রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

‘ভারতের পাহাড়ী এলাকাগুলো সেনাবাহিনীতে সয়লাব, অথচ দেশে সেনা হটাও স্লোগান’

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, সকাল ৭:২০

আল ইহসান ডেস্ক:
ভারতের প্রতিটি পাহাড়ে সেনার দাপট চলছে। কাশ্মীর, লাদাখ, নাগাল্যান্ড, আসাম কিংবা মণিপুর- সব জায়গাতেই সেনা ক্যাম্প, বাঙ্কার আর পাহাড়ের প্রতিটি গিরিপথে চেকপোস্ট চোখে পড়বে। শুধু কাশ্মীরেই সাত লাখ সেনা অবস্থান করছে। কেবল ভারত নয়, চীন, পাকিস্তান, নেপালেও রয়েছে সেনার উপস্থিতি।
অথচ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সেনা উপস্থিতি নিয়েই বারবার তোলা হচ্ছে প্রশ্ন। এখানে কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর ছত্রছায়ায় কিছু পাহাড়ি নেতা প্রতিনিয়ত ‘সেনা হটাও’ সেøাগান দিচ্ছে। এতে যোগ দিচ্ছে দেশের তথাকথিত বামপন্থি ও সুশীল সমাজের কিছু অংশও।
খোঁজ নিয়ে জানা গেছে, ভারত নিজের পাহাড়ে সেনা নামিয়ে বিচ্ছিন্নতাবাদ দমনের নামে রক্ত ঝরাতে দ্বিধা করে না। কাশ্মীরে প্রতিদিন গড়ে সাত-আটজন নিহত হচ্ছে সেনা অভিযানে। নাগাল্যান্ডে নাগা বিদ্রোহ দমন করতে অন্তত ৬০ বছর ধরে সেনা মোতায়েন রয়েছে। অরুণাচল প্রদেশে চীনের ভয়ের অজুহাতে প্রতিটি পাহাড়ি এলাকায় সেনাঘাঁটি তৈরি করেছে ভারত।
নিরাপত্তা বিশ্লেষকরা বলছে, ভারত নিজের নিরাপত্তাকে সামনে রেখে পাহাড় নিয়ন্ত্রণে সেনাদের ব্যবহার করছে; কিন্তু বাংলাদেশের পাহাড়ে সেনা মোতায়েন দেখলেই আন্তর্জাতিক মঞ্চে মানবাধিকার আর গণতন্ত্রের বুলি আওড়ায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. শাহীদুজ্জামান বলেন, ভারতের আচরণ দ্বিমুখী। নিজেদের পাহাড়ে সেনা দিয়ে দমন নীতি চালায়, অথচ বাংলাদেশের পাহাড়ে সেনা উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলে। এটা কেবল রাজনৈতিক নয়, কূটনৈতিক চক্রান্তও। বাংলাদেশকে দুর্বল করার জন্য তারা পাহাড়কে অস্থিতিশীল রাখতে চায়।
১৯৯৭ সালের পার্বত্য শান্তিচুক্তির পর পাহাড়ে সেনাক্যাম্পের সংখ্যা সাড়ে চারশ থেকে কমে দাঁড়ায় ২৩২-এ। এরপর থেকেই দেখা যায় ইউপিডিএফসহ নানা সন্ত্রাসী গোষ্ঠী নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে। চাঁদাবাজি, অপহরণ, খুন, সম্ভ্রমহরণের নাটক সাজানোÑসবকিছুই বেড়ে যায়। তবুও প্রত্যেক ঘটনার পরই একটি গোষ্ঠী ‘সেনা হটাও’ সেøাগান তোলে।
নিরাপত্তা বাহিনীর দাবি, এর পেছনে ভারত ও আমেরিকার প্রত্যক্ষ মদদ আছে। কারণ, ইউপিডিএফের অন্তত ছয়টি প্রশিক্ষণ ক্যাম্প রয়েছে ভারতের মিজোরামে। সেখান থেকে অস্ত্র ও প্রশিক্ষণ নিয়ে তারা বাংলাদেশের ভেতরে হামলা চালাচ্ছে।
পাহাড়ে দায়িত্ব পালন করা এক ব্রিগেড কমান্ডার বলেন, আমাদের হাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য রয়েছে। ইউপিডিএফ ভারতের মিজোরাম থেকে অস্ত্র ও প্রশিক্ষণ পাচ্ছে। সীমান্তবর্তী এলাকায় তারা প্রতিনিয়ত অনুপ্রবেশ করছে। সেনাক্যাম্প ছাড়া এসব রোধ করা সম্ভব নয়। আমাদের অন্তত আড়াইশ নতুন ক্যাম্প স্থাপন জরুরি।
খাগড়াছড়ি জোনের এক লে. কর্নেল বলেন, আজ মিথ্যা সম্ভ্রমহরণের নাটক সাজানো হলো, কাল হয়তো আরো বড় ষড়যন্ত্র করা হবে। প্রতিটি ঘটনায় ‘সেনা হটাও’ সেøাগান তুলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, সেনা না থাকলে পাহাড়ের আইনশৃঙ্খলা কারা দেখবে?
একটি শীর্ষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কয়েকটি এজেন্সি পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী গ্রুপগুলোকে সরাসরি অর্থায়ন করছে। অস্ত্র পাচার হয় মিজোরাম ও ত্রিপুরা সীমান্ত দিয়ে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, বাংলাদেশের ভেতরে সেনা উপস্থিতি কমানোর জন্য ইচ্ছাকৃতভাবে মানবাধিকার ইস্যু তোলা হচ্ছে, যাতে আন্তর্জাতিক চাপ তৈরি হয়।
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক মেজর এমদাদ বলেন, বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতায় পাহাড় নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন। প্রতিটি পাহাড়ি গ্রুপ ভিন্ন মতাদর্শে চলে। সেনাক্যাম্প না থাকলে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনোভাবেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে না। ভারতে যেমন পাহাড়ে সেনা ছাড়া কিছুই কল্পনা করা যায় না, তেমনি বাংলাদেশেও সেনা উপস্থিতি ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয়।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. শাহীদুজ্জামান বলেন, কেউ কেউ সেনা হটাও সেøাগান তোলে; কিন্তু তারা বলে না সেনা ছাড়া পাহাড়ে চাঁদাবাজি, খুন, অপহরণ কে থামাবে? এর পেছনে আন্তর্জাতিক রাজনীতি আছে। ভারত ও আমেরিকার কৌশল হলো, বাংলাদেশের পাহাড় অস্থিতিশীল রাখা, যাতে চট্টগ্রাম বন্দর ও পাবর্ত্য চট্টগ্রাম এলাকা তাদের দখলে নেয়া যায়।
ভারত দাবি করে, তার পাহাড়ে সেনা ছাড়া বিচ্ছিন্নতাবাদ দমন সম্ভব নয়। অথচ বাংলাদেশের পাহাড়ে সেনা রাখার বিষয়টিকে তারা আক্রমণাত্মকভাবে তুলে ধরে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এটা ভারতের কূটনৈতিক দ্বিচারিতা।
ড. শাহীদুজ্জামান বলেন, ভারত প্রতিদিন কাশ্মীরে সেনা দিয়ে দমননীতি চালাচ্ছে। নাগাল্যান্ড ও মণিপুরে সেনাশাসন চলছে। কিন্তু বাংলাদেশে সেনা রাখলেই তারা মানবাধিকার খুঁজে বেড়ায়। এটা নিছক ভ-ামি। ভারতের সুরে দেশের কিছু দেশদ্রোহী ‘আমেরিকার দালাল’ সেনা হটাও সেøাগান তোলে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
বিশ্বের প্রায় দেশেই পাহাড়ি অঞ্চলে সেনার স্থায়ী উপস্থিতি আছে:
নিরাপত্তা বিশ্লেষকদের সঙ্গে কথা বলে জানা গেছে- শুধু ভারত নয়, চীন, পাকিস্তান ও নেপালেও পাহাড়ি অঞ্চলে ব্যাপক সেনা এবং নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। ভারতের উত্তর-পূর্ব রাজ্য ও হিমালয় অঞ্চলে লাদাখ, কাশ্মীর, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরাসহ নানা পাহাড়ি এলাকায় নিয়মিতভাবে সেনাঘাঁটি, চেকপোস্ট ও মাউন্টেন ইউনিট রয়েছে। ভারতের যুক্তি হচ্ছে সীমান্ত নিরাপত্তা, বিচ্ছিন্নতাবাদ দমন ও অবৈধ অস্ত্রের চালান রোধ করতে এসব বাহিনী অপরিহার্য।
চীনের ক্ষেত্রেও তিব্বত ও শিনজিয়াং সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলে ব্যাপক সামরিক উপস্থিতি আছে। বর্ডার কন্ট্রোল, সীমান্তভূমি সংরক্ষণ এবং সম্ভাব্য বিদ্রোহ বা বিদেশি অনুপ্রবেশ রোধে চীন সেখানে শক্তিশালী সেনা রখেছে।
পাকিস্তানের উত্তরাঞ্চল গিলগিত-বালতিস্তান ও পাহাড়ি পথে সীমান্তীয় নিরাপত্তা ও রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় স্থায়ী এবং প্যারামিলিটারি ইউনিট মোতায়েন রয়েছে।
নেপাল যদিও সৈন্য সংখ্যায় বড় আকারে নয়, তবুও হিমালয় অঞ্চলে সশস্ত্র পুলিশ ও সীমান্ত নিরাপত্তা বাহিনী ব্যবহার করে অপরাধ সংঘটন ও অনুপ্রবেশ রোধে সচেষ্ট। সার্বিকভাবে দেখা যায়, বিশ্বের বহু পাহাড়ি দেশে সেনা মোতায়েনের প্রধান কারণগুলোয় প্রবলভাবে মিল আছে।
অধ্যাপক ড. শাহীদুজ্জামান বলেন, শুধু আমাদের দেশেই নয়, বিশ্বের অনেক দেশে পাহাড় ও সীমান্তবর্তী এলাকায় সুনির্দিষ্ট কৌশলগত কারণে সেনাবাহিনী রাখা হয়। এটি নিরাপত্তা ও শান্তিরক্ষার একটি অংশ।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় ১১ ঘণ্টা আগে তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব ১১ ঘণ্টা আগে উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন… ১১ ঘণ্টা আগে ২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন… ১১ ঘণ্টা আগে গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন… ১১ ঘণ্টা আগে জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ… ১২ ঘণ্টা আগে বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান ২ দিন আগে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ২ দিন আগে নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স… ২ দিন আগে ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ২ দিন আগে এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার ২ দিন আগে জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ… ২ দিন আগে