পিরামিডের রহস্যভেদ নিয়ে নতুন তথ্য!
, ২৫ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১০ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৯ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৫ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) স্থাপত্য নিদর্শন
প্রাচীন বিশ্বের অন্যতম অত্যাশ্চর্য মিশরের পিরামিড নিয়ে রহস্যের শেষ নেই। হাজার হাজার বছর আগে নির্মিত এই বিশাল কাঠামো নিয়ে রহস্যও চলছে হাজার বছর ধরে। এত আগে কি কৌশলে এত বড় স্থাপনা তৈরি করতে পেরেছিল মিশরীয়রা, সে প্রশ্ন আধুনিককালের বিজ্ঞানীদের যুগ যুগ ধরে ভাবাচ্ছে। এবার হয়তো তার একটা নির্ভরযোগ্য জবাব পাওয়া গেল।
একদল বিজ্ঞানী মনে করছে, তারা সম্ভবত গিজা কমপ্লেক্সসহ ৩১টি পিরামিড কিভাবে তৈরি হয়েছিল, সেই রহস্যের সমাধান করেছে। চার হাজার বছরেরও বেশি সময় আগে নির্মিত হয়েছিল এগুলো। গবেষকদলটি স্যাটেলাইট চিত্রসহ নানা তথ্য বিশ্লেষণ করে দেখতে পেয়েছে, খুব সম্ভবত পিরামিডগুলোর পাশেই ছিল নীলনদের প্রাচীন শাখা, যা এখন লুপ্ত। সেই নদী ধরেই অনেক দূর থেকে নৌকায় করে বড় বড় পাথর বয়ে আনা হয়েছিল।
ধু ধু সমতল মরুভূমির মধ্যে কোথা থেকে এত বড় পাথর এলো কিংবা দূর থেকে আনা হয়ে থাকলে তা কিভাবে সম্ভব হলো সে প্রশ্নের জবাব অনেক দিন ধরেই মিলছিল না। গবেষকরা বলছে, নীলনদের সেই শাখা বহু আগেই শুকিয়ে গেছে। তার ওপর এখন মরুভূমির বালিরাশি আর কৃষিজমি।
প্রতœতাত্ত্বিকরা অবশ্য বহু বছর ধরেই ধারণা করছিলো, প্রাচীন মিশরীয়রা নিশ্চয়ই পিরামিড নির্মাণের জন্য প্রয়োজনীয় পাথরখ- পরিবহনের জন্য কাছের কোনো নৌপথ ব্যবহার করেছিল।
গবেষণার অন্যতম লেখক অধ্যাপক ঈমানের মতে, এত দিন পর্যন্ত ওই সম্ভাব্য বিশাল নৌপথের অবস্থান, আকার বা পিরামিডের সঙ্গে নৈকট্য সম্পর্কে কেউই নিশ্চিত ছিলো না। গবেষকদের দলটি রাডার উপগ্রহ চিত্র, ঐতিহাসিক মানচিত্র, ভূতাত্ত্বিক জরিপ এবং পলিমাটির নমুনা বিশ্লেষণ করে নদীটির হারিয়ে যাওয়া শাখার মানচিত্র তৈরি করতে সক্ষম হয়েছে। তারা মনে করছে কয়েক হাজার বছর আগে প্রচ- খরা ও বালির ঝড়ের কারণে নদীটি ক্রমে হারিয়ে যায়।
গবেষকদলটি দেখছে, নদীর হারানো শাখাটি প্রায় ৬৪ কিমি দীর্ঘ এবং ২০০ থেকে ৭০০ মিটার প্রশস্ত। এর নাম দেওয়া হয়েছে ‘আহরামত’ যা পিরামিডের আরবী প্রতিশব্দ।
শুকিয়ে হারিয়ে যাওয়া নদী খাতটির অবস্থান ৪৭০০ থেকে ৩৭০০ বছর আগে নির্মিত ৩১টি পিরামিডের সীমানায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
উসমানীয় স্থাপত্যের কালজয়ী প্রতীক নীল মসজিদ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইউরোপের সর্বশেষ ইসলামী দুর্গ স্পেনে কী দেখেছিলেন ইবনে বতুতা?
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কালকিনির মসজিদ বাইতুর রাইয়ান, যার সৌন্দর্য মুগ্ধ করে দর্শনার্থীদের
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (৫)
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতের মালদহর ঐতিহাসিক তাঁতীপাড়া মসজিদ
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সের ইতিহাসে মুসলিম অবদানের এক জীবন্ত দলিল
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তাজ-উল-মসজিদ ভারতের সর্ববৃহৎ মসজিদ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সুনামগঞ্জে কালের সাক্ষী শত বছরের পুরনো ঐতিহ্যবাহী পাগলা বড় মসজিদ
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোঘল শাসক আওরঙ্গজেবের শাসনামল নিয়ে প্রচলিত ভাষ্য বদলে দিতে পারে ৩০০ বছর আগের নথি
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উমাইয়া আমলের মুসলিম স্থাপত্য ‘কুসাইর আমরা দুর্গ’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আফ্রিকার দেশ ঘানার ঐতিহাসিক স্থাপত্য ‘লারাবাঙ্গা মসজিদ’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্দরের ঐতিহাসিক নিদর্শন হযরত বাবা সালেহ রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












