মানচিত্রে অরুণাচলকে নিজেদের বলে দাবি করল চীন
, ১৪ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ রবি’ ১৩৯১ শামসী সন , ৩১ আগস্ট, ২০২৩ খ্রি:, ১৭ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
তথাকথিত ‘স্ট্যান্ডার্ড ম্যাপের’ সবশেষ সংস্করণ প্রকাশ করেছে চীন। এতে অরুণাচল প্রদেশ ও আকসাই চীনকে দেশটির অংশ বলে দেখানো হয়েছে। এছাড়াও, তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরকেও নিজেদের সীমানার ভেতরে দেখিয়েছে বেইজিং।
গত সোমবার চীন আনুষ্ঠানিকভাবে তাদের স্ট্যান্ডার্ড ম্যাপ বা আদর্শ মানচিত্র প্রকাশ করেছে।
যদিও ভারত বরাবরই বলে আসছে, অরুণাচল প্রদেশ সবসময়ই ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং থাকবে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস এক্স (সাবেক টুইটার) পোস্টে বলেছে, গত সোমবার আনুষ্ঠানিকভাবে চীনের স্ট্যান্ডার্ড মানচিত্র প্রকাশ করা হয়েছে। প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় পরিচালিত স্ট্যান্ডার্ড ম্যাপ পরিষেবার ওয়েবসাইটে এটি প্রচার করা হয়।
পোস্টে আরও বলা হয়েছে, এই মানচিত্রটি চীনসহ বিশ্বের অন্যান্য দেশের সীমানার ওপর ভিত্তি করে আঁকা হয়েছে।
গ্লোবাল টাইমসে প্রকাশিত মানচিত্রটিতে দেখা গেছে, অরুণাচল প্রদেশ (চীনারা যাকে দক্ষিণ তিব্বত বলে দাবি করে) এবং ১৯৬২ সালের যুদ্ধে দখলকৃত আকসাই চীন তাদের সীমানার ভেতরে।
এই দুটি স্থানের পাশাপাশি মানচিত্রটি তাইওয়ান দ্বীপ এবং দক্ষিণ চীন সাগরের একটি বৃহৎ অংশকে চীনের অঞ্চল হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
চীন বরাবরই তাইওয়ানকে তার মূল ভূখ-ের অংশ বলে দাবি করে। অন্যদিকে ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনাই এবং তাইওয়ান দক্ষিণ চীন সাগরকে তাদের অংশ বলে দাবি করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)