মাদরাসা পাঠ্যবইয়ে আকিদা সংযোজনসহ ৬ দফা দাবি
, ২০ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ আশির, ১৩৯৩ শামসী সন , ১০ মার্চ, ২০২৬ খ্রি:, ২৫ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
মাদরাসা পাঠ্যবইয়ে মদিনা শরিফ জিয়ারতসহ আহলে সুন্নাতের আকিদা পুনঃসংযোজন এবং মব সন্ত্রাসে নিহত মাওলানা রইস উদ্দিন হত্যার বিচারসহ ৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর ডিআরইউ-এর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব অধ্যক্ষ স.উ.ম আব্দুস সামাদ বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করছি, সম্প্রতি বিভিন্ন ক্ষেত্রে এই ঐতিহ্য ও বিশ^াসকে উপেক্ষা করা হচ্ছে; কোথাও কোথাও তা পরিকল্পিতভাবে বিকৃত বা সংকুচিত করার প্রবণতা দেখা যাচ্ছে। একই সাথে সমাজে মব সন্ত্রাস, ধর্মীয় স্থাপনার ওপর হামলা এবং জাতীয় স্বার্থবিরোধী ঘটনাও উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।
সংবাদ সম্মেলনে উত্থাপিত ৬টি দাবি হলো:
১. মাদরাসা পাঠ্যবইয়ে আহলে সুন্নাতের আকিদা পুনঃসংযোজন
২. শহীদ ইমাম মাওলানা রইস উদ্দিন হত্যাকাণ্ডের বিচার
৩. চাকরিচ্যুত ইমাম, খতিব ও শিক্ষকদের পুনর্বহাল
৪. জাতীয় স্বার্থবিরোধী বন্দর ও বাণিজ্য চুক্তি বাতিল
৫. মব সন্ত্রাসের শিকার মাজার শরিফসমূহে হামলার বিচার ও সেগুলো পুনঃনির্মাণ
৬. ইরানে ইসরায়েল-মার্কিন আগ্রাসন বিশ^শান্তির জন্য হুমকি হিসেবে বিবেচনা করা।
উল্লিখিত দাবি বাস্তবায়নের লক্ষ্যে দুদিনের কর্মসূচি ঘোষণা করে সংগঠনের মহাসচিব বলেন, আমরা জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি প্রদান করব। এছাড়া আগামী ১ এপ্রিল এসব দাবির বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সারাদেশের প্রতিটি থানা ও উপজেলায় মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। আগামী ৭ এপ্রিল জেলা সদরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় যুবক ও বৃদ্ধা নিহত
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
থানার গেটে কথা-কাটাকাটি, পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগ: বেরোবিতে ৩ শিক্ষককে পদাবনতি
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্দর চালাবে বিদেশি অপারেটর
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তীব্র ক্ষোভ ও নিন্দা বন্দর রক্ষা কমিটির
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে আসছে মাদক
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারত দখলকৃত কাশ্মীরে বোরকা খুলে ফেলার নির্দেশ চিকিৎসকের
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নিত্যপণ্যের দামে ক্ষুব্ধ ক্রেতা, ‘দিন যতই যাচ্ছে দাম বাড়ছে’
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চলন্ত বাসে শিশুর জন্ম, আজীবন বিনা ভাড়ায় যাতায়াত!
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন -প্রধানমন্ত্রী
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘লুটেরাদের স্বার্থে সরকার দেশকে ভুল পথে পরিচালিত করছে’
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)