রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
মন্তব্য কলাম

সন্ত্রাসী সংগঠন ‘আইএস’ এর মাধ্যমে মুসলিম বিশ্ব ভাঙ্গার মানচিত্র বাস্তবায়নে ব্যর্থ হয়ে এখন গাজা যুদ্ধের মাধ্যমে সেই চেষ্টা করছে ক্রুসেডার জোট

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪, রাত ৩:১৩
সন্ত্রাসী সংগঠন ‘আইএস’ এর মাধ্যমে মুসলিম বিশ্ব ভাঙ্গার মানচিত্র বাস্তবায়নে ব্যর্থ হয়ে এখন গাজা যুদ্ধের মাধ্যমে সেই চেষ্টা করছে ক্রুসেডার জোট


মার্কিন কর্নেল রাল্ফ পিটার ২০০৬ সালের “ট-ঝ অৎসবফ ঋড়ৎপবং ঔড়ঁৎহধষ”- এর জুন সংখ্যায় একটি মানচিত্র প্রকাশ করে। উক্ত মানচিত্রের শিরোনাম ছিল ‘বিস্তৃত মধ্যপ্রাচ্য প্ল্যান’। উক্ত প্ল্যানে যেসব মুসলিম দেশকে টুকরা টুকরা করার লক্ষ্য ঘোষণা করা হয়েছিল তা হলো-

১। সৌদি আরব:
সৌদি আরবের বর্তমান ভূখন্ড-কে পাঁচ ভাগে ভাগ করা হবে।
এর কিছু অংশ জর্দানের সাথে যোগ করে এৎবধঃবৎ ঔড়ৎফধহ,
কিছু অংশ ইয়েমেনকে দেয়া হবে,
কিছু অংশ কুয়েতকে দিয়ে
অবশিষ্ট অংশে দুইটি দেশ গঠন করা হবে।
একটি হলো মক্কা শরীফ ও মদীনা শরীফ নিয়ে ওংষধসরপ ঝধপৎবফ ঝঃধঃব।
অপরটির নাম হলো ঝড়ঁফর ঐড়সবষধহফ ওহফবঢ়বহফবহঃ ঞবৎৎরঃড়ৎু.

২। সিরিয়া:
সিরিয়ার পশ্চিমাঞ্চল ও তুরস্কের দক্ষিণাঞ্চল যোগ করে গঠন করা হবে এৎবধঃবৎ খবনধহধহ.
তবে লেবাননের দক্ষিণাঞ্চলের বিরাট এলাকা ও সিরিয়ার বেকা উপত্যকার মালিক হবে ইসরাইল।
ফিলিস্তিন-মিশরের সীমানা তুলে দিয়ে ফিলিস্তিনীদেরকে মিশরের দিকে ঠেলে দেয়া হবে।

৩। পাকিস্তান:
পাকিস্তান থেকে উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ বিচ্ছিন্ন করে আফগানিস্তানের শামিল করা হবে।
আজাদ কাশ্মীরকে আফগানিস্তানের শামিল করা হবে।
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের শিয়া অধ্যুষিত এলাকা ইরানের সাথে শামিল করা হবে।
পাকিস্তান থেকে সিন্ধু প্রদেশকে বিচ্ছিন্ন করে ভারতের শামিল করা হবে এবং বালুচিস্তানকে বিচ্ছিন্ন করে ঋৎবব ইধষঁপযরংঃধহ নামক দেশ প্রতিষ্ঠা করা হবে।

৪। ইরান:
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রদেশ ও ইরাকের শিয়া অঞ্চল নিয়ে অৎধন ঝযরধ ঝঃধঃব,
ইরাকের মধ্য পশ্চিমাঞ্চলে গঠিত হবে ঝঁহহর ওৎধয়,
ইরান-ইরাক-তুরস্ক ও সিরিয়ার কুর্দী অঞ্চল নিয়ে গঠন করা হবে ঋৎবব কঁৎফরংঃধহ.
ইরানের উত্তরাঞ্চলের কিছু অংশ তুর্কমেনিস্থানকে দেয়া হবে।
উল্লেখ্য মার্কিন কর্নেলের আঁকা মানচিত্র যে কোনো কথার কথা নয়, তা যে কোনো চক্ষুষ্মান ব্যক্তিই অনুধাবন করতে পারবেন।
কেননা প্ল্যান অনুযায়ী পাকিস্তানকে ইতোমধ্যে অস্তিত্বহীনতার সংঘর্ষে নিমজ্জিত করার চেষ্ঠা করছে।
ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসী সংগঠন তেহরিকে তালেবানকে (টিটিপি) পাক সরকারের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত করিয়েছে,
বালুচ লিবারেশন আর্মীকে অস্ত্র-অর্থ-প্রশিক্ষণ ও স্বীকৃতি দিয়ে বিচ্ছিন্নতার দ্বারপ্রান্তে নিয়ে গেছে।
সিন্ধুতে ‘জিয়ে সিন্ধ’ আন্দোলনকে পরিচর্যা করছে।
সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু করানো হয়েছে।
সৌদি আরবকে বিচ্ছিন্ন করতে সৌদি-ইয়েমেন যুদ্ধ বাধানো হয়েছে, তাও ব্যর্থ হয়েছে।
সৌদি-ইরানের মাধ্যমে শিয়া-সুন্নী যুদ্ধ বাধানোর যথাসাধ্য চেষ্ঠা করেছে।
মূলত: ইউরোপ-আমেরিকান ক্রুসেডার জোট চাচ্ছে, মুসলিম বিশ্বকে ছিন্ন বিচ্ছিন্ন করে, মুসলমানদের তেল, গ্যাস তথা খনিজ সম্পদ লুণ্টন করে, জাতিসংঘ তথা ইহুদীসংঘের অধীনে সম্মানিত দ্বীন ইসলাম ও মুসলমান বিহীন ‘এক বিশ্ব ব্যবস্থা’ বাস্তবায়ন করা। যেখানে সমস্ত আইন থাকবে তাদের। জাতিসংঘ যা বলবে তা মানতে হবে গোটা মুসলিম বিশ্বকে। ডঐঙ এর টহরপবভ এর মতো জাতিসংঘের অধীনস্থ বিভিন্ন আর্ন্তজাতিক সংস্থার মাধ্যমে সেই আইন মানতে বাধ্য করা হবে। যা করোনার সময় দেখা গেছে। ডঐঙ যা নির্দেশনা দিয়েছে সকল দেশ তা মেনেছে। সিডও সনদের মতো সম্মানিত দ্বীন ইসলাম বিরোধী বিভিন্ন সনদ, নীতি পাশ করছে। সেগুলো মানতে বাধ্য করা হচ্ছে মুসলিম বিশ্বকে। অন্যথায় অবরোধ আরোপ করছে। সম্পদ জব্দ করে লুট করে নিচ্ছে। সর্বশেষ নিরাপত্তা পরিষদের মাধ্যমে সেই দেশকে তামা বানিয়ে দিচ্ছে।
সেই ‘এক বিশ্ব ব্যবস্থা’ বাস্তবায়ন করতে পারলে ইহুদীসংঘের মাধ্যমে অবশিষ্ট মুসলিম বিশ্ব সহজেই দখল করতে পারবে। সেজন্যে তারা মুসলিম বিশ্বকে অন্তঃবিবাদে লিপ্ত রেখেছে। ক্রুসেডারদের পরিকল্পনা বাস্তবায়নে তাদের অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক এনজিওদের অধীনে হাজার হাজার দেশী এনজিও’র মাধ্যমে মুসলিম ঐক্য বিরোধী এবং সম্মানিত দ্বীন ইসলাম বিরোধী সব ধরণের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের উদ্ভাবিত মেকানিজম ‘গণতন্ত্রে’ অভ্যস্থ করে তুলেছে। গণতন্ত্র পালনে বাধ্য করছে। অন্যথায় বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করছে। ফলে মুসলিম বিশ্বের বেশীরভাগ দেশ এখন ক্রুসেডারদের পাতানো ফাঁদ ‘গণতন্ত্র’ ছাড়া চিন্তাও করতে পারেনা। ‘গণতন্ত্রের মাদক’ ঢুকিয়ে মুসলিম বিশ্বকে গণতন্ত্রের নেশায় বুদ করে রেখেছে। কারণ ‘গণতন্ত্রের মাদক’ দিয়ে যেকোন দেশে তাদের স্বার্থরক্ষাকারী দল, বিপক্ষ দল, উপদল তৈরী করে সহজে সবাইকে নিয়ন্ত্রণ করা যায়। তাদের স্বার্থরক্ষাকারী দলই ‘গণতান্ত্রিক’ দল। তাদের স্বার্থরক্ষাকারী ব্যক্তিই মানবতাবাদী। তাদের স্বার্থরক্ষাকারী প্রতিষ্ঠানই মানবতাবাদী মানবাধিকার সংগঠন। তাদের স্বার্থরক্ষাকারী ব্যক্তিই নোবেল পুরষ্কারসহ বিভিন্ন আর্ন্তজাতিক পুরস্কারের অধিকারী। তাদের স্বার্থের বিপক্ষবাদীরা সন্ত্রাসী, জঙ্গি, মানবতা বিরোধী! এটাই ইউরোপ-আমেরিকান ক্রুসেডারদের মানবতার নীতি। তারা ‘চোরকে চুরি করার কথা বলে, গৃহস্থকে সজাগ থাকার’ সেই পুরোনো নীতি বাস্তবায়ন অব্যাহত রেখেছে মুসলিম বিশ্বে।
উল্লেখ্য ক্রুসেডার জোট “ট-ঝ অৎসবফ ঋড়ৎপবং ঔড়ঁৎহধষ” এ প্রকাশিত মধ্যপ্রাচ্য ভাঙ্গার সেই মানচিত্র বাস্তবায়নের চেষ্ঠা প্রাথমিক টেস্ট চালিয়েছিল আমেরিকা-ইসরাইলের তৈরী সন্ত্রাসী সংগঠন ‘আইএস’ এর মাধ্যমে। তারা ভেবেছিলো সন্ত্রাসী সংগঠন ‘আইএস’ এর মাধ্যমে প্রক্সি যুদ্ধ চালিয়ে সহজেই সফলতা লাভ করবে। তবে ধূর্তামী ও প্রতারণা টের পেয়ে তুরস্ক, ইরান ও সিরিয়া ‘আইএস’ বিরোধী অভিযান চালিয়ে ক্রুসেডারদের পরিকল্পনা নস্যাৎ করে দেয়। একই পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে সন্ত্রাসী সংগঠন আইএস’ এবং এর সমমনা সন্ত্রাসী সংগঠনের ঊত্থান ঘটায়। পাকিস্তান, আফগানিস্তান, সোমালিয়াসহ বিভিন্ন দেশে সেটা এখনো বাস্তবায়নের চেষ্টায় লিপ্ত আছে তারা।
তবে মধ্যপ্রাচ্যে ‘আইএস’ এর মাধ্যমে প্রক্সি প্ল্যান বাস্তবায়নে ব্যর্থ হয়ে ক্রুসেডার জোট এখন গাজা যুদ্ধে দখলদার সন্ত্রাসী ইসরাইলের পক্ষে সরাসরি যোগ দিয়েছে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের মানচিত্র পরিবর্তনের চেষ্টাও অব্যাহত রেখেছে। ক্রুসেডাররা এখন লেবানন, সিরিয়া হয়ে তুরস্কের সীমান্তে যুদ্ধকে বিস্তৃত করতে চাচ্ছে। পাশাপাশি মুসলিম গণহত্যা, অবরোধ ইত্যাদিও অব্যাহত রেখেছে।
ক্রুসেডার জোটের সেই গোপন পরিকল্পনা আরো পরিস্কার হয়েছে, দখলদার ইসরাইলের সন্ত্রাসী প্রেসিডেন্ট নেতানিয়াহু’র ঘোষণায়। গাজা যুদ্ধের শুরুতেই কোন রকম গোপনীয়তা ছাড়াই সে বলেছে, ‘এবার আমরা মধ্যপ্রাচ্যের মানচিত্র পরিবর্তন করে দিব। ’
তাদের সেই কুখ্যাত পরিকল্পনা বাস্তবায়ন যে সম্ভব নয় তা প্রতিরোধগামী নির্ভিক মুজাহিদ বাহিনী হামাস, হুথি ও হিযবুল্লাহ ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছে। অবশ্য মুসলিম বিশ্বের ক্রুসেডারপ্রেমী প্রতারক শাসকদের সহায়তায় ক্রুসেডাররা পুণঃসংগঠিত হতে এবং তাদের বাহিনীকে চাঙ্গা করার সুবিধার্থে প্রতারণামূলক সাময়িক যুদ্ধবিরতি করার সর্বাত্মক চেষ্ঠা করে যাচ্ছে।
তবে এত ষড়যন্ত্রের পরও নির্ভিক যোদ্ধা বীর মুজাহিদ বাহিনী হামাস ক্রুসেডারদের প্রতারণার ফাঁদে পা না দিয়ে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার দোয়া মুবারকে গায়েবী মদদের উপর সুদৃঢ় রয়েছে। আর মহান আল্লাহ পাক তিনি তো ইরশাদ মুবারক করেছেন, ‘সত্য এসেছেন, মিথ্যা দূরীভূত হবেই। আর মিথ্যা তো দূরীভূত হওয়ারই যোগ্য। ”
-মুহম্মদ আসাদুল্লাহ।



মার্কিন কর্নেল রাল্ফ পিটারের ২০০৬ সালের “U-S Armed Forces Journal” এর জুন সংখ্যায় মধ্যপ্রাচ্য ভাঙ্গার মানচিত্র

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদ্যমান ১১৩ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণের মধ্যে আর সার্বভৌম বন্ডের নামে বর্তমান সরকার সর্বপ্রথম সার্বভৌম বন্ডের নামে আন্তর্জাতিক ঋণ নিতে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা কেবল একটি ভূখ-ের স্বাধীনতা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে অর্থনৈতিক স্বাধীনতা, আর্থিক সিদ্ধান্… ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি এবং উনার অনবদ্য তাজদীদ ‘আত-তাক্বউইমুশ শামসী’ সম্পর্কে জানা ও পালন করা এবং শুকরিয়া আদায় করা মুসলমানদের জন্য ফরয। মাস শুরু এবং শেষ, বিশেষ দিন নির্বাচনে চাঁদের দিনপঞ্জির যেমন প্রয়োজনীয়তা রয়েছে; তেমনি ওয়াক্ত নির্ণয়ে প্রয়… ৫ দিন আগে বৃটিশ ও ভারতীয় বিধর্মীরা মিলেমিশে মুসলমানদের ক্ষতিসাধন করেছে প্রশাসনের শীর্ষে বিধর্মী কর্মকর্তারা যে কতবড় সর্বনাশের কারণ হতে যাচ্ছে মুসলমানদের জন্য সেটা আজ এই বঙ্গবাসী মু… ৭ নভেম্বর, ২০২৬ সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (২য় পর্ব) বাংলাদেশ পোদ্দার সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন এক সাক্ষাৎকারে বলেন, “আমরা আন্তর্জাতিক বাজারদর, তাঁতীবাজা… ৪ নভেম্বর, ২০২৬ সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (১ম পর্ব) সোনার ভরি এখন সোয়া দুই লাখ টাকা; এক রতির দাম আড়াই হাজার টাকার মতো। কিন্তু নয় মাস আগে ভরি প্রায় তিন লাখ টাক… ৩ নভেম্বর, ২০২৬ বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন সরকারের উদ্যোগ, বিজ্ঞানীদের জিনোম গবেষণা ও প্রান্তিক কারিগরদের আন্তরিক প্রচেষ্টায় কিংবদন্তীর ‘বোনা বাতাস’ বা … ২ নভেম্বর, ২০২৬ মানুষ প্রতিদিনের বাজার খরচ, যাতায়াত ব্যয় কিংবা পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে গিয়ে হিমশিম খাচ্ছে। আজকের বাংলাদেশের আর্থসামাজিক মানচিত্রে সবচেয়ে দৃশ্যমান ও বেদনাদায়ক বাস্তবতাটি হলো- জ্বালানি ব্যয়ের চরম ভারে… ১ নভেম্বর, ২০২৬ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অবমাননাকারী, এদেশের মুসলমানদের হিন্দুত্ববাদে লীন হতে কু-প্ররোচনাকারী এবং ভারতে মুসলমানরা নিশ্চিন্তে তাদের দ্বীনি উৎসব পালন করছে- গতকাল ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ত্রিবেদীকে বহিষ্কারের দাবিতে বিভিন্ন সংগঠনের ডাকা ভারতীয় দূতাবাস ঘেরা… ৩১ অক্টোবর, ২০২৬ সাড়ে তিনশো বছরেও লালবাগ কেল্লার নির্মাণকাজ শেষ না হওয়ার নেপথ্য কারণ ঢাকার ঐতিহাসিক স্থাপনাগুলোর অন্যতম একটি হলো লালবাগ কেল্লা। এক সময় এই স্থাপনাটির নাম ছিল ‘ফোর্ট আওরঙ্গবাদ’, যা… ২৮ অক্টোবর, ২০২৬ বিশ্বে ৩০০ কোটিরও বেশী মুসলমান থাকা সত্ত্বেও নিরাপত্তা পরিষদে পঞ্চ শক্তিতে কোনো মুসলিম দেশ নেই ইরাক, আফগানিস্তান, লিবিয়া কিংবা সিরিয়ার মতো দেশগুলোতে মার্কিন হস্তক্ষেপ মানবিক বিপর্যয় ডেকে এনেছে, অথচ জাতিসংঘ সেই আগ্রাসন রুখতে ব্যর্থ হয়েছে মার্কিন ভেটোর ভয়ে। আর ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতায় যখন বিশ্ববিবেক থমকে দাঁড়ায়, তখন যুক্তরাষ্ট্র নির্লজ্জভাবে তা সমর্থন করে বা নীরব থেকে জাতিসংঘের অবস্থানকেও প্রভাবিত করে। গত পরশু ২৪ অক্টোবর (শনিবার) বিশ্বজুড়ে উদযাপিত হয়েছে ৮১তম জাতিসংঘ দিবস। ফিলিস্তিন পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে এ… ২৭ অক্টোবর, ২০২৬ কোনো সমালোচনা আলোচনা অথবা আন্দোলনের প্রশয় না দিয়ে সরকারের উচিৎ জিয়ার নীতি অনুসরণ করে পাহাড়ে কমপক্ষে ১ হাজার সেনা ছাউনি তৈরী করা। রাঙামাটির সাজেকের বাজার এলাকায় সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্যদের বিরুদ্ধে… ২৬ অক্টোবর, ২০২৬ মুসলমানদের উপর নিপীড়ন, নির্যাতন, উচ্ছেদ, বৈষম্য আর মসজিদ-মাদ্রাসা ধ্বংসের উৎসব করে রাষ্ট্রয়ী সন্ত্রাস করে ব্যার্থ রাষ্ট্রে পরিণত হয়। তাহলে তারা ‘আসাম’ বাংলাদেশের কাছে প্রত্যার্পন করুক। আর আসামের মুসলমান তো সব মরছেই। তাহলে তারা বিদায় হজ্জের ভাষণ অনুযায়ী তাদের জান-মাল রক্ষায় জিহাদে অবতীর্ন হোক। ভারতের আসাম রাজ্যে বনাঞ্চল দখলমুক্ত করার অভিযানে এক হাজারের বেশি পরিবার উচ্ছেদের শিকার হয়েছে বলে দাবি করা হয়… ২৫ অক্টোবর, ২০২৬