বিএটিবিসির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
, ০৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৬ মে, ২০২৬ খ্রি:, ১২ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
স্বাধীনতার পর পরিত্যক্ত সম্পত্তি হিসেবে সরকারের মালিকানায় যাওয়ার কথা ছিল। কিন্তু সম্প্রতি অভিযোগ উঠেছে, জাল কাগজপত্রের মাধ্যমে সেই মালিকানা নিজেদের হাতেই রেখে দেয় তামাক-বিড়ি কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি)। শুধু তা-ই নয়, এই মালিকানা জালিয়াতির মাধ্যমে গত ৫৫ বছরে দুই-তিন হাজার কোটি ডলার সমমূল্যের বৈদেশিক মুদ্রা বিদেশে পাচার করেছে তারা। চাঞ্চল্যকর এই অভিযোগের আনুষ্ঠানিক অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযোগটি খতিয়ে দেখতে ইতোমধ্যে বিএটিবিসি এবং যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের (আরজেএসসি) কাছে কোম্পানিটির নিবন্ধন-সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন নথি তলব করেছে দুদক। গত বৃহস্পতিবার পাঠানো এক চিঠিতে আগামী ১৫ জুনের মধ্যে এসব নথির সত্যয়িত অনুলিপি ও তথ্য দুদকের অনুসন্ধান কর্মকর্তার কাছে জমা দিতে বলা হয়েছে। দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, অভিযোগটি নিয়ে দুদক অনুসন্ধান শুরু করেছে। বেশকিছু নথিও তলব করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি তিনি।
যেভাবে জালিয়াতির শুরু : দুদকে জমা পড়া অভিযোগ অনুযায়ী, ১৯৪৭ সালে পাকিস্তানের করাচিতে প্রথম কারখানা স্থাপন করে পাকিস্তান আমেরিকান টোব্যাকো (পিএটি)। পরে ১৯৪৯ সালে চট্টগ্রামে এবং ১৯৬৫ সালে ঢাকায় আরও দুটি কারখানা স্থাপন করা হয়। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই দুটি কারখানা ‘পরিত্যক্ত সম্পত্তি’ হিসেবে বাংলাদেশ সরকারের মালিকানায় যাওয়ার কথা ছিল। পিএটি তাদের ১৯৭২, ১৯৭৩ ও ১৯৭৪ সালের বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশে কারখানা হারানোর কথা উল্লেখ করে পাকিস্তান সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ ও করছাড়ও নিয়েছিল।
কিন্তু দুদকের কাছে জমা পড়া অভিযোগে বলা হয়েছে, পিএটির তৎকালীন ফাইন্যান্স ম্যানেজার কয়েকজন মন্ত্রী, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তার যোগসাজশে জাল কাগজপত্র তৈরি করে। আরজেএসসি শুরুতে এসব নথি গ্রহণে আপত্তি জানালেও প্রভাবশালীদের চাপে তা নিতে বাধ্য হয়। ফলে পাকিস্তানে নিবন্ধিত কোম্পানির বদলে ‘বাংলাদেশ টোব্যাকো কোম্পানি’ (বিএটিসি) বা এখনকার বিএটিবিসিকে বাংলাদেশে নিবন্ধিত দেখানো হয়। এভাবেই ঢাকা ও চট্টগ্রামের কারখানাসহ মালিকানা ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (বিএটি) হাতেই থেকে যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ঠিকমতো সার পাই না-তেলের দামও বাড়ছে, এ বছর কী হয় আল্লাহই জানে’
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইন্দোনেশিয়ায় ওষুধ ও তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে জোর
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাবেক ওসি রাকিবুলের অডিওর সত্যতা মিলেছে
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যন্ত্রাংশ ঘোষণায় বন্দরে এলো বিএমডব্লিউ রেসিং কার ও ৫ ট্রাক
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষক-কর্মকর্তাদের বেতন আটকে দিলেন চুয়েট ভিসি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিল্ডিং রেগুলেটরি অথরিটিকে শক্তিশালী করা হচ্ছে -গণপূর্তমন্ত্রী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নির্বাচিত সরকারকে বিপাকে ফেলতে চায় ‘পতিত দোসররা’ -রিজভী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিষিদ্ধ দলের কর্মকান্ড চালাতে দেয়া হবে না -ডিবি প্রধান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্মার্ট ঢাকা নয়, আগে বাসযোগ্য ঢাকা চাই -রাজউক চেয়ারম্যান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুনর্নবা উদ্ভিদের ছোট ছোট গোলাপি-বেগুনি ফুলের গুচ্ছ ও সবুজ পাতা। ভেষজ উদ্ভিদটি ‘লাল মাকড়সা’ নামেও পরিচিত। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়ন চব্বিশ এলাকার রাস্তার ধার থেকে তোলা।
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)