যেভাবে কাটছে গাজা যুদ্ধে বেঁচে যাওয়া শিশুদের জীবন
, ১৭ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ তাসি’, ১৩৯২ শামসী সন , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ০৩ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত উপত্যকা গাজার বাসিন্দা জাকারিয়া। গাজায় দখলদার ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরুর পর থেকে হাজার হাজার মরদেহ দেখেছে বলে ধারণা তার। ১১ বছর বয়সী এই শিশুর স্কুলে অন্য শিশুদের সঙ্গে পড়ায় মনোযোগ দেওয়ার কথা, সে সময় জাকারিয়া গাজার আল-আকসা হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে। যুদ্ধে আহতদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স যখন দেইর আল-বালাহ শহরের এই হাসপাতালে এসে থামে, তখন জাকারিয়া ভিড় সরিয়ে রোগীদের দ্রুত চিকিৎসার জন্য ভেতরে নিয়ে যায়।
যুদ্ধ শুরুর পর থেকে অনেক সহপাঠীকে হারিয়েছে জাকারিয়া। হাসপাতালে কাটানো সময়টিতে হাজারো ভয়ংকর দৃশ্যের সাক্ষী হচ্ছে সে। জাকারিয়া বলে, একবার একটি ইসরায়েলি হামলার পর তার চোখের সামনে আগুনে পুড়ে একটি ছেলে মারা গেছে।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সে বলে, ‘আমি অন্তত ৫ হাজার মরদেহ দেখেছি। নিজ চোখে দেখেছি।’
বিবিসির এক উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছে, ‘আমরা জানতে চেয়েছিলাম, শিশুরা কীভাবে খাবার সংগ্রহ করে, কোথায় ঘুমানোর সিদ্ধান্ত নেয় এবং বেঁচে থাকার লড়াইয়ের মধ্যে কীভাবে নিজেদের ব্যস্ত রাখে।’
আরেকটি শিশু বেঁচে থাকার এই লড়াইয়ে সময় কাটাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে রান্নার একটি অনুষ্ঠানের মাধ্যমে। ১০ বছর বয়সী রেনাদ তার বড় বোনের সাহায্যে টিকটকে এই অনুষ্ঠানটি করে থাকে। যুদ্ধের কারণে প্রয়োজনীয় সব উপকরণ তারা সংগ্রহ করতে না পারলেও বিভিন্ন ধরনের খাবার তৈরি করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)