আরো গভীর হবে ইউরোজোনের অর্থনৈতিক ক্ষত
, ১১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ২৭ অক্টোবর, ২০২৩ খ্রি:, ১১ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ইউরোজোনের অর্থনীতি। চাহিদা কমে যাওয়ার কারণে সংকুচিত হয়েছে ব্লকটির বাণিজ্যিক কার্যক্রম। ফলে উচ্চ মূল্যস্ফীতিতে নাকাল অঞ্চলটির অর্থনৈতিক ক্ষত আরো গভীর হতে পারে। পড়তে পারে মন্দার কবলে। এমন পূর্বাভাস দেয়া হয়েছে আন্তর্জাতিক ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান এসঅ্যান্ডপি গ্লোবালের মাসিক প্রতিবেদনে। খবর ফাইন্যান্সিয়াল টাইমস।
এসঅ্যান্ডপি জানিয়েছে, ২০২০ সালের নভেম্বরের পর ইউরোজোনের বাণিজ্যিক কার্যক্রম এখন সবচেয়ে কম। সে সময় অর্থনীতি লকডাউনে অভিঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এক দশকের মধ্যে সবচেয়ে বেশি পতন ঘটেছিল সে সময়টায়। অন্যান্য খাতের চাহিদাও ছিল নিম্নমুখী। আর চাহিদা কমে যাওয়ায় কমে গেছে শিল্প প্রতিষ্ঠানের বিনিয়োগ প্রবণতা, যার প্রভাব পড়েছে কর্মসংস্থান তৈরির হারে। পাশাপাশি রয়েছে শ্রমবাজারে ছাঁটাইয়ের প্রবণতা।
হামবুর্গ কমার্শিয়াল ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ সাইরাস দ্য লা রুবিয়া বলেছে, ‘ইউরোজোনের পরিস্থিতি খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। পরপর দুই প্রান্তিকে সংকোচনের মধ্য দিয়ে মন্দায় পড়তে পারে ব্লকের অর্থনীতি। ’
জার্মানিতে বাণিজ্যিক কার্যক্রম সংকুচিত হয়েছে তিন বছরের মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে। পরিষেবা ও শিল্পোৎপাদন খাতে ধীরগতি অব্যাহত। কোম্পানিগুলোয় এখনো সুদহার বাড়ানো, ভোক্তা চাহিদা হ্রাস ও মূল্যস্ফীতির আশঙ্কা রয়েছে। পরিষেবা খাতে ফ্রান্সের অবস্থা তুলনামূলকভাবে ভালো। তার পরও খাতটিতে চাহিদা ও নতুন ক্রয়াদেশ কমে গেছে। ইউরোজোনের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশটিতে চলতি প্রান্তিকে অর্থনীতি সংকোচনের পূর্বাভাস দেয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)