বিমানবন্দরে মাদকসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাড়ির আড়ালে লুকিয়ে আনা ৪ কেজি ২৮০ গ্রাম মাদক ‘কুশ’সহ এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তার অভিজিৎ দাস (৪০) ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বাসিন্দা। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
, ০৩ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৫ অক্টোবর, ২০২৬ খ্রি:, ৩০ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের বিমানবন্দর সার্কেলের সহকারী পরিচালক ড. আবু সাঈদ মিয়ার নেতৃত্বে একটি দল বিমানবন্দরে অবস্থান নেয়। ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট (টিজি-৩২১) অবতরণের পর গ্রিন চ্যানেলে সন্দেহভাজন অভিজিতের ট্রাভেল ট্রলি তল্লাশি করা হয়। এ সময় ভারতীয় শাড়ির নিচে কৌশলে লুকিয়ে রাখা ৪ কেজি ২৮০ গ্রাম কুশ জব্দ করেন কর্মকর্তারা। মাদক উদ্ধারের পাশাপাশি অভিজিতের কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট, ভারতীয় মুদ্রা, থাই বাথ, একটি স্মার্টফোন, বোর্ডিং পাস ও তিনটি শাড়ি জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিজিৎ জানায়, সে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বাসিন্দা এবং বনগাঁও রেলওয়ে স্টেশনে কুলির কাজ করে। ডিএনসির ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক একটি চোরাচালান চক্র ভিসা ছাড়াই ভ্রমণের সুবিধা কাজে লাগিয়ে ভারতের নিম্ন আয়ের মানুষদের ব্যাংককে নিয়ে যায়। পরে তাদের মাধ্যমে শাড়ির আড়ালে বাংলাদেশে মাদকের চালান পাঠানো হয়।
জিজ্ঞাসাবাদে আরও জানা গেছে, বাংলাদেশে দুই থেকে তিন দিন অবস্থান করে মাদকের চালান হস্তান্তরের পর বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল অভিজিতের।
এ ঘটনায় ডিএনসির বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন বাদী হয়ে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। তাকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পুনর্গঠিত ট্রাইব্যুনালে দুই বছরে ২৩ জনের মৃত্যুদ-, আসামি ৫৫৮
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসলামোফোবিয়া-বিরোধী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি ১৫৮ শিক্ষকের
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুকুরের কামড়ে হবিগঞ্জে নারী-শিশুসহ আহত ৫০
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সহশিক্ষা বন্ধের দাবীতে প্রতিবাদ সমাবেশ
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এলপিজির নতুন দাম নির্ধারণে গণশুনানি ২৯ অক্টোবর
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শীত আসতে নভেম্বরের মাঝামাঝি, তাপমাত্রা নামতে পারে ১১ ডিগ্রিতে
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেছিলো নাহিদ -রাশেদ
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ওষুধের বাজারে ভয়ংকর নৈরাজ্য, ঠকছেন রোগীরা
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নভেম্বরের মধ্যেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে প্রস্তুত হচ্ছে রূপপুর
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)