মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, বাবা-মেয়ে নিহত, মায়ের অবস্থা গুরুতর
বগুড়া সংবাদদাতা:
ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছেন। মোটরসাইকেলে থাকা আরও একজন আহত হয়েছেন।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকাল পৌনে ৮টার দিকে বগুড়া শহরের বনানী মোড়ে দুর্ঘটনাটি ঘটে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আনিছুর রহমান কুরবানি ঈদ উপলক্ষে স্ত্রী সন্তান নিয়ে বগুড়া শহর থেকে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। সকাল পৌনে ৮টার দিকে বনানী মোড়ে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে সটকে পড়ে। ঘটনাস্থলেই বাবা-মেয়ে মারা যান এবং গুরুতর আহত হন পুষ্পা আক্তার। স্থানীয় লোকজন ও পুলিশ পুষ্পা আক্তারকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। নিহত দুইজনের মরদেহ মর্গে রাখা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।