প্রতিমন্ত্রী মীর শাহে আলম
হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে
, ১৮ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০১ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ৩০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৫ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
‘শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গুপ্ত ও নিষিদ্ধরা ষড়যন্ত্র করছে’ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে বগুড়ার শিবগঞ্জে ‘গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির’ প্রতিবাদে আয়োজিত মশাল মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মীর শাহে আলম বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং জনগণকে বিভ্রান্ত করতে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। এর অংশ হিসেবে গুপ্ত ও নিষিদ্ধরা বিভিন্ন অপতৎপরতায় লিপ্ত হয়েছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ষড়যন্ত্রও এর অংশ বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে নিজেরাই হামলা করে বিএনপির ওপর দায় চাপানো হয়েছে। অথচ ওই ঘটনায় জামায়াতের একজন সংসদ সদস্যের জামাই গ্রেপ্তার হয়েছেন।’
এসব ঘটনা ষড়যন্ত্রের বিষয়টি স্পষ্ট করে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
শেখ হাসিনাকে নিয়ে তিনি বলেন, ‘এ দেশের জনগণ শেখ হাসিনাকে আর মেনে নেবে না।’
বিএনপির রাজনৈতিক আন্দোলনের প্রসঙ্গ তুলে মীর শাহে আলম বলেন, বিএনপি রাজপথের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে রাষ্ট্রক্ষমতায় এসেছে। দীর্ঘদিনের আন্দোলন ও ত্যাগের পর জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তাই ষড়যন্ত্র কিংবা ভয়ভীতি দেখিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।
তিনি আরও বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণ, গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখা এবং শান্তি-শৃঙ্খলা সমুন্নত রাখতে সরকার কাজ করছে। কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য বা ষড়যন্ত্রের মাধ্যমে এ অগ্রযাত্রা ব্যাহত করতে দেওয়া হবে না।
এর আগে শিবগঞ্জ উপজেলা চত্বর থেকে একটি মশাল মিছিল বের করেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা। মিছিলটি বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানি বিমান আটক করল তুরস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রুশ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাচারের সময় ১১১ বস্তা সার জব্দ, গ্রেপ্তার ২
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীর তেজগাঁওয়ে অভিযান চালিয়ে ১০৫ জন গ্রেপ্তার
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানকে বাধা দিলে কোনো দেশই তেল বিক্রি করতে পারবে না: গালিবাফ
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অভিযানেও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে বসতবাড়ি-কৃষিজমি
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মার্কিন ভোটারদের উদ্দেশে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর খোলা চিঠি
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ, লাখ টাকা জরিমানা
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাতিল হলো তিন মাসের ভ্যাট রিটার্ন সুবিধা, মন্ত্রিসভায় অনুমোদন
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি সংকট নিয়ে বিপিসির কাছে ব্যাখ্যা তলব, মূল্য সহনীয় রাখতে পরিকল্পনা প্রণয়নের সুপারিশ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামালপুরে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা অনশনে
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)