যুক্তরাষ্ট্রে অন্তত দেড়শ গাড়ির সংঘর্ষ, বহু হতাহত
, ১০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ২৬ অক্টোবর, ২০২৩ খ্রি:, ১০ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রে ঘন কুয়াশার কারণে একইসময়ে মহাসড়কে দুর্ঘটনার শিকার হয়েছে অন্তত দেড় শতাধিক গাড়ি। এতে কমপক্ষে ৮ জন নিহত এবং ৬৩ জন আহত হয়েছে।
স্থানীয় সময় সোমবার (২৩ অক্টোবর) সকালে লুইসিয়ানা অঙ্গরাজ্যের সড়কে এসব দুর্ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ও সিবিসি নিউজ মঙ্গলবার (২৪ অক্টোবর) জানিয়েছে, নিউ অরলিন্সের ঠিক বাইরে সেন্ট জন দ্য ব্যাপটিস্ট প্যারিশের আই-৫৫ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
এতে আহত ৬৩ জনের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
লুইসিয়ানা অঙ্গরাজ্য পুলিশের লেফটেন্যান্ট মেলিসা মেটে এক বিবৃতিতে জানিয়েছে, কুয়াশার কারণে গাড়িগুলোর মধ্যে সংঘর্ষের পরপরই দুর্ঘটনাস্থলের একটি অংশে আগুন ধরে যায়।
লুইসিয়ানা পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আগুনের ধোঁয়ার সঙ্গে ঘন কুয়াশার মিশ্রণে এক ধরনের ‘সুপারফগের’ সৃষ্টি হয়েছে। কুয়াশা এতাই ঘন ছিল যে, দৃষ্টিসীমা ১০ ফুটের নিচে নেমে এসেছিল। যার ফলে সড়কের বিভিন্ন স্থানে গাড়ির সংঘর্ষ হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)