সম্মানিত দ্বীন ইসলাম উনার ইতিহাসে শিল্প বিপ্লব
, ০৭ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩০ তাসি, ১৩৯০ শামসী সন , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১৪ই ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ইতিহাস
* শহর অঞ্চলে শিল্প উদ্ভাবন ও রপ্তানিমুখী বাণিজ্যিক উৎপাদন শিল্প বিপ্লবের ১০ শতাব্দীকাল আগে থেকেই ছিল। মুসলিম বিজ্ঞানীরা এমন সব অভিনব আধুনিক মেশিনারিজ উদ্ভাবন করেছিলেন যেগুলো পানি ও বাতাসের সাহায্যে পরিচালিত হতো।
* মুসলিম বিশ্বে প্রচুর পরিমাণ খনিজ পদার্থ পরিশোধন করা হতো এবং স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও তোলা হতো।
* চীন থেকে মুসলিম স্পেন পর্যন্ত সর্বত্র কাপড় উৎপাদন করা হতো এবং উৎপাদন পদ্ধতি খুব ভিন্ন ছিল না।
* আধুনিক শেয়ার ব্যবস্থার মতো শিল্পপ্রতিষ্ঠানের আর্থিক মূল্য নির্ণয় করে মূলধন বিনিয়োগ করা হতো।
আব্বাসীয় সালতানাতের সময় ইরাক ও ইরাকের বাইরে সব ধরনের পণ্য উৎপাদনে উৎসাহ ও প্রণোদনা দেওয়া হতো। বসরায় কাচ ও সাবান কারখানা গড়ে ওঠে। এই সময় কাগজশিল্পে বিশেষ উন্নয়ন ঘটে। মুসলিম বিশ্বে শিল্পের এই বিকাশ বিশ্বের অন্যান্য দেশ ও অঞ্চলকে প্রভাবিত করে। ইরাক, পারস্য, শাম ও খোরাসানের মতো মিসরেও শিল্পের ব্যাপক প্রসার ঘটে।
দামেস্ক ছিল স্টিলের তরবারির জন্য এবং সিরিয়া কাচশিল্পের জন্য খ্যাতি অর্জন করেছিল। খ্রি: নবম শতকের আগেই এখানে আংশিক রঙিন ও এনামেলযুক্ত কাচ উৎপাদন শুরু হয়।
আব্বাসীয় আমলে রপ্তানি পণ্যের শীর্ষে ছিল কৃষিপণ্য, কাচ, যন্ত্রপাতি, সিল্ক, কাপড়, সব ধরনের সুগন্ধি, গোলাপজল, জাফরান, সিরাপ ও তেল। যদিও মুসলিম বিশ্বের প্রতিটি শহরেই স্থানীয় প্রয়োজন পূরণের মতো বিভিন্ন প্রকার পদার্থ, কাচ, সুতা ও কাপড় উৎপাদনের ব্যবস্থা ছিল।
এক কথায় বলা যায়, আব্বাসীয় আমলে মুসলিম বিশ্বে এক অনন্য শিল্প বিপ্লব সাধিত হয়। যা সমগ্র মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়ে এবং কয়েক শতাব্দী পর্যন্ত মুসলিমরা সেই বিপ্লবের নেতৃত্ব দেন। সেই বিপ্লবের সুফল ভোগ করেছিল ইউরোপও। পরবর্তীতে শত শত বছর অন্ধকারে থাকা ইউরোপীয়ানরা মুসলমানদেরই শিল্প বিপ্লবের কাঠামো চুরি করে নিজেদের নামে চালিয়ে দিতে থাকে। যার ধারাবাহিকতা আজও চলমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি অনন্য খুছুছিয়ত মুবারক আর বাবুল ইলমী শানে মহীয়ান
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্ব সভ্যতায় মুসলমানদের অবদান: ইলম অর্জন ও প্রচার প্রসার (৪র্থ পর্ব)
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্দর দখলদার, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী, বিশ্ব সন্ত্রাসী ইহুদী দস্যুদের দোসর ডিপি ওয়ার্ল্ড এর পরিচিতি এবং উদ্দেশ্য (১৪)
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ব সভ্যতায় মুসলমানদের অবদান: ইলম অর্জন ও প্রচার প্রসার (৩য় পর্ব)
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফরাসী সাম্রাজ্যবাদের বিরুদ্ধে হযরত শায়েখ সাইয়্যিদ আহমদ রহমতুল্লাহি আলাইহি এবং নববী মুহব্বতের দৃষ্টান্ত
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রসঙ্গ: অভিশপ্ত ইহুদী মনস্তত্ব বিশ্লেষণ
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যখন চট্টগ্রামের বন্দর থেকে শুরু হতো হজযাত্রা (৩)
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসমানীয় সালতানাতে যেভাবে পবিত্র কুরবানীর ঈদ বিশেষভাবে উদযাপন করা হতো
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুরবানীবিরোধী ও মুসলিম বিদ্বেষী জালিম শাসক গৌরগোবিন্দের করুণ পরিণতি
২৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যখন চট্টগ্রামের বন্দর থেকে শুরু হতো হজযাত্রা (২)
২১ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্ব সভ্যতায় মুসলমানদের অবদান: ইলম অর্জন ও প্রচার প্রসার (২য় পর্ব)
২১ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (৫ম পর্ব)
১৭ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












