যে কারণে বিশ্বজুড়ে পুরোনো বইয়ের বাজার অস্বাভাবিক চাঙা
, ১৭ আগস্ট, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
বিশ্বজুড়ে পুরোনো বইয়ের বাজারে হঠাৎ অস্বাভাবিক চাহিদা তৈরি হয়েছে। সাধারণ পাঠকদের আগ্রহে নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল প্রশিক্ষণের জন্য বিপুল পরিমাণ পুরোনো বই কেনা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
অনেকে তিন দশকের ব্যবসায় এমন ঘটনা আগে কখনো দেখা যায়নি বলে উল্লেখ করেছে। সম্প্রতি কানাডার একটি প্রতিষ্ঠান একবারে যে পরিমাণ বই কিনেছে, তা একজন সাধারণ ব্যবসায়ীর এক সপ্তাহের বিক্রির সমান।
বিশ্বের বিভিন্ন প্রান্তের স্বাধীন বই বিক্রেতারাও একই ধরনের বড় চাহিদার কথা জানিয়েছে। ল্যাটিন ভাষার প্রাচীন বই থেকে শুরু করে সাধারণ নানা ধরনের পুরোনো বইই কেনা হচ্ছে।
এআইয়ের এই বাড়তি চাহিদার পেছনের কারণ খুঁজতে গিয়ে সামনে এসেছে মার্কিন আদালতের একটি মামলার নথি। ২০২৫ সালে এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের বিরুদ্ধে তিনজন লেখক কপিরাইট লঙ্ঘনের অভিযোগে মামলা করে।
মামলার বিচারক উইলিয়ামের রায়ে বলা হয়, এআই সফটওয়্যার প্রশিক্ষণের জন্য বই ব্যবহার কপিরাইট আইন লঙ্ঘন করে না, কারণ এটি প্রযুক্তির একটি রূপান্তরমূলক ব্যবহার।
মামলার নথিতে আরও জানা যায়, অ্যানথ্রোপিক তাদের চ্যাটবট ‘ক্লদ’ প্রশিক্ষণের জন্য ‘প্রজেক্ট পানামা’ নামে একটি প্রকল্প পরিচালনা করছিলো। এর আওতায় বিশ্বজুড়ে পুরোনো বই সংগ্রহ করে সেগুলো ডিজিটাইজ করার পরিকল্পনা ছিলো।
দ্রুত বই ডিজিটাইজ করার জন্য ব্যবহার করা হচ্ছে ‘ডেস্ট্রাকটিভ স্ক্যানিং’ পদ্ধতি। এতে দ্রুত স্ক্যান করার সুবিধার জন্য বইয়ের বাঁধাই কেটে ফেলা হয়। স্ক্যানের পর কাগজের অবশিষ্টাংশ পুনর্ব্যবহার বা ধ্বংস করা হয়।
তবে অ্যানথ্রোপিকের একজন মুখপাত্র বলেছে, তাদের কোনো তথ্য সংগ্রহ কর্মসূচির মাধ্যমে দুর্লভ পুরোনো বই কিনে নষ্ট করা হয় না। এআই শিল্পে তথ্য সংগ্রহের জন্য বই ব্যবহার একটি সাধারণ প্রক্রিয়া।
এদিকে যুক্তরাজ্যের কপিরাইট আইন এ ক্ষেত্রে ভিন্ন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেধাস্বত্ব বিশেষজ্ঞরা জানায়, যুক্তরাজ্যে এআই প্রশিক্ষণের জন্য ডেটাসেট তৈরি করতে কপিরাইট মালিকের পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাছের মুখে ৫৫৫ দাঁত, প্রতিদিন ঝরে পড়ে ২০টি
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সোরিয়াসিস চিকিৎসায় নতুন পথ দেখাচ্ছেন বাংলাদেশি বিজ্ঞানী ডা. কাজী লুৎফর রহমান
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রিবোফ্লেভিন ভিটামিন এবং মাইগ্রেন
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হকার ও ফুটপাত ব্যবসায়ীদের জন্য সরকারের করণীয়
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সমুদ্রের ১২ মিটার গভীরে বন্দরনগরীর সন্ধান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিশ্বের সবচেয়ে ভারী কুমড়ার ফলন
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গভীর সমুদ্রের পানি জমে বরফ হয় না কেন?
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪০০ কোটি বছরের রহস্যের সমাধান করলো দুই বিজ্ঞানী
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লালমনিরহাটে রেলওয়ের বদলে যাওয়ার ইতিহাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চলনবিলে বিলুপ্তির পথে গ্রামবাংলার ঐতিহ্য নল বড়শি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলা কিউআর কীভাবে ব্যবহার করবেন?
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসাগরে তাপ শোষণে নতুন রেকর্ড, এক বছরে মানুষের ব্যবহৃত শক্তির ৪০ গুণ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












