যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
, ১৪ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৩ মে, ২০২৬ খ্রি:, ২১ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
নির্বাচনি প্রচারণার অঙ্গীকার অনুযায়ী শুরু হয়েছে খাল কাটা কর্মসূচি। প্রকল্প বাস্তবায়নকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সারা দেশে বর্তমানে একযোগে ৫৪টি জেলায় খাল খনন ও পুনঃখনন কর্মসূচি চলছে।
গাজীপুরে তিন খালের খননকাজ চলছে :
কালিয়াকৈর উপজেলার রতনপুর রেলসেতু হতে সুরিচালা ও মকসবিল হয়ে তুরাগ নদী পর্যন্ত খাল খননে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৮ লাখ ৬৯ হাজার ৪৭০ টাকা।
ফুলবাড়িয়ায় গোয়ালিয়া নদী থেকে শিমুলিয়াপাড়া পর্যন্ত খাল খনন কাজে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১৪ লাখ ৬৪ হাজার ১৪০ টাকা।
শ্রীপুর পৌরসভার ছাপিলাপাড়া গ্রামে চৌক্কার খাল (লবলং খালের শাখা) খননকাজ শুরু হয়েছে।
মহানগরীর গাছা এলাকায় ৮৪৫ লাখ টাকা ব্যয়ে গাছা খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনা, অবৈধ দখল উচ্ছেদ এবং পানিবদ্ধতা কমানোর জন্য উদ্যোগ নেওয়া হয়।
১২.০৫ কি.মি. দীর্ঘ প্রাচীন এই খালটি গাছা এলাকা থেকে উত্তরখাইলকুর বাঁকা সেতু, মইরান সেতু, বগারটেক সেতু, শুকুন্দিবাগ, গাজীপুরা, বনমালা, হায়দ্রাবাদ ও নিমতলী হয়ে তুরাগে গিয়ে মিশেছে। একযোগে তিনটি খালের পুনঃখনন কাজ চলছে। কাজের অগ্রগতি প্রায় ২৫ শতাংশ।
সিলেটে এগিয়ে চলেছে খান খননের কাজ : পাউবোর সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক বলেছে, ৪০ কি.মি. বাসিয়া নদীর সাড়ে ২৩ কি.মি. খননের উদ্যোগ নেয়া হয়েছে। প্রকল্পে ১২ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।
নওগাঁয় দুটি খাল পুনঃখনন চলছে : নওগাঁর সদরে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে দুটি খাল পুনঃখননের কাজ চলছে। হাসাইগাড়ী ইউনিয়নের হামরার বিল থেকে কৃষ্ণপুর পর্যন্ত ২ হাজার ৪০ মিটারের একটি খাল খননের ব্যয় ধরা হয়েছে ৯০ লাখ টাকা। এ ছাড়া বক্তারপুর ইউনিয়নের শ্যামপুর থেকে হরিপুর হয়ে কালুপাড়া বিল পর্যন্ত ১ হাজার ২০০ মিটারের আরেকটি খাল খননের ব্যয় ধরা হয়েছে ৭০ লাখ টাকা।
ফরিদপুরে চার খাল খননে ব্যয় ৫ কোটি ৭৮ লাখ :
জেলায় ১৬টি খাল খনন প্রকল্পের মধ্যে বর্তমানে দুটি উপজেলায় চারটি প্রকল্পের কাজ চলমান রয়েছে। এর মধ্যে কৃষ্ণপুর ইউনিয়নের দরিকৃষ্ণপুর খাল পুনঃখননের কাজ চলছে প্রায় সাড়ে ৮ কি.মি. এলাকাজুড়ে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩ লাখ টাকা। আরেকটি প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১৫ লাখ টাকা।
অন্যদিকে ভাঙ্গা উপজেলায় চলমান রয়েছে দুটি খাল খনন প্রকল্প। ১৩ কি.মি. এলাকাজুড়ে এসব খাল খননকাজে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৬০ লাখ টাকা। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, শরীফাবাদ হ্যালন ফকিরের বাড়ি সংলগ্ন খাল খারদিয়া হয়ে শাহজাহান শেখের বাড়ি হয়ে কুমার নদী পর্যন্ত পুনঃখনন। এ ছাড়া ঘারুয়া ইউনিয়নের রশিবপুরা থেকে মকরমপট্টি পর্যন্ত খাল পুনঃখনন এবং মানিকদাহ ইউনিয়নের বলেরবাগ থেকে সোনাখোলা পর্যন্ত খাল খনন কাজও চলমান রয়েছে।
নোয়াখালীতে একটি খাল পুনঃখনন চলছে : সদর উপজেলার পেটকাটা খালটি পুনঃখননের মাধ্যমে ১০ কি.মি. দূরে নোয়াখালী খালের সঙ্গে সংযুক্ত হবে। খালটির পুনঃখনন ব্যয় নির্ধারণ করা হয়েছে ৮০ লাখ ৬৯ হাজার ৭৬০ টাকা। ইতোমধ্যে খালটির প্রায় তিন কি.মি. পুনঃখনন সম্পন্ন হয়েছে।
রাজশাহীতে খাল খনন কার্যক্রম অব্যাহত : পুঠিয়া উপজেলায় নন্দনপুর মড়া সন্ধ্যা নদী হতে বিলকান্তা হোজা নদী পর্যন্ত খাল খনন শীর্ষক প্রকল্পের মোট দৈর্ঘ্য ৫৩৮৯ মিটার।
জুন মাসের মধ্যে মাগুরায় ১৬টি খাল পুনঃখনন কাজের শেষ হবে : বাবুখালি রায়পুর সøুইজগেট থেকে বালিদিয়া নিরবিশখালি পর্যন্ত প্রায় ১৫ কি.মি. দীর্ঘ এই খাল খনন প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৮৬ লাখ টাকা।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, মাগুরা জেলায় মোট দেড় শতাধিক খাল রয়েছে। তার মধ্যে চলতি জুন মাসের মধ্যে জেলার ১৬টি খালের ২১.৭ মিটার পুঃনখনন করা হবে।
ময়মনসিংহে শুরু হয়নি দুই খালের খননকাজ : জেলায় দুটি খাল খননকাজের উদ্বোধন করা হয়। কিন্তু উদ্বোধনের পর আর খাল খননের কাজ শুরু হয়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বরাদ্দ না পাওয়ায় এখনও কার্যক্রম শুরু হয়নি। কবে শুরু হবে, তাও জানা নেই।
ময়মনসিংহ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইঞ্জিনিয়ার রেজাউল করিম বলেন, বাজেট যেহেতু পাওয়া যায়নি, এ কারণে খনন শুরু হয়নি। তবে সীমানা নির্ধারণ ও দখলমুক্ত করার জন্য কাজ চলছে। বাজেট পেলে পুরোদমে কাজ শুরু করা হবে।
এ ছাড়াও রাঙামাটির সাপছড়ি ও কুতুকছড়ি ইউনিয়নে প্রায় ৩৩ কি.মি. খালের পুনঃখনন কাজ, বগুড়ার গাবতলী উপজেলায় খননকাজ উদ্বোধন, মির্জাপুর এলাকায় খাল খনন কার্যক্রম উদ্বোধন, লক্ষ্মীপুর সদর ও রায়পুর উপজেলার সংযোগকারী সি-খাল ২ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে পুনঃখনন করা হচ্ছে।
পাশাপাশি দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খালের ১২.২ কি.মি. অংশ খনন করা হচ্ছে। শার্শা উপজেলায় উলশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজ শুরু হয়েছে। কাপ্তাই হ্রদে ত্রিপুরাছড়া থেকে ডিম্বুখ্যাছড়া পর্যন্ত ৮ কি.মি. এলাকা খনন করা হচ্ছে। খুলনাঞ্চলের বিভিন্ন জেলায় পানিবদ্ধতা নিরসনে ৩৬টি খাল খনন কাজ শুরু হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্বার্থ থাকলে ভারতের সঙ্গে এগোবে না বাংলাদেশ -রিজভী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে প্রথমবারের মতো ‘নৌযান শুমারি’ শুরু হচ্ছে আজ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ সংকটের জন্য সরকারের ন্যূনতম কোনো দায় নেই -ডা. জাহেদ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে -তথ্যমন্ত্রী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই -জোনায়েদ সাকি
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিবি হারুনকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামে যানজট নিরসনে ৭০০ বাস নামানোর পরিকল্পনা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একনেকে ১০ প্রকল্প অনুমোদন
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জ্বালানি সংকটে দেশীয় কয়লা উত্তোলনে জোর
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারি চাকরি ছেড়ে সমন্বিত কৃষি খামারে স্বপ্ন বুনছেন ইখতেয়ার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমড়া: টক-মিষ্টি স্বাদের দেশি ফল
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২,৬৩৭ পুরোনো মামলা নিষ্পত্তি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












