লজ্জিত ও ব্যথিত এবং নাস্তানুবাদ হওয়ার পর, রাষ্ট্রপতির করণীয়টা কী? রাষ্ট্রপতি, রাষ্ট্রের অভিভাবক। সংশোধক নন।
মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার সংস্পর্শে নাগরিকদের সংশোধনের জন্য পাঠাতে হবে
সর্বোচ্চ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা রাষ্ট্রযন্ত্রের টিকে থাকার স্বার্থেই দরকার।
, ২৫ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১০ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৯ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৫ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) সম্পাদকীয়
(১)
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
মুক্তিযোদ্ধারা প্রায়ই আক্ষেপ করে বলেন, “এমন দেশ কী আমরা চেয়েছিলাম?” তাদের এই আহাজারিতে, দেশের দুর্নীতি, মানবাধিকার হরণ, বিধ্বংসী অর্থনীতি, এসব বিষয় প্রতিফলিত। কিন্তু রাষ্ট্রের শাসক, নীতিনির্ধারক, রাষ্ট্রযন্ত্র পরিচালক, অথবা বুদ্ধিজীবি, সুশীল, শিক্ষাবিদ, চিন্তাবিদ, সমাজ গবেষক, তথাকথিত আলেম-জালেম ছুফী ইত্যাদি কারো কাছ থেকেই কিন্তু এই আর্তনাদ শোনা যায় না যে “এমন নাগরিক, এমন রাজনীতিক, রাজনৈতিক দল, নেতাকর্মী, তথা জনসাধারণ” কী আমরা চেয়েছিলাম?
হাদীছ শরীফে সুস্পষ্ট ভাষায় বর্ণিত আছে যে দেশের জনসাধারণ যেরকম সে দেশে সেরকম শাসক মহান আল্লাহ পাক প্রেরণ করেন। এই হাদীছ শরীফের মমার্থ পর্যালোচনা করলে, হৃদয়াঙ্গম করলে- বিপরীত ভাবে বলতে হয়, যে দেশের শাসক দিনের পর দিন, বৎসরের পর বৎসর খারাপ থাকে বুঝতে হবে যে, সে দেশের জনগণই আসলে খারাপ।
(২)
রাজনৈতিক দলগুলো শুধু একে অপরের বিস্তর সমালোচনা করে? একে অপরকে ভালো হওয়ার আহবান জানায়।
কিন্তু জনগণকে ভালো হওয়ার জন্য জনগণকে দেশ প্রেমে উজ্জীবিত হওয়ার জন্য
জনগণকে সত্য কথা বলার জন্য
জনগণকে হক হালালী পথে চলার জন্য
জনগণকে জুলুম না করার জন্য
জনগণকে ইনসাফের উপর থাকার জন্য
জনগণকে সুশীল, সভ্য, আদব হওয়ার জন্য
জনগণকে শৃঙ্খলা শেখার জন্য
জনগণকে যথাযথ যুগপত থাকার জন্য
অনুরোধ জানায়, জানিয়েছে বা জানাচ্ছে কোন রাজনৈতিক দল?
রাজনৈতিক দলগুলোর সে দর্শন নাই কেনো?
সেই হিম্মত নাই কেন?
আজকে পুলিশকে মারা
সেনাবাহিনীর মর্যাদা ক্ষুণœ করা,
অশ্লীল গালি দেওয়া,
মানহানি করা,
এগুলো কেনো ডাল ভাত হয়ে গেছে?
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে, সেনাপ্রধানকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, অবমাননা করা এগুলো কীভাবে অবলীলাক্রমে করা হচ্ছে।
তারা তো শুধু ব্যক্তি নয়
এগুলো রাষ্ট্রের ভাবমর্যাদার সাথে যুক্ত এই বোধ কেন? এখন হারানো বস্তু।
শিক্ষককে অপমান, মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা থাকে যখন ইচ্ছা তখন নাস্তানুবাদ করা- এই প্রবৃত্তি এখন প্রকট হয়েছে।
আজ মবসন্ত্রাস কেনো সয়লাব?
পতিত দুর্নীতিবাজ আওয়ামী সরকার সীমাহীণ দুর্নীতি করেছে। কিন্তু জনগণ দুর্নীতি করা থেকে বাদ গেলো কৈ?
(৩)
৫ই আগস্ট গণভবন, সংসদভবনক থেকে জনগণ যেভাবে রাষ্ট্রীয় জিনিস লুটপাট করেছে
তাতে লুটেরা হাসিনা আর
লুটেরা জনতার সাথে পার্থক্য কোথায়?
গণভবনের হাঁস, কবুতর পর্যন্ত জনতার লুট থেকে রক্ষা পায়নি। এমনকী অন্তর্বাসও লুট এবং তা প্রদর্শনের মত বিকৃতমনাও জনতার কাতারে ছিল। এই লুটেরা জনতা কী আমরা চেয়েছিলাম? চাই? এই জনতার কী সংশোধন নাই?
মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি হয়েছে
কিন্তুা জুলাই যোদ্ধা চেতনা
জুলাই যোদ্ধা ব্যবসা
জুলাই যোদ্ধা জবর দখল
জুলাই যোদ্ধা সীমান্ত পাচার
জুলাই যোদ্ধা শিল্পে দখল
জুলাই যোদ্ধা আওয়ামী আতাত
মাত্র কয়েক মাসে যা হয়েছে তার আনুপাতিক হিসাবও বিষ্ময়কর।
অথচ এই জুলাই যোদ্ধা- ছাত্র জনতা। যারা ইতো পূর্বে কেউ কেউ ছাত্র সংগঠন করলেও রাজনৈতিক দল করেনি। জনতাই তাদের শক্তি। তাহলে ছাত্র জনতার প্রকৃতিটা কি
ছাত্র জনতার চরিত্রটা কি
সুযোগ পেলে এদের থেকেও যে ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ, স্বাধীনতাবিক্রিকারী, সা¤্রাজ্যবাদীদের দালাল, আধিপত্যবাদীদের এজেন্ট তৈরি হতে পারে বা হয়েছে। বা হতে যাচ্ছে। তা একদম নিশ্চিত।
বিষয়টি সবাই অনুধাবণ করছে
নিপীড়নে জ্বলছে
ধুকে ধুকে মরছে
কিন্তু ভালোভাবে প্রকাশ করছে না।
(৪)
জনগণকে ভালো হওয়ার জন্য অনুরোধ করা, ব্যবস্থা করা, পৃষ্ঠপোষকতা করা; একান্ত দরকার সে দায়িাত্ব কেউ নিচ্ছে না। সে পরামর্শ কেউ দিচ্ছে না। অভিভাবকত্ব করছে না।
সম্প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বক্তব্যে কিছুটা হলেও জনগণের চরিত্র ও প্রকৃতির প্রকাশ ঘটেছে।
সম্প্রতি খবর শিরোনাম হয়েছে-
“রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি”।
জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থান দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রামাণ্যচিত্র নিয়ে হট্টগোল ও একদল অংশগ্রহণকারীর অনুষ্ঠানস্থল ছেড়ে যাওয়ার ঘটনায় ‘লজ্জিত ও ব্যথিত’ হওয়ার কথা বলেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।
বিশৃঙ্খলা নিয়ে হতাশা ব্যক্ত করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আজ জুলাই গণ অভ্যূথান দিবসের অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি একটি জাতীয় অনুষ্ঠান। কিন্তু এখানে যে দৃশ্য দেখলাম, সেটি দেখে অত্যন্ত দুঃখিত, লজ্জিত এবং ব্যথিত হয়েছি। জাতীয় অনুষ্ঠানে এই ধরনের বিশৃঙ্খলা মোটেই কাম্য ছিল না। বিদেশিদের সামনে যে নাস্তানাবুদ হলাম, এটি আমাকে খুবই ব্যথিত করেছে।’
নেতা ও অনুসারীদের আচরণের সমালোচনা করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে নেতাকে তো সহজে অনুসারীরা মানে না। রাষ্ট্রীয় অনুষ্ঠানে কেউ ভুয়া ভুয়া বলে চিৎকার করে, এগুলো কি মানায়? কবে আমরা শিখব?
(৫)
বিষয়টি ভীষণ স্পর্শকাতর। জনগণের শেখার গুরুত্ব সর্বপ্রথম। সংশোধনের প্রয়োজন সর্বাগ্রে। রাষ্ট্রপতি, রাষ্ট্রের অভিভাবক। কিন্তু সংশোধক নন। সেক্ষেত্রে সংশোধনের জন্য রাষ্ট্রপতির যথাযথ প্রক্রিয়ায় যেতে হবে।
জামানার মুজাদ্দিদ, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম, ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, উনার সংস্পর্শে গেলেই তবে রাষ্ট্রের নাগরিক সংশোধিত হতে পারবে।
রাষ্ট্রের অভিভাবক হিসেবে, রাষ্ট্রপতিকে সে বিষয়ে সচেতন হতে হবে। সর্বাত্মক পৃষ্ঠপোষকতা করতে হবে। তাহলেই রাষ্ট্রযন্ত্র লুট থেকে, মব থেকে রক্ষা পাবে। নাগরিক শৃঙ্খলা শিখবে। রাষ্ট্রপতি লজ্জিত হওয়া থেকে রক্ষা পাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম উনার নিসবাতুল আযীম শরীফ দিবস।
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
“মুসলিম বিশ্ব যদি ডলারের পরিবর্তে নিজেদের মধ্যে ‘ইসলামী দিনার’ চালু করে, তবে তা পশ্চিমাদের জন্য পারমাণবিক বোমার চেয়েও বড় ভয়ের কারণ হয়ে দাঁড়াবে।”
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আর জুলাই সনদের ৮ নং অনুচ্ছেদ খএইঞছ এর পরিপূর্ণ প্রতিফলন। তারপরেও ঈমান বিক্রী করে, ইসলামের ধ্বংস ডেকে তথাকথিত ইসলামী দল কী করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আন্দোলনের ঘোষণা দিতে পারে? জুলাই সনদ বাস্তবায়ন বি.এন.পির নির্বাচনী ইশতেহারে এর সাথে সাংঘর্ষিক। ইসলামী অনুভূতির প্রতি সহযোগী মনোভাবের চরম খেলাফ।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমান মায়েরা কেন সন্তানকে বুকের দুধ খাওয়াতে গাফলতি করবে?
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মূল্যবৃদ্ধির চাপে পিষ্ট জনগণ উৎপাদন বৃদ্ধি নয়, শুধুমাত্র মধ্যস্বত্য ভোগী, তথা সিন্ডিকেট নির্মূলেই দ্রব্যমূল্য সুলভ করা সম্ভব।
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবনের ছাদে সৌরবিদ্যুৎ বছরে সাশ্রয় করতে পারে ১ বিলিয়ন ডলার।
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংক শোষণের কারণে শুধু একজন মালিকই নয় বা লাখ লাখ শ্রমিকই নয় বরং গোটা আর্থ-সামাজিক খাত হয় ক্ষত-বিক্ষত, বিপর্যস্ত, লা’নতগ্রস্ত, বেকারত্বে জর্জরিত।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উদযাপনে বাংলাদেশের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্বের শীর্ষস্থানীয় মাইক্রোচিপ বিজ্ঞানী, বাংলাদেশী এনায়েতুর রহমান এ শিল্পের বিকাশে বাংলাদেশ ও বাংলাদেশীকে বিশেষ সহায়তা করতে চান।
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত মহাসম্মানিত ১২ই ছফর শরীফ এবং সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বাআহ্ আছ ছানিয়াহ্ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সমুদ্র অর্থনীতির সোনালী সম্ভাবনাকে কাজে লাগাতে হবে
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিশুর দেহে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্সের ভয়ানক উপস্থিতি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












