হরমুজে বিস্ফোরণের পরপরই ২ হাজার ৫০০ কনটেইনারসহ জাহাজডুবি
, ০৩ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৫ অক্টোবর, ২০২৬ খ্রি:, ৩০ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
হরমুজ প্রণালির দক্ষিণে সমুদ্রে নৌমাইনের আঘাতে ২ হাজার ৫০০টির বেশি কনটেইনারসহ একটি বিশালাকার জাহাজ তলিয়ে গেছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী। ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর জনসংযোগ দপ্তরের দাবি, জাহাজটি হরমুজ প্রণালির মধ্য দিয়ে একটি অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ পথে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় সেটি একটি নৌমাইনের আঘাতে পড়ে। বিস্ফোরণের পর জাহাজটিতে ভয়াবহ আগুন ধরে যায়।
আগুনের কারণে শেষ পর্যন্ত হরমুজ প্রণালির দক্ষিণে সমুদ্রের পানিতে জাহাজটি তলিয়ে যায় বলে জানায় ইরানের ওই বাহিনী।
এদিকে, ডুবে যাওয়া জাহাজের কনটেইনারগুলো সমুদ্রের পানিতে ভাসতে থাকায় সংশ্লিষ্ট এলাকায় চলাচলকারী নৌযান ও জেলেদের সতর্ক করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী। ভাসমান কনটেইনারের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা এড়াতে তাদের সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দেয়া হয়েছে।
তবে জাহাজটির নাম, কোন দেশের পতাকাবাহী ছিল, এতে কতজন নাবিক ছিলেন এবং হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পুনর্গঠিত ট্রাইব্যুনালে দুই বছরে ২৩ জনের মৃত্যুদ-, আসামি ৫৫৮
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসলামোফোবিয়া-বিরোধী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি ১৫৮ শিক্ষকের
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুকুরের কামড়ে হবিগঞ্জে নারী-শিশুসহ আহত ৫০
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সহশিক্ষা বন্ধের দাবীতে প্রতিবাদ সমাবেশ
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এলপিজির নতুন দাম নির্ধারণে গণশুনানি ২৯ অক্টোবর
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শীত আসতে নভেম্বরের মাঝামাঝি, তাপমাত্রা নামতে পারে ১১ ডিগ্রিতে
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেছিলো নাহিদ -রাশেদ
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ওষুধের বাজারে ভয়ংকর নৈরাজ্য, ঠকছেন রোগীরা
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নভেম্বরের মধ্যেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে প্রস্তুত হচ্ছে রূপপুর
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)