জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান, আটক ১৫
, ০৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৬ মে, ২০২৬ খ্রি:, ১২ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
চট্টগ্রামে সংবাদদাতা:
সীতাকু-ের সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্প লক্ষ্য করে গুলিবর্ষণের পর চলছে সাঁড়াশি অভিযান। রাতে জঙ্গল সলিমপুরের আলী নগরে যাওয়ার যে সড়ক রয়েছে সেটি কেটে দিয়েছে সন্ত্রাসীরা। রাতে আলী নগরে আইনশৃঙ্খলা বাহিনীর একটি নবনির্মিত ক্যাম্প বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
গত রোববার (২৪ মে) রাতে এ ঘটনা ঘটে।
সকাল থেকে যৌথবাহিনীর হাজার খানেক সদস্য অভিযান পরিচালনা করছেন। অভিযানে সন্দেহভাজন অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে।
জানা গেছে, রোববার দিবাগত রাত ১টার দিকে হঠাৎ জঙ্গল সলিমপুরে অবস্থিত তাদের ক্যাম্পে আক্রমণ করে সন্ত্রাসীরা। বিপরীতে তারাও পাল্টা গুলি চালায়। রাত ৩টা পর্যন্ত উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। পুরো জঙ্গল সলিমপুরে থমথমে অবস্থা বিরাজ করছে।
রাতে আলীনগরে নির্মাণাধীন র্যাবের একটি ক্যাম্প বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাতে আলীনগরে প্রবেশ করতে না পারে সেজন্য সড়ক কেটে দেওয়া হয়।
চট্টগ্রাম র্যাবের কমান্ডার হাফিজুর রহমান বলেন, রাতে সন্ত্রাসীদের একটি পক্ষ আমাদের ক্যাম্পে আক্রমণ করেছে। এর পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। আমরা অভিযান শুরু করছি। সেখানে কোনো সন্ত্রাসী পক্ষকে ছাড় দেওয়া হবে না।
চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। সবকিছু যাচাই-বাছাই করা হচ্ছে। যারা হামলায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএনপি করায় অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি -ইশরাক
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতির পালাবদল হয়, কিশোর গ্যাংয়ের ‘বড় ভাই’ বদলায় না
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক ঘন্টার ঈদের নামাজ পড়তে না দেয়া কলকাতার রেড রোড পূজায় বন্ধ চার দিন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ছেলের ঘরে একটু ঠাঁই চাই’- অসুস্থ মায়ের আকুতি
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)