লন্ডনে পবিত্র কুরআন শরীফ পোড়ানোর সময় এক ব্যক্তিকে পিটুনি
, ১৭ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ তাসি’, ১৩৯২ শামসী সন , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ০৩ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুক্তরাজ্যের লন্ডনে তুর্কি দূতাবাসের সামনে ঘোষণা দিয়ে পবিত্র কুরআন শরীফ পোড়াতে গিয়েছিলো এক ব্যক্তি। গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলের দিকে সে পবিত্র কুরআন শরীফে আগুন ধরিয়ে দিলে রাস্তা থেকে এক ব্যক্তি দৌড়ে এসে তাকে তাড়া করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, এক ব্যক্তি দূতাবাসের সামনে একটি বইয়ে আগুন লাগায়। এই ঘটনা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। এই সময়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ছুরি নিয়ে তার দিকে তেড়ে যান।
এই ঘটনার প্রামাণ্যচিত্র এক্স প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, হুডি পরা এক ব্যক্তি তুর্কি দূতাবাসের নিরাপত্তা বেড়ার বাইরে দাঁড়িয়ে একটি বইয়ে আগুন দিচ্ছে। তার হাতেই বইটি জ্বলছিল। হঠাৎ এক ব্যক্তি ছুরি উঁচিয়ে তার দিকে তেড়ে আসেন। ওই ব্যক্ত দৌড়ে পালাতে গিয়ে পড়ে যায়। এরপর ছুরিধারী ব্যক্তি তাকে এলোপাতাড়ি লাথি মারতে থাকেন।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে আটক করে এবং আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। ওই ব্যক্তির একটি আঙুলে জখম ছাড়া তেমন কোনো আঘাত নেই। হামলাকারীর পরিচয় এবং হামলার উদ্দেশ্য সম্পর্কে জানতে তদন্ত করছে পুলিশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)