যুক্তরাষ্ট্রের উসকানিতে অস্থিতিশীল কোরীয় উপদ্বীপ, পরমাণু যুদ্ধের শঙ্কা
, ১৪ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ রবি’ ১৩৯১ শামসী সন , ৩১ আগস্ট, ২০২৩ খ্রি:, ১৭ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
যুক্তরাষ্ট্রের বেপরোয়া তৎপরতায় পরমাণু যুদ্ধের আশঙ্কা বাড়ছে বলে অভিযোগ করেছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দেশটির নৌবাহিনী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে সে বলেছে, যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলোর উসকানিমূলক কর্মকা- এবং সেনা মোতায়েনের জেরে অস্থিতিশীল হয়ে উঠেছে কোরীয় উপদ্বীপ।
দিন দিন উত্তেজনা বেড়েই চলেছে কোরীয় উপদ্বীপে। পিয়ংইয়ং'র গুপ্তচর সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণের পর নড়েচড়ে বসেছে ওয়াশিংটন ও সিউল। চলমান উত্তেজনার মধ্যেই গত মঙ্গলবার উত্তর কোরিয়া সীমান্তের কাছে আবারও যৌথ নৌ মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। যেকোনো ‘জরুরি পরিস্থিতি’ সামাল দেয়ার প্রস্তুতি হিসেবেই এই মহড়া চালানো হয়েছে বলে জানায় সিউল।
তবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক কর্মকা-ের তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া।
দেশটির নৌবাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন অভিযোগ করে বলেছে, যুক্তরাষ্ট্রের বেপরোয়া তৎপরতায় পরমাণু যুদ্ধের আশঙ্কা বাড়ছে। ওয়াশিংটন ও এর মিত্রদের উসকানিমূলক কর্মকা- এবং সেনা মোতায়েনের জেরে কোরীয় উপদ্বীপ অস্থিতিশীল হয়ে উঠেছে বলেও দাবি করে সে। অঞ্চলটিতে যেকোনো মহড়াকে উত্তর কোরিয়ায় আক্রমণের প্রস্তুতি হিসেবেও আখ্যা দিয়েছে পিয়ংইয়ং।
উত্তর কোরিয়ার সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ ব্যর্থ হলেও, তা নিয়ে সতর্ক অবস্থায় আছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান। ভবিষ্যতে এ ধরনের স্যাটেলাইট উৎক্ষেপণ করলে তা দেশটির ওপর দেয়া নিষেধাজ্ঞা অমান্য করার শামিল হবে বলে আগেই কঠোর হুঁশিয়ারি দিয়ে রেখেছে বাইডেন প্রশাসন।
যদিও মার্কিন হুঁশিয়ারি আমলে না নিয়ে আবারও স্যাটেলাইট উৎক্ষেপণের ইঙ্গিত দিয়েছে কিম জং উন প্রশাসন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)