একটি গ্রামে মাত্র দুটি পরিবার, ১০৭ একরে ১২ মানুষের বসবাস
, ২৫ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১০ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৯ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৫ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রাজারামকুড়া গ্রাম। এই গ্রামে বর্তমানে বসবাস করেন মাত্র ১২ জন মানুষ। শিশু থেকে বৃদ্ধ-দুটি পরিবারের এই এক ডজন বাসিন্দাকে নিয়ে গড়ে ওঠা গ্রামটি জেলার সবচেয়ে ছোট গ্রামগুলোর একটি।
সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া ইউনিয়নের ১৪টি গ্রামের একটি রাজারামকুড়া। প্রায় ২৭ বর্গকিলোমিটার আয়তনের ইউনিয়নটিতে জনসংখ্যা উনিশ হাজার চারশ একচল্লিশ। অথচ ১০৭ একর আয়তনের রাজারামকুড়া গ্রামে রয়েছে মাত্র দুটি পরিবার।
আধুনিক ব্যস্ত জীবনের প্রেক্ষাপটে মাত্র ১২ মানুষের একটি গ্রাম বিস্ময় জাগায়। তবে রাজারামকুড়ার নীরবতা, বিস্তীর্ণ সবুজ আর হারিয়ে যাওয়া অরণ্যের স্মৃতি জানিয়ে দেয়, সময় বদলালেও কিছু জনপদ এখনো অতীতের ছাপ বহন করে চলেছে।
গ্রামটিতে রয়েছে রাজারামকুড়া নামে একটি খাল ও একটি সড়ক। নামকরণের সুনির্দিষ্ট ইতিহাস জানা না গেলেও স্থানীয় বাসিন্দাদের ধারণা, পাশ দিয়ে বয়ে যাওয়া রাজারামকুড়া খালের নাম থেকেই গ্রামের নামকরণ হয়েছে। এখানে সরকারি সামাজিক বনায়নের একটি বাগানও রয়েছে।
গ্রামের পূর্ব পাশে বসবাস করেন গ্রাম পুলিশ নুর ইসলাম। পশ্চিম পাশে কৃষক আব্দুল লতিফের পরিবার। দীর্ঘদিন ধরে এই দুটি পরিবারের সদস্যরাই রাজারামকুড়ার একমাত্র স্থায়ী বাসিন্দা। তাদের বাড়ির চারপাশজুড়ে রয়েছে বিস্তীর্ণ ফসলের মাঠ। দিনের বেশির ভাগ সময় গ্রামজুড়ে নেমে থাকে নিস্তব্ধতা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চলনবিলে বিলুপ্তির পথে গ্রামবাংলার ঐতিহ্য নল বড়শি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলা কিউআর কীভাবে ব্যবহার করবেন?
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসাগরে তাপ শোষণে নতুন রেকর্ড, এক বছরে মানুষের ব্যবহৃত শক্তির ৪০ গুণ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চোখের পাপড়ির কাজ কি?
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন খাবার গ্যাসের সমস্যা বাড়ায়, কোনটা কমায়?
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মানচিত্রে দেশ নেই, আছে সেনা-সংসদ-মুদ্রা!
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিয়ালের গোশত, তক্ষক ও জোঁকের তেল, রোগ সারানোর সত্যতা কতটা?
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিসলেক্সিয়া সম্পর্কে জানেন, কেন হয়?
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাঁদের বুকে গড়ে উঠবে বসতি: কত দিন চলবে পানির ভা-ার?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মেয়াদোত্তীর্ণ খাবার কী ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঋণ ও বন্ড বাজারে ধস : চরম সংকটের মুখে বিশ্ব অর্থনীতি
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যে দেশগুলোতে রাতেও ঝলমল করে সূরে্যর আলো
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












