গাজায় শিশু হতাহতের ঘটনায় হতবাক ইউনিসেফ
, ১০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ২৬ অক্টোবর, ২০২৩ খ্রি:, ১০ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
ফিলিস্তিনের গাজা উপত্যকায় একের পর এক বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। অবরুদ্ধ উপত্যকাটিতে অপ্রাপ্তবয়স্ক হতাহতের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে যুদ্ধবিরতির জন্য আহ্বান জানিয়েছে সংস্থাটি। গাজা কর্তৃপক্ষের তথ্যমতে, ইসরায়েলি হামলায় দুই হাজারের বেশি শিশু নিহত হয়েছে। খবর আল-জাজিরার।
প্রতিবেদনে কাতারভিত্তিক গণমাধ্যমটি জানিয়েছে, তিন সপ্তাহের কম সময়েই গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় দুই হাজার ৩৬০ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। সেখানে অবিলম্বে যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তার জন্য টেকসই ও নিরবচ্ছিন্ন প্রবেশের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (২৪ অক্টোবর) ইউনিসেফ থেকে বলা হয়, ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় পাঁচ হাজার ৩৬৪ শিশু আহত হয়েছে। সংস্থাটির তথ্যমতে, অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখ-ে প্রতিদিন ৪০০ এর বেশি শিশু নিহত বা আহত হয়েছে।
গত ৭ অক্টোবর আকস্মিকভাবে ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। এতে নিহত হয় এক হাজার ৪০০ এর বেশি ইসরায়েলি। এর প্রতিক্রিয়ায় গাজা ও পশ্চিম তীরে হামলা চালিয়ে আসছে তারা। ইসরায়েলি বাহিনী হামলায় গাজায় অন্তত পাঁচ হাজার ৭৯২ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে।
হামাসের নিয়ন্ত্রণাধীন গাজা উপত্যকার জনসংখ্যা প্রায় ২৩ লাখ। এর মধ্যে ৫০ শতাংশই শিশু।
ইউনিসেফের উত্তর আফ্রিকা ও পূর্ব মধ্যপ্রাচ্যের আঞ্চলিক পরিচালক আদেলে খোদর বলেন, ‘গাজার পরিস্থিতি আমাদের বিবেকের ওপর দাগ ফেলে দিয়েছে। শিশুদের মৃত্যু ও আহতের হার কেবল বিস্ময়কর। আরও ভয়ের বিষয় হল, যদি সংঘাত না কমে তাহলে হতাহতের সংখ্যা আরও বাড়বে।’
ইউনিসেফ বলছে, গাজা উপত্যকার প্রায় প্রতিটি শিশুই গভীর যন্ত্রণাদায়ক ঘটনা ও মানসিক আঘাতের সম্মুখীন হয়েছে। পশ্চিম তীর নিয়ে জাতিসংঘের সংস্থাটি বলছে, সেখানেও হতাহতের সংখ্যা বাড়ছে। পশ্চিম তীরে এখন পর্যন্ত ২৮ শিশু নিহত ও ১৬০ জন আহত হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)