গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ সংকটের সমাধান হতে পারে ছাদবিদ্যুৎ। তবে বাধা এনবিআরের দ্বিমুখী শর্ত।
ভবনের ছাদে সৌরবিদ্যুৎ বছরে সাশ্রয় করতে পারে ১ বিলিয়ন ডলার।
সরকারের দ্বিচারিতা আত্মঘাতী। এর অবসান জরুরী।
, ০১ আগস্ট, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
বাংলাদেশে বর্তমানে দৈনিক বিদ্যুতের ঘাটতি বা লোডশেডিং প্রায় ২,৫০০ থেকে ৩,০০০ মেগাওয়াটের মতো। গ্যাসের সরবরাহ সংকট এবং জ্বালানি আমধানিতে বিঘœ ঘটায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় এই ঘাটতি তৈরি হয়েছে।
মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে আমদানীকৃত গ্যাস সরবরাহ প্রায় অর্ধেক কমে যাওয়ায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ২৫% হ্রাস পেয়েছে। এর ফলে জাতীয় গ্রিডে লোডশেডিং উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং রাজধানীসহ দেশের বিভিন্ন শিল্প ও জনপদে তীব্র জ্বালানি সংকট তৈরি হয়েছে।
দেশের বিভিন্ন প্রান্তে লোডশেডিংয়ে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত। অথচ মাথার ওপর তপ্ত গনগনে সূর্য আমাদের বিশাল এক সম্ভাবনার কথাই মনে করিয়ে দেয়। গোটা বিশ্বই জীবাশ্ম জ্বালানির বদলে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের দিকে ঝুঁকছে। অথচ বাংলাদেশের সৌরবিদ্যুতের গতি কেন মন্থর, এ প্রশ্ন এখন ব্যাপক গুরুত্ব পাচ্ছে। কাগজে-কলমে কিংবা বিভিন্ন নথিতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে বাংলাদেশের উচ্চাভিলাষী কিছু লক্ষ্য আছে। অথচ বাস্তবে সৌরশক্তি এখনো ‘বিকল্প’ জ্বালানি হয়ে উঠতে পারেনি। এমনটি কেন?
দফায় দফায় দাম বাড়িয়েও বছরে ৪০ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে বিদ্যুৎ খাতে। আবার চড়া দাম দিয়েও চাহিদার সময় পুরোপুরি বিদ্যুৎ পায় না গ্রাহক। বিদ্যুৎ খাতে চলমান এ সংকটের সহজ সমাধান হতে পারে সৌরবিদ্যুৎ। শুধু ভবনের অব্যবহৃত ছাদ ব্যবহার করেই কম খরচে বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব। ছাদে ছাদে গড়ে উঠতে পারে নিজস্ব ‘বিদ্যুৎকেন্দ্র’।
ঢাকা ও আশপাশের ছাদ নিয়ে বিশ্বব্যাংকের অর্থায়নে একটি সমীক্ষা চালিয়েছে নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠান নিও বিভি। এতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ শহর এলাকাকে কেন্দ্র করে ঢাকা সেন্টার অঞ্চলে ৪ লাখ ২৫ হাজার ২৪৪ এবং বৃহত্তর ঢাকা এলাকায় ২ লাখ ১৪ হাজার ২৪২টি আবাসিক, বড় ও ছোট বাণিজ্যিক, শিল্পকারখানা ও সরকারি ভবন চিহ্নিত করা হয়। এসব ছাদ ব্যবহার করে ১০ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এসব ভবনের অর্ধেকের সক্ষমতা ধরলেও ৫ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করা যাবে।
সম্প্রতি সরকার নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের নীতিগত সিদ্ধান্ত ও লক্ষ্যমাত্রা নিয়েছে। ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে উৎপাদনের লক্ষ্য রয়েছে। এ সিদ্ধান্ত আমাদের মধ্যে কিছুটা আশা জাগিয়েছে। এ ১০ হাজার মেগাওয়াটের মধ্যে পাঁচ হাজারই রুফটপ সোলারের মাধ্যমে পূরণ করা সম্ভব। এ লক্ষ্যমাত্রার অংশ হিসেবে সোলার সরঞ্জামে ‘শূন্য শুল্ক’ সুবিধা ঘোষণা দেয়া হয়েছে। বাস্তবতা হলো আমদানিকারকরা এ সুবিধা পাচ্ছেন না। সোলার প্যানেল ও ইনভার্টার আমদানিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিমুখী শর্ত জুড়ে দেয়ায় মাঠপর্যায়ে কিছু জটিলতা তৈরি হয়েছে। শুল্কহার শূন্য বলা হলেও এসআরওতে ভিন্ন অবস্থা দেখা গেছে। বড় মেগা প্রজেক্ট ও স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদকের (আইপিপি) নিয়মাবলি ছোট ছোট রুফটপ প্রজেক্টের ওপর চাপিয়ে দেয়া হয়েছে। আইপিপি প্রকল্প বড় পরিসরে হয়। আর রুফটপ প্রকল্প ২০০ থেকে সর্বোচ্চ পাঁচ হাজার মেগাওয়াটের হয়। বড় বড় শিল্পপ্রতিষ্ঠান বিভিন্ন ধাপে এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করে। আগে ৪০০-৫০০ মেগাওয়াটের রুফটপ স্থাপন সম্ভব হলেও এ এসআরওর নির্দেশনায় বিনিয়োগ যে ব্যাহত হবে তা শতভাগ নিশ্চিত হয়ে বলা যায়। দ্বিমুখী শর্তের জটে এনলিস্টমেন্ট ও অনুমোদনের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে। অথচ এখন ছোট প্রকল্পগুলো বেশি হচ্ছে। ছোট প্রকল্পের অনুমোদন নিতে গেলে দীর্ঘসূত্রতা বিনিয়োগ বাড়ায়। নবায়নযোগ্য জ্বালানি সরঞ্জাম প্রজেক্ট ভিত্তিতে আনা হয়। অনুমোদনে দীর্ঘসূত্রতা বাড়লে তাই ব্যয় বাড়ে। সেজন্য এ খাতে এখন বিনিয়োগে ভালো ফল মিলবে এমন আশা বিনিয়োগকারীরা দেখতে পাচ্ছেন না। তারা উৎসাহ হারাচ্ছেন বলে কাক্সিক্ষত ‘নেট মিটারিং’ সুবিধার সঠিক বাস্তবায়ন ব্যাহত হচ্ছে। এ জটিলতার দ্রুত নিরসন জরুরি।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদুনা হযরত ইমাম সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল আউওয়াল আলাইহিস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যা উম্মু আবীহা, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, ত্বাহিরাহ, ত্বইয়িবাহ, বিনতু রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাধারণ মুসলিম শুধু ফিলিস্তিন-কাশ্মীরের প্রতি সহানুভূতিতেই সীমাবদ্ধ
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভয়াবহ নীরব দুরারোগ কিডনী রোগ একদিকে বাড়ছে রোগীর সংখ্যা, অপরদিকে বাড়ছে চিকিৎসা ব্যায়
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে সেনাবাহিনীর গৌরবোজ্জল ভূমিকা যেমন জ্বলজ্বল, উন্নয়নে ঝলমল তেমনি সংকটকালেও থাকুক সমুজ্জ্বল
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যা সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল খ¦মিসাহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদী মহাজন ও বড় চোর, সমকামীমনা, ১৬৮ মামলার আসামী, দেশ বিক্রিকারী মার্কিন চুক্তিকারী, ক্ষমতার মসনদে বসে অর্থ লুটকারী, অন্যায় সুবিধা গ্রহণকারী, পাহাড় সম অপরাধ মব-সন্ত্রাসের জনক কুখ্যাত ইউনুসের প্রতি ভীষণ বীতশ্রদ্ধ। এই কুলাঙ্গার আবারো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, রাষ্টের শীর্ষ পদে তথা প্রেসিডেন্ট পদে আলোচনায় আসে কি করে? নেপথ্যে কি মার্কিন দূত গর? অথচ “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়”- বিএনপির শ্লোগান
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গত ১১ বছরে মানচিত্রের অন্তর্ভূক্তি ছাড়া ছিটমহলবাসীর জীবন জীবিকার কিছুই উন্নয়ন হয়নি।
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামের শত্রু, মুসলমানের শত্রু মুসলিম বিশ্বের শত্রু, বাংলাদেশের শত্রু ট্রাম্পের বিরুদ্ধে জনরোষের অনল দাউ দাউ জ্বলছে।
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চার বছর ধরে ঝুলে আছে খেলাপী ঋণ কমানের উদ্যোগ। খেলাপী ঋণের প্রভাবে মুদ্রাস্ফীতি, ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ না পাওয়া, কর বৃদ্ধি, অর্থ পাচার সহ জনদুর্ভোগের উত্তাপে উত্তাল হতে পারে দেশ।
০৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাত্র কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুতের জন্য বাংলাদেশে বিস্তীর্ণ ভূমি, প্রাকৃতিক বৈচিত্র নষ্ট হবে উত্তরবঙ্গের জনজীবন ও অর্থনীতি বিপর্যস্থ হবে, সর্বোপরি ভারতের হাতে যাবে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাতের কুঠার।
০২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাত্র কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুতের জন্য বাংলাদেশে বিস্তীর্ণ ভূমি, প্রাকৃতিক বৈচিত্র নষ্ট হবে উত্তরবঙ্গের জনজীবন ও অর্থনীতি বিপর্যস্থ হবে, সর্বোপরি ভারতের হাতে যাবে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাতের কুঠার।
০২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












