রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান

আসরার প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, রাত ১১:৩১ আপডেট: ১৫ নভেম্বর, ২০২৬, রাত ১২:৩৩


নাটোর সংবাদদাতা:

ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয় বাড়ির উঠানে। এরপর শুরু হয় রস ছাঁকা, চুলায় আগুন জ্বালানো আর বড় কড়াইয়ে রস জ্বাল দেওয়ার কাজ। কয়েক ঘণ্টার পরিশ্রমে তরল রস ঘন হয়ে তৈরি হয় সুস্বাদু খেজুরের গুড়। নাটোরের লালপুরের ওয়ালিয়া গ্রামের কমেলা বেগমের বাড়িতে শীতের সকাল শুরু হয় এভাবেই।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, লালপুরে খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরির কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষ। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চলে এই মৌসুমি উৎপাদন। খেজুরের রস ও গুড় ঘিরে তৈরি হয়েছে স্থানীয় কর্মসংস্থান ও ব্যবসার বড় ক্ষেত্র।

খেজুরের গুড় তৈরির কাজ শুরু হয় ভোর হওয়ার আগেই। গাছিরা আগের দিন বিকেলে গাছের মাথা পরিষ্কার করে রস সংগ্রহের উপযোগী করেন। গাছের কাটা অংশে বাঁশের নল বসিয়ে ঝুলিয়ে দেওয়া হয় মাটির হাঁড়ি। রাতভর সেই হাঁড়িতে টপ টপ করে রস পড়ে। ভোরে গাছিরা গাছ থেকে হাঁড়ি নামিয়ে রস বাড়িতে নিয়ে আসেন।

এরপর রস ছেঁকে বড় কড়াইয়ে ঢালা হয়। চুলায় আগুন জ্বালিয়ে শুরু হয় জ্বাল দেওয়ার কাজ। দীর্ঘ সময় ধরে তাপ দেওয়ায় রসের পানি বাষ্প হয়ে উড়ে যায়। রস ধীরে ধীরে ঘন ও আঠালো হয়। নির্দিষ্ট ঘনত্বে পৌঁছালে কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে তৈরি করা হয় গুড়। চাহিদা অনুযায়ী তা পাটালি কিংবা ঝোলা গুড় হিসেবে বিক্রি করা হয়।

এই পুরো প্রক্রিয়ায় সময় ও শ্রম দুটিই লাগে। রস সংগ্রহের কাজ মূলত গাছিরা করলেও রস ছাঁকা, জ্বাল দেওয়া এবং গুড় তৈরির কাজে নারীরা মুখ্য ভূমিকা রাখেন। পরিবারের সদস্যরা ভাগ করে কাজ করায় মৌসুমে উৎপাদন চালিয়ে নেওয়া সহজ হয়।

স্থানীয়ভাবে প্রচলিত আছে, লালপুরে খেজুরের রস থেকে গুড় তৈরির ঐতিহ্য প্রায় ২০০ বছরের। স্থানীয় প্রবীণ গাছি আবু তালেব বলেন, তার দাদার কাছেও খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরির গল্প শুনেছেন। আগে বাড়িতে পিঠাপুলি তৈরির জন্য মূলত গুড় বানানো হতো। তখন বাজারে বিক্রির চল ছিল না বললেই চলে। ধীরে ধীরে লোকজন নিজেদের চাহিদা মিটিয়ে বাজারে গুড় বিক্রি শুরু করে। এখন খেজুর গুড়ের চাহিদা বেড়েছে। খাঁটি গুড়ের দামও ভালো। তাই শীত এলে গ্রামে গ্রামে খেজুর গুড় তৈরির ধুম লেগে যায়।

ওয়ালিয়া গ্রামের গাছি জাহিদ হাসান বলেন, খেজুরের গুড় দেশের বাইরের বাজারে বিক্রির উদ্যোগ নেওয়া হলে উৎপাদকরা লাভবান হবেন। এ জন্য সহজ শর্তে ব্যাংক ঋণ দেওয়ারও দাবি জানান তিনি।

লালপুরের গোপালপুর ও ওয়ালিয়া খেজুরের গুড়ের বড় বাজার হিসেবে পরিচিত। পাশের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারেও গুড়ের বেচাকেনা হয়। এসব বাজারে মৌসুমজুড়ে স্থানীয় উৎপাদকদের পাশাপাশি বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা আসেন। এখান থেকে গুড় কিনে তারা ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন।

ঢাকা থেকে বনপাড়া বাজারে গুড় কিনতে আসেন ব্যবসায়ী আহসান হাবিব। তিনি বলেন, প্রতি হাটে চার থেকে পাঁচ টন গুড় কেনেন। পরে সেগুলো প্যাকেটজাত করে ঢাকায় পাঠান। তাঁর মতো আরও ব্যবসায়ী নাটোরের বিভিন্ন হাট থেকে গুড় কিনে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করেন।

প্রচলিত বাজারের পাশাপাশি অনলাইনেও বাড়ছে লালপুরের খেজুরের গুড়ের বেচাকেনা। ওয়ালিয়া গ্রামের অনলাইন উদ্যোক্তা সোহান আলী নিজের সারাদেশে গুড় বিক্রি করেন। তার দাবি, প্রতিবছর অনলাইন ব্যবসায় প্রায় ৫০ লাখ টাকার গুড় বিক্রি করেন তিনি। বর্তমানে তার ২০টির বেশি গুড় তৈরির চুলা রয়েছে। রস সংগ্রহ ও গুড় তৈরির কাজে যুক্ত রয়েছেন প্রায় ৫০ জন। তিনি জানান, লালপুরে প্রায় ২০০টি অনলাইন পেজের মাধ্যমে খেজুরের গুড় বিক্রি হচ্ছে।

৬৪ কোটি টাকার গুড় উৎপাদনের লক্ষ্য

খেজুরের গুড় শুধু লালপুরের ঐতিহ্য নয়; স্থানীয় অর্থনীতিরও গুরুত্বপূর্ণ অংশ। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, বর্তমানে লালপুরে খেজুরগাছের সংখ্যা প্রায় এক লাখ ৩৩ হাজার ৩২৫। চলতি মৌসুমে এসব গাছ থেকে তিন হাজার ২১০ দশমিক ৫ টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি গুড়ের গড় দাম ২০০ টাকা ধরে সম্ভাব্য বাজারমূল্য প্রায় ৬৪ কোটি ২১ লাখ টাকা।

তবে খেজুরগাছের সংখ্যা কমে যাওয়ার বিষয়টি উদ্বেগের। কৃষি বিভাগের গত কয়েক বছরের পরিসংখ্যানে গাছের সংখ্যা কমার প্রবণতা দেখা যাচ্ছে। পুরোনো গাছ কাটা পড়ছে। নতুন গাছ লাগানো হলেও সেই ঘাটতি পুরোপুরি পূরণ হচ্ছে না।


মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ মিনিট আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ৯ মিনিট আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১০ মিনিট আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১১ মিনিট আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১১ মিনিট আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১২ মিনিট আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১৩ মিনিট আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১৪ মিনিট আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১৪ মিনিট আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১৫ মিনিট আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১ ঘণ্টা আগে জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র ২ দিন আগে