাকে।
রাশিয়ার রাজধানী থেকে দূরবর্তী অঞ্চলে বিমান বিধ্বস্তের ঘটনা এটিই প্রথম নয়। গত বছরের জুলাই মাসে খারাপ আবহাওয়ার মধ্যে তিনদা শহরে যাওয়ার পথে একটি ‘আন্তোনভ এএন-২৪’ বিমান বিধ্বস্ত হয়, যাতে বিমানে থাকা ৪৮ জনের সবাই প্রাণ হারান।
এছাড়া ২০২১ সালের আগস্টে রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ১৬ জন আরোহী নিয়ে একটি ‘মিল মি-৮’ হেলিকপ্টার বিধ্বস্ত হয়; ওই আরোহীদের অধিকাংশই ছিলেন পর্যটক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানি বিমান আটক করল তুরস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাচারের সময় ১১১ বস্তা সার জব্দ, গ্রেপ্তার ২
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীর তেজগাঁওয়ে অভিযান চালিয়ে ১০৫ জন গ্রেপ্তার
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানকে বাধা দিলে কোনো দেশই তেল বিক্রি করতে পারবে না: গালিবাফ
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অভিযানেও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে বসতবাড়ি-কৃষিজমি
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মার্কিন ভোটারদের উদ্দেশে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর খোলা চিঠি
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ, লাখ টাকা জরিমানা
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাতিল হলো তিন মাসের ভ্যাট রিটার্ন সুবিধা, মন্ত্রিসভায় অনুমোদন
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি সংকট নিয়ে বিপিসির কাছে ব্যাখ্যা তলব, মূল্য সহনীয় রাখতে পরিকল্পনা প্রণয়নের সুপারিশ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামালপুরে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা অনশনে
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)