“আত তাক্বউইমুশ শামসী” একটি নতুন সৌর সন (৪)
যেভাবে ‘আত তাক্বউইমুশ শামসী’ উনার ব্যবহার শুরু করা যেতে পারে:
১) যে কোন একটি সন ব্যবহার করতে চাইলে অবশ্যই সেই সনের একটি ক্যালেন্ডার আপনার হাতের কাছে থাকা প্রয়োজন। শামসী সনের ক্যালেন্ডার ছাপা হয়েছে আপনি সেটি সংগ্রহ করতে পারেন। আর আপনার অফিসে বা বাসার কম্পিউটারে আপনি শামসী ডেট কনভার্টার নিয়ে রাখতে পারেন, এতে আজ শামসী কত তারিখ বা একটা নির্দিষ্ট দিন শামসী কত তারিখ ছিল তা সহজেই জেনে নিতে পারবেন।
২) আপনার প্রতিদিনের কাজের হিসাবগুলো শামসী তারিখ অনুযায়ী করুন তাতে আপনার মনে থাকবে।
৩) খুব সহজ পদ্ধতি হচ্ছে প্রতিমাসে ঈসায়ী বা খৃষ্টাব্দ তারিখের সঙ্গে ১ দিন কি ২ দিন মাত্র পার্থক্য থাকে। প্রতি মাসের শুরুতেই জেনে নিন পার্থক্য কত দিনের এতে আপনার মনে রেখে ব্যবহার করতে সহজ হবে। যেমন এমাসে পার্থক্য হচ্ছে ১ দিন।
৪) তবে শুরুতে মাসের নাম, দিনের নাম, মাস গণনার নিয়ম একটু মুখস্থ করে নিলে সুবিধা হবে।
কবিতায়ে আত-তাকউইমুশ শামসী:
জোড়ের মাসে বিজোড় হবে
বিজোড় মাসে জোড়।
১২ তম মাস ভিন্ন হয়ে
জোড়ে হবে ভোর।
৪ দ্বারা সাল ভাজ্য হলে
১২ তম মাস বিজোড়।
১২৮ দ্বারা ভাজ্য হলে
উল্টো দিকে মোড়।
ব্যাখ্যা:
জোড়ের মাসে বিজোড় হবে।
যেমন- ছানী, রবি’, সাদিস, ছামিন, আশির (৩১ দিনে)
বিজোড় মাসে জোড়।
যেমন- আউওয়াল, ছালিছ, খমিস, সাবি’, তাসি, হাদী আশার (৩০ দিনে)
১২ তম মাস ভিন্ন হয়ে জোড়ে হবে ভোর।
এখানে ১২তম মাস জোড় হবার কারণে ৩১ দিনে হবার কথা কিন্তু ভিন্ন হবে মানে ৩০ দিনে হবে।
এখানে ভোর অর্থ “ছানী আশার” মাস (১২ তম মাস)
শেষ হয়ে নতুন বছর শুরু হয়। ছানী আশার (৩০ দিনে)
৪ দ্বারা সাল ভাজ্য হলে
১২ তম মাস বিজোড়।
যেমন- ১৩৮৪ শামসী সন (৩১ দিনে)
১২৮ দ্বারা ভাজ্য হলে
উল্টো দিকে মোড়।
এখানে উল্টো দিকে মোড় বলতে ৪ দ্বারা বিভাজ্য সাল ৩১ দিনে হলেও ১২৮ দ্বারা বিভাজ্য সাল ৩০ দিনে হবে।
যেমন- ১৪০৮ শামসী সন (৩০ দিনে)।
মহান আল্লাহ পাক তিনি এবং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা আমাদের এই আত-তাক্বউইমুশ শামসী অনুসরণ-অনুকরণ করার তাওফীক দান করুন। আমীন।
-আল হিলাল।
আরও পড়ুন
সব ›
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।