পবিত্র কুরআন-সুন্নাহ শরীফে বর্ণিত- একমাত্র মুদ্রা ব্যবস্থা ‘দিনার-দিরহাম’। ‘দিনার-দিরহাম’ মুদ্রা ব্যবস্থা শুধু মুসলিম বিশ্বকে সমৃদ্ধিই দেয় না মুসলিম বিশ্বের শক্তিমত্তা প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিকভাবে অমুসলিম বিশ্বের ধ্বংস নিশ্চিত করে।
“মুসলিম বিশ্ব যদি ডলারের পরিবর্তে নিজেদের মধ্যে ‘ইসলামী দিনার’ চালু করে, তবে তা পশ্চিমাদের জন্য পারমাণবিক বোমার চেয়েও বড় ভয়ের কারণ হয়ে দাঁড়াবে।”
তুরষ্কের সাবেক প্রধানমন্ত্রীর এ উপলব্ধি যথার্থ। মুসলিম বিশ্বকে গভীরভাবে তা অনুধাবন করতে হবে ইনশাআল্লাহ।
, ২১ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৬ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৫ আগস্ট, ২০২৬ খ্রি:, ২১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
পবিত্র কুরআন শরীফে মহান আল্লাহতায়ালা বলেন, ‘আহলে কিতাবের মধ্যে কেউ কেউ এমন আছে যে, যদি তাদের কাছে স্বর্ণের স্তূপ গচ্ছিত রাখো, তবে তোমাকে তা ফেরত দেবে, পক্ষান্তরে তাদের কেউ কেউ এমন যে, একটি দিনারও যদি তাদের কাছে গচ্ছিত রাখো, তার পেছনে লেগে না থাকলে সে তোমাকে তা ফেরত দেবে না। (পবিত্র সূরা আলে ইমরান শরীফ : পবিত্র আয়াত শরীফ ৭৫)
মহান আল্লাহ পাক বলেন, ‘তারা (ভাইয়েরা বা কাফেলার লোকরা) তাকে (হযরত ইউসুফ আলাইহিস সালাম) স্বল্পমূল্যে মাত্র কয়টি দিরহামের বিনিময়ে বিক্রি করে দিল, তারা ছিল তাকে তুচ্ছ জ্ঞানকারী!’ সুরা ইউসুফ : ২০
দিনার ও দিরহামের কথা পবিত্র হাদীছ শরীফে এসেছে অসংখ্য বার। পবিত্র হাদীছ শরীফে এসেছে-
“মানবজাতির উপর এমন সময় অবশ্যই আসছে যখন দিনার (স্বর্ণমুদ্রা) ও দিরহাম (রৌপ্যমুদ্রা) ছাড়া ব্যবহার করার মত বা উপকারী আর কিছুই থাকবে না।”
মুসলমানদের মুদ্রা ব্যবস্থা দিনার দিরহাম এটা কী শুধু মুসলমানদের সমৃদ্ধির প্রতীক? নাকি এটা মুসলমানদের বীরত্ব, কর্তৃত্ব, গৌরবময় ইতিহাস, গোটা পৃথিবী শাসনের শক্তিমত্তার সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত?
কুরআন শরীফ-সুন্নাহ শরীফ সম্মানিত দিনার, দিরহাম মুদ্রা ব্যবস্থার শক্তিমত্তা সম্পর্কে কী মুসলমান জানে? দৈনিক আল ইহসানে ডলারের বিপরীত দিনার দিরহাম মুদ্রাব্যবস্থার বরকত নিয়ে সম্পাদকীয় নিবন্ধ ও মন্তব্য কলামে বহু লেখালেখি হয়েছে। এর রেশ মুসলিম বিশ্বেও যথাযথ প্রভাব পড়েছে।
(২)
গত ৩রা আগস্ট তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন- ‘ মুসলিম বিশ্ব যদি ডলারের পরিবর্তে নিজেদের মধ্যে ‘ইসলামী দিনার’ চালু করে, তবে তা পশ্চিমাদের জন্য পারমাণবিক বোমার চেয়েও বড় ভয়ের কারণ হয়ে দাড়াবে।’
তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর এ বক্তব্য আমাদের, খিলাফতের আমলে বৈশ্বিকভাবে দিনার প্রবর্তনের ঐতিহাসিক ঘটনা মনে করিয়ে দেয়।
৭৭ হিজরিতে উমাইয়া শাসক আব্দুল মালিক বিন মারওয়ানের পক্ষ থেকে রোমান সম্রাটের কাছে একটি চিঠি লিখতে হয়। ইসলামী রীতি অনুসারে তিনি কালেমায় তাওহিদ ও দরুদ শরিফের মাধ্যমে নিজের বক্তব্য লেখেন।
রোমান শাসক তখন লেখে,‘ আপনি চিঠির শিরোভাগে কালেমায়ে তাওহিদ ও দরুদ লিখবেন না। কেননা এটা আমাদের কাছে অপছন্দনীয়। যদি আপনি এই রীতি ত্যাগ না করেন তাহলে আমরা আমাদের টাকশালে এমন সব দিনার ও দিরহাম ঢালাই করব, যেগুলোতে এমন সব অপমানকর কথা লিপিবদ্ধ থাকবে, যা আপনাদের কাছে বিরক্তিকর ঠেকবে।’
এই চিঠি পড়ে আব্দুল মালিকের মনে দারুণ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তিনি সভাসদদের কাছে পরামর্শ চাইলে তারা বলেন, আপনি রোমান মুদ্রা একেবারে বন্ধ করে দেন এবং নিজস্ব মুদ্রা ঢালাই করে নেন।
এই পরামর্শ কথিত খলীফা আব্দুল মালিক বিন মারওয়ানের খুবই মনঃপূত হয়। সে নিজস্ব টাকশাল স্থাপন করে তাতে ১৪ কিরাত তথা পাঁচ মাশা ওজনের দিরহাম ঢালাই করে দেয়। এরপর হাজ্জাজ বিন ইউসুফ দিরহাম ও দিনারের এক পিঠে ‘কুল হুয়াল্লাহু আহাদ’ (বলুন, আল্লাহ এক) সহ বিভিন্ন ইসলামী নিদর্শন অঙ্কিত করেন।
যখন আবদুল মালিক নতুন মুদ্রা উদ্ভাবনের করার সিদ্ধান্ত নেন, তখন রোমন স¤্রাট জাস্টিনিয়ান ক্ষুব্ধ হয় এবং সে হুমকি দেয় যে, সে তাদের মুদ্রায় এমন কিছু শব্দ খোদাই করবে যা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারক উনার খেলাফ হবে। (নাউযুবিল্লাহ) তখন আবদুল মালিক ইসলামি স্বর্ণমুদ্রা দিনার চালু করার সিদ্ধান্ত নেন এবং বাইজান্টাইন মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করেন। ফলে শান্তিচুক্তি ভঙ্গ হয়ে যায় এবং একটি নতুন যুদ্ধ শুরু হয়।
যুদ্ধে ইসলামি খিলাফত বিজয়ী হয় এবং ৭৭ হিজরীতে ইসলামি দিনার সরকারি মুদ্রা আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত হয়। ১৯২৪ সালে দিনার ব্যবস্থা বিলুপ্তির সাথে তুরস্কের খিলাফতও অবলুপ্ত হয়।
(৩)
অর্থনীতিবিদদের মতে, মুসলিম বিশ্ব যদি সত্যিই ডলারের বিকল্প ইসলামী মুদ্রা, দিনার-দিরহাম ব্যবহার শুরু করে, তাহলে:
আন্তর্জাতিক রাজনীতি ও বাণিজ্যে আমেরিকা-ইউরোপিয়ান তীব্র সংকটে পড়বে। তাদের সামরিক সক্ষমতা নির্মূল হবে। তারা মুসলিম বিশ্বের ভয়ে থরথর করে কাপবে।
সেটাই নাজিমুদ্দীন সাহেব বলেছেন যে ইসলামী দিনার কাফির বিশ্বের জন্য পারমানবিক বোমার চেয়েও বড় ভয়ের কারণ।
সঙ্গতকারণেই, মুসলিম বিশ্বের পারমানবিক শক্তিধর অথবা পারমানবিক শক্তিধর হওয়ার পথে অগ্রসর অথবা অনগ্রসর দেশগুলো তথা সব মুসলমান এ তাৎপর্যপূর্ণ এবং প্রয়োজনীয় কথায় গভীরভাবে উজ্জীবিত হবেন- এটাই আমাদের একান্ত প্রত্যাশা।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদুনা হযরত ইমাম সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল আউওয়াল আলাইহিস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যা উম্মু আবীহা, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, ত্বাহিরাহ, ত্বইয়িবাহ, বিনতু রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাধারণ মুসলিম শুধু ফিলিস্তিন-কাশ্মীরের প্রতি সহানুভূতিতেই সীমাবদ্ধ
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভয়াবহ নীরব দুরারোগ কিডনী রোগ একদিকে বাড়ছে রোগীর সংখ্যা, অপরদিকে বাড়ছে চিকিৎসা ব্যায়
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে সেনাবাহিনীর গৌরবোজ্জল ভূমিকা যেমন জ্বলজ্বল, উন্নয়নে ঝলমল তেমনি সংকটকালেও থাকুক সমুজ্জ্বল
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যা সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল খ¦মিসাহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদী মহাজন ও বড় চোর, সমকামীমনা, ১৬৮ মামলার আসামী, দেশ বিক্রিকারী মার্কিন চুক্তিকারী, ক্ষমতার মসনদে বসে অর্থ লুটকারী, অন্যায় সুবিধা গ্রহণকারী, পাহাড় সম অপরাধ মব-সন্ত্রাসের জনক কুখ্যাত ইউনুসের প্রতি ভীষণ বীতশ্রদ্ধ। এই কুলাঙ্গার আবারো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, রাষ্টের শীর্ষ পদে তথা প্রেসিডেন্ট পদে আলোচনায় আসে কি করে? নেপথ্যে কি মার্কিন দূত গর? অথচ “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়”- বিএনপির শ্লোগান
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গত ১১ বছরে মানচিত্রের অন্তর্ভূক্তি ছাড়া ছিটমহলবাসীর জীবন জীবিকার কিছুই উন্নয়ন হয়নি।
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামের শত্রু, মুসলমানের শত্রু মুসলিম বিশ্বের শত্রু, বাংলাদেশের শত্রু ট্রাম্পের বিরুদ্ধে জনরোষের অনল দাউ দাউ জ্বলছে।
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চার বছর ধরে ঝুলে আছে খেলাপী ঋণ কমানের উদ্যোগ। খেলাপী ঋণের প্রভাবে মুদ্রাস্ফীতি, ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ না পাওয়া, কর বৃদ্ধি, অর্থ পাচার সহ জনদুর্ভোগের উত্তাপে উত্তাল হতে পারে দেশ।
০৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাত্র কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুতের জন্য বাংলাদেশে বিস্তীর্ণ ভূমি, প্রাকৃতিক বৈচিত্র নষ্ট হবে উত্তরবঙ্গের জনজীবন ও অর্থনীতি বিপর্যস্থ হবে, সর্বোপরি ভারতের হাতে যাবে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাতের কুঠার।
০২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাত্র কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুতের জন্য বাংলাদেশে বিস্তীর্ণ ভূমি, প্রাকৃতিক বৈচিত্র নষ্ট হবে উত্তরবঙ্গের জনজীবন ও অর্থনীতি বিপর্যস্থ হবে, সর্বোপরি ভারতের হাতে যাবে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাতের কুঠার।
০২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












