প্রথমবারের মতো সৌদির মাটিতে ইসরায়েলের যাত্রীবাহী উড়োজাহাজ
, ১৪ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ রবি’ ১৩৯১ শামসী সন , ৩১ আগস্ট, ২০২৩ খ্রি:, ১৭ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সৌদি আরবের মাটিতে প্রথমবারের মতো অবতরণ করেছে ইসরায়েলের এয়ারলাইনস শেশেলেসের উড়োজাহাজ। বৈদ্যুতিক সঞ্চালন লাইনে যান্ত্রিক ত্রুটির কারণে ১২৮ যাত্রী নিয়ে ইসরায়েলের বিমানটি জেদ্দায় জরুরি অবতরণ করে। অবতরণের এ সুযোগ দেওয়ার জন্য রিয়াদকে ধন্যবাদ জানিয়েছে তেল আবিব।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপ থেকে নিজ দেশের নাগরিকদের নিয়ে দেশে ফিরছিল ইসরায়েলি উড়োজাহাজটি। তবে সৌদির আকাশে জরুরি অবতরণের অনুমতি চাইলে সুযোগ দেয় দেশটি। আর এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী।
প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার সৌদি আবর থেকে তেল আবিবে উড়োজাহাজটি ফিরে যায়। এর আগে দেশটিতে জরুরি অবতরণ করে বিমানটি। সৌদির এমন সুযোগ দেওয়াকে সম্পর্কের উন্নতি হিসেবে দেখেছেন সংশ্লিষ্টরা। আর এ দুই দেশের মধ্যকার বৈরিতা কমাতে কাজ করছে যুক্তরাষ্ট্র। নেতানিয়াহু বলে, ‘আমি ইসরায়েলি যাত্রীদের প্রতি সৌদি কর্তৃপক্ষের উষ্ণ মনোভাবের প্রশংসা করি। তারা দুর্দশায় ছিলো। আমি ভালো প্রতিবেশীর প্রশংসা করি। তাদের ধন্যবাদ জানাই।’
গত সোমবার উড়োজাহাজটি জেদ্দায় অবতরণ করে। এরপর যাত্রীরা শহরের একটি হোটেলে রাত্রিযাপন করে। পরে মঙ্গলবার একটি বিকল্প উড়োজাহাজে তারা তেলআবিবে ফিরে যায়।
গত বছরের জুলাইয়ে সৌদি আরবের আকাশসীমায় ইসরায়েলি উড়োজাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয় রিয়াদ। ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের সৌদি সফরে এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)