দখলদার ইসরায়েলের আলটিমেটাম:
গাজা ছাড়তে হবে না হলে সন্ত্রাসী হিসেবে গণ্য
, ১১ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৪ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২০ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের গাজা শহর খালি করার পরিকল্পনা বাস্তবায়নে দখলদার ইসরায়েল নতুন করে আক্রমণ শুরু করেছে। তারা সব ফিলিস্তিনিকে শহর ত্যাগ করে অন্যত্র যাওয়ার নির্দেশ দিয়েছে। নির্দেশ অমান্য করলে তাদের হামাসের অংশীদার হিসেবে বিবেচনা করা হবে এবং সামরিক বাহিনী পূর্ণ শক্তি প্রয়োগ করবে।
গত বৃহস্পতিবার গাজা ভূখ-ে অন্তত ৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছিলো, দক্ষিণে চলে যাওয়াই বাসিন্দাদের শেষ সুযোগ। যারা গাজায় অবস্থান করবে, তাদের সন্ত্রাসী হিসেবে গণ্য করা হবে।
এখন পর্যন্ত প্রায় চার লাখ ফিলিস্তিনি গাজা ছেড়ে গিয়েছে, তবে লাখ লাখ বাসিন্দা এখনও শহর ছেড়ে যেতে পারেনি। অনেকের বাড়িঘর ছেড়ে যাওয়ার সামর্থ্য নেই, আবার কেউ কেউ দক্ষিণে তাঁবু শিবিরে যেতে ভয় পাচ্ছে। বাস্তুচ্যুতরা প্রতিদিন রাস্তায় নামতে বাধ্য হচ্ছে।
গাজার বাস্তুচ্যুত বাসিন্দা হুসেইন আল দেল বলেন, “ইসরায়েলিরা কারও প্রতি দয়া না দেখিয়েই হামলা চালাচ্ছে। আমরা খাবার, আসবাব, কম্বল-সবই ফেলে এসেছি। শুধু আমাদের জীবন নিয়ে চলে এসেছি।”
গত ২৪ মাসে ইসরায়েলি হামলায় ৬৬,১৪৮ জন নিহত এবং ১,৬৮,৭১৬ জন আহত হয়েছে। আরও হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)