মানুষের অন্ত্রে জীবন্ত মাছি!
, ১৬ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ সাবি’ ১৩৯১ শামসী সন , ০১ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৫ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যে এ বছর ঘটনাটি ঘটেছে। আমেরিকান জার্নাল অফ গ্যাস্ট্রোএন্টারোলজিতে প্রকাশিত একটি প্রতিবেদনে, ইউনিভার্সিটি অফ মিসৌরি স্কুল অফ মেডিসিনের ডাক্তাররা জানায় যে, কোলনোস্কোপির সময় পাওয়া তথ্য বিরল। কিভাবে একটি জীবন্ত মাছি ট্রান্সভার্স কোলনে উড়ে যায় এটি একটি রহস্য।
ওই রোগী বলেছে, কীভাবে মাছি তার শরীরে ঢুকল, সে সম্পর্কে তার কোনো ধারণা নেই। তার কোনো উপসর্গ ছিল না। ওই রোগী আরো বলেছে, কোলনোস্কপির জন্য তাকে খালি পেটে যেতে বলা হয়েছিল। সে আগের দিন শুধু তরল খাবার খেয়েছিলো। একদিন না খেয়ে থাকা শুরুর আগের সন্ধ্যায় সে পিজা ও লেটুস পাতা খেয়েছিলো। তবে সেই খাবারে মাছি ছিল কি না তার মনে পড়ছে না।
উল্লেখ্য, মানুষের অন্ত্রে মাছি এবং মাছির লার্ভা পাওয়া যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এটি বিরল। কখনো কখনো মানুষ মাছির ডিম এবং লার্ভাযুক্ত খাবার খেতে পারে। সেই ডিম বা লার্ভা পাকস্থলীর অ্যাসিডে বেঁচেও থাকতে পারে। আর বেঁচে থাকলে তা শরীরের অভ্যন্তরে বড় হতে পারে। এর আগেও পচেঁ যাওয়া কলায় মাছির ডিম পাওয়ার ঘটনা ঘটেছে।
সিডিসি (সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন) অনুসারে, কিছু রোগীর পেটে এইভাবে মাছি ঢুকলেও তাদের কোনো উপসর্গ থাকে না। তবে অনেকের পেটে ব্যথা, বমি ও ডায়রিয়া হয়। এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে গরমকাল থাকে তাই মাছিও বেশি দেখা যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












