পাচারের সময় ১১১ বস্তা সার জব্দ, গ্রেপ্তার ২
, ১৮ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০১ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ৩০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৫ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
কিশোরগঞ্জের মিঠামইনে কৃষকদের জন্য সরকার নির্ধারিত ভর্তুকিযুক্ত ইউরিয়া সার পাচারের চেষ্টার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুটি ট্রলি গাড়ি থেকে ১১১ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। একই সঙ্গে সার পরিবহনে ব্যবহৃত ট্রলি দুটি জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় আটক দুজনসহ অনুমোদিত সার ডিলার ও আরও একজনকে আসামি করে মিঠামইন থানায় মামলা করা হয়েছে। পরে আটকদের গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ জানায়, কৃষকদের জন্য বরাদ্দ করা ভর্তুকিযুক্ত ইউরিয়া সার নিয়মবহির্ভূতভাবে অন্যত্র সরিয়ে নিয়ে কালোবাজারে বিক্রির চেষ্টা করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কাটখাল ইউনিয়নে অভিযান চালানো হয়। কাটখাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গাফফারের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় দুটি ট্রলি গাড়িতে করে সার স্থানান্তরের সময় শাহিন মিয়া ও জহির মিয়াকে আটক করা হয়। পরে ট্রলি দুটিতে তল্লাশি চালিয়ে ১১১ বস্তা ইউরিয়া সার উদ্ধার করে পুলিশ।
পুলিশের প্রাথমিক ধারণা, কৃষকদের জন্য নির্ধারিত ভর্তুকিযুক্ত এসব সার অনুমোদিত ব্যবস্থার বাইরে সরিয়ে নেওয়া হচ্ছিল। এ ঘটনায় আটক শাহিন মিয়া ও জহির মিয়া ছাড়াও অনুমোদিত সার ডিলার মুস্তাফিজুল ইসলাম রতন এবং লিটন নামে আরও একজনকে আসামি করা হয়েছে।
পুলিশ বলছে, কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সরকার ভর্তুকি ও প্রণোদনার মাধ্যমে সার সরবরাহ করে। নির্ধারিত ব্যবস্থার বাইরে এসব সার বিক্রি বা অন্যত্র সরিয়ে নেওয়া হলে প্রকৃত কৃষকরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সরকারি বরাদ্দের সার বিতরণ ও বাজারজাতকরণে অনিয়ম ঠেকাতে নজরদারি ও অভিযান চালানো হচ্ছে।
স্থানীয় কৃষকরা জানান, প্রয়োজনের সময় অনেক ক্ষেত্রেই সার সংগ্রহ করতে সমস্যায় পড়তে হয়। কৃষকদের জন্য বরাদ্দ সার যাতে কোনোভাবেই কালোবাজারে যেতে না পারে, সে জন্য প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।
মিঠামইন থানার ওসি মনোয়ার মোহাম্মদ বলেন, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, জব্দ করা ১১১ বস্তা ইউরিয়া সার ও সার বহনে ব্যবহৃত দুটি ট্রলি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। মামলাটি তদন্ত করে ঘটনার সঙ্গে আরও কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানি বিমান আটক করল তুরস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রুশ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীর তেজগাঁওয়ে অভিযান চালিয়ে ১০৫ জন গ্রেপ্তার
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানকে বাধা দিলে কোনো দেশই তেল বিক্রি করতে পারবে না: গালিবাফ
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অভিযানেও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে বসতবাড়ি-কৃষিজমি
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মার্কিন ভোটারদের উদ্দেশে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর খোলা চিঠি
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ, লাখ টাকা জরিমানা
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাতিল হলো তিন মাসের ভ্যাট রিটার্ন সুবিধা, মন্ত্রিসভায় অনুমোদন
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি সংকট নিয়ে বিপিসির কাছে ব্যাখ্যা তলব, মূল্য সহনীয় রাখতে পরিকল্পনা প্রণয়নের সুপারিশ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামালপুরে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা অনশনে
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












