রেশনিং উঠলেও পাম্পে ভোগান্তি চরমে, তেল মিলছে সীমিত
, ২৬ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ আশির, ১৩৯৩ শামসী সন , ১৬ মার্চ, ২০২৬ খ্রি:, ২ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
জ্বালানি তেলের ওপর থেকে সরকারি রেশনিং পদ্ধতি আনুষ্ঠানিকভাবে তুলে নেওয়া হলেও সাধারণ মানুষের ভোগান্তি যেন পিছু ছাড়ছে না।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) দুপুরের দিকে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি এবং গ্রাহকদের চরম অসন্তোষ। সরকার ঈদযাত্রায় মানুষের যাতায়াত নির্বিঘœ করতে রেশনিং বন্ধের ঘোষণা দিলেও পাম্পগুলো এখনো আগের মতোই সীমিত আকারে তেল দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, মানুষের ঈদযাত্রা সহজ করতে আজ থেকেই জ্বালানি রেশনিং পদ্ধতি বন্ধ থাকবে।
তবে মন্ত্রীর এই ঘোষণার প্রভাব মাঠ পর্যায়ে খুব একটা দেখা যায়নি। রাজধানীর রাজারবাগ এলাকার রহমান ট্রেডার্সে গিয়ে দেখা যায় মোটরসাইকেল চালকদের উপচে পড়া ভিড়। সেখানে আসা গ্রাহকদের অভিযোগ, তারা চাহিদা অনুযায়ী জ্বালানি পাচ্ছেন না।
পাম্পের কর্মীরা সাফ জানিয়ে দিচ্ছেন, ২০০ টাকার বেশি পেট্রোল কাউকে দেওয়া হবে না। এমনকি ভাঙতি টাকা না থাকলেও গ্রাহকদের ফিরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটছে।
পাম্প কর্তৃপক্ষের দাবি, রেশনিং পদ্ধতি আসলে পুরোপুরি বন্ধ হয়নি।
একজন পাম্পকর্মী দাবি করেন, সরকার ডিপো পর্যায়ে রেশনিং বন্ধের কথা বললেও পাম্পে এখনো পর্যাপ্ত সরবরাহ নেই। ডিপো থেকে তেল কম পাওয়ায় তারা গ্রাহকদের চাহিদা মেটাতে পারছেন না।
এ দিকে মুগদা ও মগবাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকার বেশ কিছু পাম্পে গিয়ে দেখা গেছে, অনেক পাম্প কর্তৃপক্ষ ‘জ্বালানি সংকটের’ অজুহাতে কার্যক্রম পুরোপুরি বন্ধ রেখেছে। কিছু পাম্প খোলা থাকলেও তেলের মজুত কম থাকায় সেখানে কয়েক গুণ ভিড় লক্ষ্য করা গেছে। দূরপাল্লার বাস ও ট্রাক চালকরা শনিবার মধ্যরাত থেকেই রেশনিং প্রত্যাহারের খবরে পাম্পে এসে ভিড় করেছিলেন, কিন্তু দীর্ঘ সময় অপেক্ষায় থেকেও অনেককে খালি হাতে ফিরে যেতে হয়েছে।
পাম্প মালিকদের দাবি, ডিপো থেকে তেলের সরবরাহ স্বাভাবিক হতে আরও দু-একদিন সময় লাগবে। সরবরাহ ব্যবস্থা নিয়মিত হলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে তারা আশা প্রকাশ করছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শীতের আগে তেল সংকটের শঙ্কা, ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কতা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০ লাখ শিশু নেই সরকারের খাতায়
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসআই প্রবীর কুমার তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দেয়!
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসিক ব্যাংকের ঋণের ৬৪ শতাংশের বেশি খেলাপি
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সোনাদিয়া থেকে অবৈধ ঘের উচ্ছেদ করবে নৌবাহিনী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় সাব-রেজিস্ট্রাররা বদলি হবেন লটারির মাধ্যমে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












