মহান আল্লাহ পাক উনার ঘর পবিত্র মসজিদ মুবারক সম্পর্কে ইলিম
, ০১ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১০, মে, ২০২৪ খ্রি:, ৩১ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
খ্বলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
اِنَّـمَا يَعْمُرُ مَسَاجِدَ اللهِ مَنْ اٰمَنَ بِاللهِ
অর্থ: “নিশ্চয়ই মহান আল্লাহ পাক উনার প্রতি ঈমান আনয়নকারী মু’মিন ব্যক্তি মসজিদসমূহ রক্ষণাবেক্ষণ করেন। ” সুবহানাল্লাহ! (পবিত্র সূরা তওবা শরীফ: পবিত্র আয়াত শরীফ ১৮)
এখানে দু’টি বিষয়। প্রথমত, মু’মিনের পরিচয় হচ্ছে তিনি পবিত্র মসজিদসমূহ রক্ষণাবেক্ষণ করবেন। দ্বিতীয়ত, যিনি মসজিদসমূহের রক্ষণাবেক্ষণ করবেন, তিনিই মু’মিন হিসেবে স্বীকৃত হবেন। অপর দিকে, যে বা যারা পবিত্র মসজিদসমূহ রক্ষণাবেক্ষণ করবে না, দুনিয়াবী বিভিন্ন অজুহাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পবিত্র মসজিদসমূহ উনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, ভাঙ্গা, স্থানান্তর বা কোন ধরণের ক্ষতি সাধনের অপচেষ্টা করবে তারা মু’মিন হিসেবে স্বীকৃত হবে না। কেননা, খ্বলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَاَنَّ الْمَسٰجِدَ لِلّٰهِ.
অর্থ: “আর নিশ্চয়ই সমস্ত পবিত্র মসজিদ মুবারকসমূহ মহান আল্লাহ পাক উনার জন্য। ” (পবিত্র সূরা জিন শরীফ: পবিত্র আয়াত শরীফ ১৮)
অর্থাৎ সমস্ত পবিত্র মসজিদ মুবারকসমূহ হচ্ছেন মহান আল্লাহ পাক উনার পবিত্র ঘর মুবারক। সুবহানাল্লাহ! আর মহান আল্লাহ পাক উনার পবিত্র ঘর মুবারকসহ উনার সাথে সংশ্লিষ্ট সবই উনার শি’য়ার বা নিদর্শন মুবারক। খ্বলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি উনার শি’য়ার বা নিদর্শন মুবারক সম্পর্কে ইরশাদ মুবারক করেন-
يَا اَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُـحِلُّوْا شَعَائِرَ اللهِ
অর্থ: “হে ঈমানদারগণ! মহান আল্লাহ পাক উনার শি’য়ার বা নিদর্শন মুবারকসমূহ উনাদেরকে তোমরা অবমাননা করো না। (পবিত্র সূরা মায়িদাহ শরীফ: পবিত্র আয়াত শরীফ ২)
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حضرت عَيَّاشِ بْنِ اَبِي رَبِيعَةَ الْمَخْزُومِيِّ رضى الله تعالى عنه قَال قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَزَالُ هَذِهِ الْأُمَّةُ بِخَيْرٍ مَا عَظَّمُوا هَذِهِ الْحُرْمَةَ حَقَّ تَعْظِيمِهَا ، فَاِذَا ضَيَّعُوا ذَلِكَ هَلَكُوا
অর্থ: “হযরত আইয়াশ ইবনে আবী রবিয়াতাল মাখযূমী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, এ উম্মত ততদিন পর্যন্ত খায়ের-বরকতে পরিপূর্ণ থাকবে, যতদিন পর্যন্ত তারা মহান আল্লাহ পাক উনার হুরমত বা নিদর্শন মুবারকসমূহ যথাযথভাবে তা’যীম-তাকরীম করবে। যখন মহান আল্লাহ পাক উনার হুরমত বা নিদর্শন মুবারকসমূহ তারা অবমাননা করবে, তখন তারা ধ্বংস হয়ে যাবে। ” (ইবনে মাজাহ শরীফ)
অর্থাৎ, পবিত্র মসজিদসমূহ যেহেতু মহান আল্লাহ পাক উনার শি’য়ার বা নিদর্শন মুবারক, সেহেতু পবিত্র মসজিদসমূহ উনাদের তা’যীম-তাকরীম এবং রক্ষণাবেক্ষণেই রয়েছে উম্মাহর কামিয়াবী। অপরদিকে পবিত্র মসজিদসমূহ উনাদের অবমাননা, উনাদের প্রতি অনীহা এবং দুনিয়াবী অজুহাতে পবিত্র মসজিদসমূহ ভাঙ্গা, স্থানান্তরিত করা সবই উম্মাহর হালাকীর কারণ।
কাজেই, পুরুষ-মহিলা প্রত্যেক মুসলমানের দায়িত্ব-কর্তব্য হলো, পবিত্র মসজিদসমূহ উনাদের দিকে নজর রাখা, যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা। একইভাবে অত্যাধিক গুরুত্বের সাথে পবিত্র মসজিদসমূহ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, সৌন্দর্য্যবর্ধন করা, প্রশস্ত করা। তাছাড়া পবিত্র মসজিদবিরোধী সব ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিহত করা। কেউ যেন কোনভাবেই পবিত্র মসজিদসমূহের ক্ষতিসাধন বা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পবিত্র মসজিদসমূহ উনাদের অবমাননা করতে না পারে সে ব্যাপারে সদা তৎপর থাকা।
মহান আল্লাহ পাক তিনি সকলকে পবিত্র মসজিদসমূহ উনাদের যথাযথ হক্ব আদায় করার মুবারক তাওফীক্ব দান করুন। আমীন।
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












