তেল-গ্যাসবাহী ৬ জাহাজ চট্টগ্রামে, উদ্বেগ কাটার আশা
, ২০ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ আশির, ১৩৯৩ শামসী সন , ১০ মার্চ, ২০২৬ খ্রি:, ২৫ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
মধ্যপ্রাচ্য ও পূর্ব এশিয়ার দেশগুলো থেকে চলতি সপ্তাহে এলএনজি, ফার্নেস অয়েল, এলপিজিবাহী ছয়টি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও স্থানীয় শিপিং এজেন্টরা এ তথ্য জানিয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এই জাহাজগুলো আসায় দেশের জ্বালানি সরবরাহে কিছুটা স্বস্তি আনবে বলে আশা করা হচ্ছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ছয়টি জাহাজের মধ্যে দুটি জাহাজে মোট ১ লাখ ২৬ হাজার ৪৫৮ টন এলএনজি, দুটিতে ৪০ হাজার টন ফার্নেস অয়েল ও একটিতে ১৯ হাজার ৩১৬ টন এলপিজি এসেছে।
ষষ্ঠ জাহাজটিতে ১৪ হাজার টন তরল হাইড্রোকার্বন কনডেনসেট গত ৫ মার্চ মালয়েশিয়া থেকে চট্টগ্রামে পৌঁছেছে।
এছাড়া, এলএনজি, এলপিজি ও ডিজেলবাহী আরও ৫টি জাহাজ বর্তমানে বাংলাদেশের পথে রয়েছে বলে বন্দর সূত্রে জানা গেছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, কাতারের রাস লাফান টার্মিনাল থেকে তিনটি জাহাজে বাংলাদেশের জন্য এলএনজি লোড করা হয়েছে।
স্থানীয় শিপিং এজেন্ট 'ইউনি গ্লোবাল বিজনেস লিমিটেডের' কর্মকর্তারা জানান, ওই তিন জাহাজের মধ্যে দুটি ইতিমধ্যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এই দুই জাহাজে মোট ১ লাখ ২০ হাজার টন এলএনজি রয়েছে।
তবে, ৬২ হাজার টন এলএনজিবাহী তৃতীয় জাহাজ ‘লেব্রেথাহ’ এখনো হরমুজ প্রণালি অতিক্রম করেনি বলে জানিয়েছেন ওই এজেন্সির সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার নুরুল আলম।
ওমানের সোহর বন্দর থেকে ২২ হাজার ১৭২ টন এলপিজি নিয়ে আজ চট্টগ্রাম বন্দরে একটি জাহাজ পৌঁছানোর কথা আছে।
শিপিং এজেন্ট 'প্রাইড শিপিংয়ের' তথ্য অন্যযায়ী, সিঙ্গাপুর থেকে ৩০ হাজার ৪৮৪ টন ডিজেলবাহী আরেকটি জাহাজ আগামী ১২ মার্চ পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাইব্রিডদের মূল্যায়নে ক্ষোভ বঞ্চিতদের
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসলামী ব্যাংক ‘ইসলাম’ নয়, মির্জা ফখরুল ইসলামও ‘ইসলাম’ নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন সমস্যার সমাধান দ্রুতই হবে -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভুয়া জরিমানার বার্তায় ক্লিক করলেই বিপদ, সতর্ক করল বিআরটিএ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)