হাসিনাসহ ৪ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন
নিজস্ব প্রতিবেদক:
ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার পরিবারের চারজনের নামে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলে আবেদন পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দুদকের এক সংবাদ সম্মেলনে দুদক সচিব সাইদুর রহমান খান এ তথ্য জানিয়েছেন।
দুদক সচিব বলেন, তালিকার অন্য তিনজন হলেন- সায়মা ওয়াজেদ পুতুল, সজীব ওয়াজেদ জয় এবং রেজওয়ান আহমদ সিদ্দিকী ববি।
আসামিরা দেশের বাইরে অবস্থান করায় তাদের দেশে ফিরিয়ে আনার আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া সজীব ওয়াজেদ জয়ের বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে পারস্পরিক আইনি সহায়তার অনুরোধ (মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্টÑএমএলআর) পাঠানো হয়েছে বলে জানায় দুদক।
দুদক জানায়, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এখন পর্যন্ত ২৪টি মামলা করেছে সংস্থাটি। পাশাপাশি তাদের ১৫৬টি ব্যাংকে থাকা ১ হাজার ৪৫ কোটি ২৫ লাখ টাকা জব্দ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে দুদক সচিব মো সাইদুর রহমান খান বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদক মোট ২৪টি মামলা রুজু করা হয়েছে। এর মধ্যে ১৭টি তদন্তের অধীনে রয়েছে। সাতটি মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এ ছাড়া ছয়টি মামলার রায় হয়েছে, যা মূলত ঢাকা পূর্বাচলে প্লট বরাদ্দ সংক্রান্ত।
আরও পড়ুন
সব ›
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
চট্টগ্রাম বন্দরেও শ্রমিক বিক্ষোভ
খতিবদের সম্মানি দেয়ার পরিকল্পনা নেই, তবে সারাদেশে আধুনিক মন্দির নির্মাণের কথা জানালেন ধর্মমন্ত্রী
সাগর উত্তাল, জেলেদের গভীর সমুদ্রে যেতে মানা
চার দশকের সর্বনিম্ন প্রবৃদ্ধির শঙ্কা
সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
৮৬ শতাংশ কৃষক কীটনাশকের নিরাপদ ব্যবহার জানেন না
পুলিশ সুপারের বাসভবনের গেটের সামনে ককটেল বিস্ফোরণ
পুলিশ জানায়, কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় কোনো ধরনের ক…
ভয়াবহ বিপর্যয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা, গোপন যোগাযোগ নেটওয়ার্ক অচল
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) অভ্যন্তরীণ যোগাযোগের জন্য ব্যবহৃত অত্যন্ত গ…
রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত
রাশিয়ার সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।