সব ন্যাটো দেশই এখন রাশিয়ার সাথে যুদ্ধ করছে -পুতিন
, ১১ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৪ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২০ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গত বৃহস্পতিবার (২ অক্টোবর) বলেছে, সব ন্যাটো দেশই মস্কোর সাথে যুদ্ধ করছে এবং তারা আর এটি গোপন করছে না। সে আরো বলেছে, তারা আসলে এমন একটি কেন্দ্রের মাধ্যমে যুদ্ধ অভিযানে অংশ নিচ্ছে যা গোয়েন্দা তথ্য প্রেরণ ও অস্ত্র সরবরাহ করে।
ইউরোপের ক্রমবর্ধমান সামরিকীকরণে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়ে পুতিন বলেছে, ন্যাটো আক্রমণের নামে রাশিয়াকে নিয়ে যে প্রচারণা চলছে, তা আসলে ‘অর্থহীন হিস্টেরিয়া’।
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় পর্যটন শহর সোচিতে এক বৈদেশিক নীতি ফোরামে সে বলেছে, ‘তারা নিজেরাই বিশ্বাস করে না যে রাশিয়া ন্যাটোতে হামলা চালাবে। যদি সত্যিই বিশ্বাস করে, তাহলে তারা অবিশ্বাস্যভাবে অযোগ্য। কারণ এই বাজে কথায় আস্থা রাখা যায় না। যদি না বিশ্বাস করে, তাহলে তারা কেবল অসৎ।’
ইউরোপের সামরিক সক্ষমতা বাড়ানোর প্রবণতায় ক্ষোভ প্রকাশ করে পুতিন বলেছে, সে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং এর বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়া হবে। সে বলেছে, ‘রাশিয়া কখনোই দুর্বলতা বা সিদ্ধান্তহীনতা দেখাবে না। যা ঘটছে তা আমরা উপেক্ষা করতে পারি না।’
সে ক্রমবর্ধমান সামরিক ব্যয়কে ন্যায্যতা দেয়ার জন্য ইউরোপকে “হিস্টিরিয়া” উস্কে দেওয়ার অভিযোগ করে এবং বলে যে রাশিয়া কোনও হুমকি নয়। সূত্র: আল জাজিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মার্কিন হামলায় নিহত ৩৫; বাহরাইন-কুয়েতে পাল্টা হামলা ইরানের
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সন্ত্রাসবিরোধী প্রস্তাবে ইসরায়েল-মার্কিন ও আর্জেন্টিনার বিরোধিতা
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাঁকড়া মসজিদে জুমার নামাজ আদায় করতে পারেননি মুসল্লিরা
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফিলিস্তিনি কারাগারের চারপাশে কুমির ছাড়ার প্রকল্প সন্ত্রাসী ইসরায়েলের
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাডার ও হেলিকপ্টার ধ্বংস
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানাডায় ভয়াবহ দাবানল, ধোঁয়ায় ঢাকলো যুক্তরাষ্ট্রের আকাশ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ইসরায়েলের পরিকল্পিত সন্ত্রাসবাদে ইইউ অংশীদার’
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
খাইবার শেকান বের করলো ইরান, জর্ডান-বাহরাইনে হামলা
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সউদী ও কুয়েতের কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি মার্কিন যুক্তরাষ্ট্রের
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারতীয় নাবিকদের হরমুজ প্রণালিতে প্রবেশে কঠোর নির্দেশনা
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমুদ্রের নিচে আস্ত অস্ত্রাগার: অপরাজেয় শক্তির পথে পাক নৌবাহিনী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র মক্কা শরীফে দুর্লভ কুরআন শরীফের পান্ডুলিপি প্রদর্শনী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)